তরুণ মজুমদার (জন্ম: ১৯৩১) একজন ভারতীয় বাঙালি চিত্রপরিচালক । তিনি গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালনা করে আসছেন । তিনি তাঁর পরিচালিত চলচ্চিত্রের মাধ্যমে মূলত বাঙালি সমাজ এবং সংস্কৃতিকে তুলে ধরেছেন । তাঁর অনেকগুলি চলচ্চিত্রই সাহিত্য নির্ভর । তিনি বিমল কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকীর্তি বড়পর্দায় তুলে ধরেছেন । তাঁর পরিচালিত চলচ্চিত্রে অনেক সময়েই রবীন্দ্রনাথের গানের ব্যবহার থাকে । তিনি তাঁর সমসাময়িক অন্যান্য চলচ্চিত্রকার যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ প্রভৃতি পরিচালকদের মত সমালোচকদের বিপুল সাড়া না পেলেও তিনি নিয়মিত ভাবে বক্স অফিস হিট ছবি নির্মান করে চলেছেন ।
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]