কামাল হাসান
| কামাল হাসান கமல் ஹாசன் |
|
|---|---|
Kamal Haasan at an event organised by FICCI |
|
| জন্ম | কামাল হাসান ৭ নভেম্বর ১৯৫৪ [১] পরমকুন্ডি, মাদ্রাজ, ভারত |
| বাসস্থান | চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| অন্য নাম | কামাল |
| পেশা | Film actor, producer, director, screenwriter, songwriter, playback singer, lyricist |
| কার্যকাল | ১৯৫৯ - বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ভানি গনপতি (১৯৭৮–১৯৮৮) সারিকা হাসান (১৯৮৮–২০০৪) |
| সঙ্গী | Gouthami Tadimalla (২০০৪–বর্তমান) |
| সন্তান | শ্রুতি হাসান (জন্ম ১৯৮৬) একশারা হাসান (জন্ম ১৯৯১) |
কামাল হাসান (তামিল: கமல் ஹாசன்; জন্ম নভেম্বর ৭, ১৯৫৪), একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক যাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বাস্তববাদি অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়।[২][৩] ১৯৮৭ সালে 'পুষ্পক' নামে একটি নির্বাক কমেডি ছবিতে অভিনয় করে তিনি ভূষিত হন বেস্ট এ্যাক্টর ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডে। এই ছবির পাত্র-পাত্রী কারোরই কোন সংলাপ ছিল না! অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।
পরিচ্ছেদসমূহ |
কর্ম জীবন [সম্পাদনা]
শিশুশিল্পী হিসেবে কামাল হাসান অভিনয় শুরু করেন। মাত্র পাঁচ বছর বয়সে বিমসিং পরিচালিত কালাথোর কান্নাম্মায় (১৯৬০) প্রথম অভিনয় করেন। শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার জিতে ছিলেন এ ছবিতে অভিনয় করে। এ পর্যন্ত তিনি নায়ক, ভিলেন, জোকারসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এমনকি কাজ করেছেন নারী চরিত্রেও। এ পর্যন্ত তিনি তামিল, হিন্দি, বাংলা, তেলেগু, কানাড়া, মালয়লাম প্রভৃতি ভাষায় প্রায় দুই শর মতো ছবিতে অভিনয় করেন। কমল হাসান অভিনীত অধিকাংশ ছবির ভাষা তামিল। অনেকের মতে, কামাল হাসানের বেশির ভাগ ছবির ভাষা তামিল হওয়ায় তিনি অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো জনপ্রিয়তা পাননি।
১৯৮৭ সালে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক নির্বাচিত সেরা ১০০ ছবির তালিকায় কামাল হাসান অভিনীত নায়াগন ছবিটি রয়েছে। এ পর্যন্ত তাঁর অভিনীত সাতটি ছবি বিদেশি ভাষার ছবির ক্যাটাগরিতে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়। একজন ভারতীয় অভিনেতার জন্য এটা সর্বোচ্চ। কামাল হাসান সাগর ছবিতে দুটি চরিত্রে অভিনয় করে দুটির জন্যই যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া কমল হাসান অপূর্ব সাগধারার গাল ছবিতে তিনটি, মাইকেল মাধান কামারাজান ছবিতে চারটি এবং দসাবতারম ছবিতে ১০টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "The legend at 57: Kamal Haasan"। NDTV। NDTV Convergence Limited। সংগৃহীত 29 November 2011।
- ↑ "Screening - Nayakan (Hero)"। UCLA International Institute। 2005। সংগৃহীত February 15, 2008।
- ↑ Brian Hu (2004)। "Going down the Bollywood chute...with David Chute"। UCLA Asian Arts। সংগৃহীত 2011-01-22।
বহিঃসংযোগ [সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে কামাল হাসান সম্পর্কিত মিডিয়া
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |