অঞ্জন দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত
প্রাথমিক তথ্যাদি
জন্ম জানুয়ারি ১৯, ১৯৫৩ (1953-01-19) (বয়স ৫৯)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশা শহুর লোক, বাংলা আধুনিক, অভিনেতা, পরিচালক
কার্যকাল ১৯৮১-বর্তমান

বাংলা গান এর জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তাঁর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস্‌ করেছেন। তাঁর গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তাঁর ছেলেবেলার কথা তাঁর গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তাঁর সবচাইতে জনপ্রিয় গান '2441139'। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তাঁর পরিচালিত একটি ছবির নাম হল দ্য বঙ কানেকশন। সমসামায়িক অঞ্জন দত্তের একতা ছবি হল "রঞ্জনা আমি আর আসবনা"।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম

  • ০১. শুনতে কি চাও? - ১৯৯৪
  • ০২. পুরোনো গিটার -১৯৯৫
  • ০৩. ভালবাসি তোমায় - ১৯৯৬
  • ০৪. কেউ গান গায় - ১৯৯৭
  • ০৫. প্রিয় বন্ধু (বাংলাদেশে "গানে গানে ভালবাসা" শিরোনামে মুক্তিপ্রাপ্ত; অঞ্জন দত্ত, নিমা রহমান ও পরশপাথর) - ১৯৯৮
  • ০৬. চলো বদলাই - ১৯৯৮
  • ০৭. হ্যালো বাংলাদেশ - ১৯৯৯
  • ০৮. কলকাতা-১৬ - ১৯৯৯
  • ০৯. Bandra Blues (ইংরেজি এ্যালবাম) - ২০০০
  • ১০. অসময় - ২০০০
  • ১১. রং পেন্সিল - ২০০১
  • ১২. অনেকদিন পর (অঞ্জন দত্ত ও কবির সুমন) - ২০০৪
  • ১৩. ইচ্ছে করেই একসাথে (অঞ্জন দত্ত ও বাপ্পা মজুমদার) - ২০০৫
  • ১৪. The Bong Connection (ছায়াছবির গান) - ২০০৭
  • ১৫. আমি আর গদদ (নীল দত্ত ও অঞ্জন দত্ত) - ২০০৭
  • ১৬. আবার পথে দেখা (অঞ্জন দত্ত, বাপ্পা মজুমদার ও এস, আই টুটুল) - ২০০৭

[সম্পাদনা] পরিচালিত ছবি

  • ০১. বড়দিন - ১৯৯৮
  • ০২. বো ব্যারাকস ফোরএভার - ২০০৪
  • ০৩. কলকাতা - ২০০৫
  • ০৪. দ্য বঙ কানেকশন - ২০০৬
  • ০৫. চলো, লেটস গো - ২০০৮
  • ০৬. চৌরাস্তা ক্রসরোডস অফ লাভ - ২০০৯
  • ০৭. ম্যাডলি বাঙ্গালী - ২০০৯
  • ০৮. রঞ্জনা আমি আর আসবোনা- ২০১১

[সম্পাদনা] সমালোচনা

অনেকে মনে করেন অঞ্জন দত্ত'র বিভিন্ন গানের সুর প্রায় একইরকম, একই সুর ঘুরিয়ে ফিরিয়ে তিনি অনেক গানে ব্যবহার করেন। অনেকের মতে, তার গানের কথা খুব হাল্কা ধরনের। এছাড়া তার গানের সুরে অনেক ক্ষেত্রেই সিমন এবং গারফাঙ্কল,বব ডিলান এদের গানের সুরের অনুসরণ লক্ষ্য করা যায়।

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ