মকবুল ফিদা হুসেন
| M.F. Husain मक़बूल फ़िदा हुसैन |
|
|---|---|
দোহার মিউজিয়াম ও ইসলামিক আর্ট-এ এমএফ হুসেন |
|
| জন্মের নাম | মকবুল ফিদা হুসেন |
| জন্ম | ১৭ সেপ্টেম্বর, ১৯১৫ Pandharpur, Bombay Presidency, British India |
| মৃত্যু | ৯ জুন, ২০১১ (৯৫ বছর) লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
| জাতীয়তা | ভারতীয়; কাতারী[১] |
| ক্ষেত্র | চিত্রকলা, অঙ্কনশিল্প, লেখালেখী |
| প্রশিক্ষণ | স্যার জে. জে. স্কুল অফ আর্ট |
| আন্দোলন | প্রোগ্রেসিভ আর্ট গ্রুপ |
| কাজ | মাদার ইন্ডিয়া; রামায়ণ, মহাভারতের চিত্রকল্প |
| পুরষ্কার | পদ্মশ্রী (১৯৫৫) পদ্ম ভূষণ (১৯৭৩) পদ্ম বিভূষণ (১৯৯১) |
| ওয়েবসাইট | http://www.mfhussain.com/ |
মকবুল ফিদা হুসেন (জন্ম: সেপ্টেম্বর ১৭, ১৯১৫; মৃত্যু: জুন ৯, ২০১১) একজন অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম.এফ. হুসেন নামেই বেশী পরিচিত।
চল্লিশ দশকের শেষের দিকে এম.এফ. হুসেন চিত্রশিল্পী হিসাবে প্রথম পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবতী কয়েক বছরে তাঁর চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। ১৯৬৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পদকে ভুষিত করে। এর পরের বছরই তিনি তাঁর প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদক প্রাপ্ত হয়। এছাড়া তার পরিচালিত গজ গামিনী চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন।
পরিচ্ছেদসমূহ |
পেশা [সম্পাদনা]
১৯৪০-১৯৬৫ [সম্পাদনা]
হুসেন প্রথম চিত্র শিল্পী হিসেবে পরিচিত হন ১৯৪০ সালে । ১৯৪৭ সালে তিনি Progressive Artists' Group এ যোগদান করেন যেটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিস নিউটন সুজা । তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় জুরিখে ১৯৫২ সালে এবং পরের কয়েক বছরে তার কর্ম ব্যাপক ভাবে বিস্তার লাভ করে ইউরোপ এবং আমেরিকাতে । ১৯৫৫ সালে তিনি ভারত সরকার কতৃক পদ্মশ্রী পদক পান ।
১৯৬৫-১৯৯০ [সম্পাদনা]
১৯৬৭ সালে Through the Eyes of a Painter নামে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন, এটি বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এবং এটি গোল্ডেন বিয়ার অর্জন করে ।১৯৭১ সালে পাবলো পিকাসো মকবুল ফিদা হুসেন কে ্সাও পাওলো বাইয়িনিয়্যাল এ আমন্ত্রণ করেন । ১৯৭৩ সালে তিনি পদ্ম ভূষণ পুরস্কার এবং ১৯৮৬ সালে রাজ্য সভায় মনোনয়ন পান । তিনি ১৯৯১ সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান ।
১৯৯১-২০১১ [সম্পাদনা]
হুসেন কিছু দিনের মধ্যে ভারতে অনেক নাম করা চিত্র শিল্পী হন ।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "M F Husain given Qatar nationality"। CNN-IBN। http://timesofindia.indiatimes.com/india/M-F-Husain-given-Qatar-nationality/articleshow/5614470.cms। সংগৃহীত 25 February 2010।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |