বিমল রায়
বিমল রায় (জন্ম: ১৯০৯ - মৃত্যু: ৮ জানুয়ারি ১৯৬৬) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চিত্র পরিচালক এবং প্রযোজক ।
প্রথম জীবনে তিনি নিউ থিয়েটার্স চিত্র প্রতিষ্ঠানে ক্যামেরাম্যানের কাজ করেন । এখানে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় দেবদাস চলচ্চিত্রের (বাংলা) চিত্রগ্রহণ করেছিলেন । পরবর্তী কালে তিনি হিন্দিতে এই ছবি পরিচালনা করেছিলেন ।
তাঁর পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্রের ভিতরে উদয়ের পথে, অঞ্জনগড়,মা, দো বিঘা জমীন প্রভৃতি উল্লেখযোগ্য । তাঁর নিজস্ব সংস্থায় তোলা প্রথম ছবি দো বিঘা জমীন (১৯৫৩) কান, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিল । তাঁর প্রযোজনায় এবং হেমেন গুপ্তের পরিচালনায় কাবুলিওয়ালা ছবিটি জনপ্রিয় হয়েছিল ।
মস্কোয় ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনি অন্যতম জুরি ছিলেন । তিনি কিছুকাল ফিল্ম গিল্ড অফ ইন্ডিয়ার সহকারী সভাপতি এবং ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি হয়েছিলেন ।
[সম্পাদনা] পরিচালিত চলচ্চিত্র
- রেডিও গার্ল (১৯২৯)
- টিনস ফর ইন্ডিয়া (১৯৪১)
- বেঙ্গল ফেমিন (১৯৪৩)
- উদয়ের পথে (১৯৪৪)
- হামরাহি (১৯৪৪)
- অঞ্জনগড় (১৯৪৮)
- মন্ত্রমুগ্ধ (১৯৪৯)
- পহেলা আদমি (১৯৫০)
- পরিণীতা (১৯৫৩)
- দো বিঘা জমীন (১৯৫৩)
- নোকরি (১৯৫৪)
- বিরাজ বহু (১৯৫৪)
- বাপ বেটি (১৯৫৪)
- দেবদাস (১৯৫৫)
- ইহুদি (১৯৫৮)
- মধুমতী (১৯৫৮)
- সুজাতা (১৯৫৯)
- পরখ (১৯৬০)
- ইমমর্টাল স্তুপা (১৯৬১)
- প্রেমপত্র (১৯৬২)
- বন্দিনী (১৯৬৩)
- লাইফ অ্যান্ড মেসেজ অফ স্বামী বিবেকানন্দ (১৯৬৪)
- বেনজির (১৯৬৪)
- গৌতম দ্য বুদ্ধ (১৯৬৭)
[সম্পাদনা] তথ্যসূত্র
- সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করন - সাহিত্য সংসদ
- ইন্টারনেট মুভি ডেটাবেসে বিমল রায়
- বিমল রায় মেমোরিয়াল