অর্থনীতিতে নোবেল পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে এ পুরস্কারের মূল নাম The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel[১] সুইডেনের রয়্যাল একাডেমী অফ সায়েন্স পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে। ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এবছর যৌথভাবে পুরস্কার লাভ করেন রাগনার ফ্রিশ এবং য়্যান টিনবারগেন। অধ্যাপক অমর্ত্য সেন প্রথম বাঙ্গালী যিনি এ পুরস্কার অর্জ্জন করেন, ১৯৯৮ খ্রিস্টাব্দে। ১৯৬৯ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ২০১১ খ্রিস্টাব্দ অবধি ৪৩ দফায় ৬৯ অর্থনীতিবিদকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। [২]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদদের তালিকা [৩]

বর্ষ নাম রাষ্ট্র গবেষণার বিষয়

[সম্পাদনা] ১৯৬০'র দশক

১৯৬৯ রাগ্‌নার ফ্রিশ নরওয়ে অর্থনৈতিক পদ্ধতিসমূহ এর বিশ্লেষণের জন্য গতিশীল নকশা প্রণয়ন এবং এর উন্নয়ন
ইয়ান টিনবার্গেন নেদারল্যান্ড

[সম্পাদনা] ১৯৭০'র দশক

১৯৭০ পল স্যামুয়েলসন যুক্তরাষ্ট্র অর্থনীতির স্থিতিয় ও গতীয় তত্ত্ব উন্নয়নে বৈজ্ঞানিক কার্যক্রম এবং অর্থনৈতিক বিজ্ঞানে গবেষণা পর্যায়কে উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য।
১৯৭১ সাইমন কুজ্‌নেত্‌স যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর তাঁর পর্যবেক্ষনমুলক ব্যাখ্যার জন্য যা অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো এবং উন্নয়ন প্রক্রিয়ায় নতুন ও অন্তর্নিহিত তাৎপর্য প্রকাশ করে।
১৯৭২ জন হিক্‌স যুক্তরাজ্য সাধারণ অর্থনৈতিক ভারসাম্য তত্ত্ব ও কল্যাণ তত্ত্বে তাঁদের প্রাথমিক অবদানের জন্য।
কেনেথ এরো যুক্তরাষ্ট্র
১৯৭৩ ওয়াসিলি লেওন্তিয়েফ রাশিয়া ইনপুট-আউটপুট প্রক্রিয়া উন্নয়ন ও গুরুত্বপূর্ন অর্থনৈতিক সমস্যায় ইহা প্রয়োগের জন্য।
১৯৭৪ গুনার মিরদাল সুইডেন মুদ্রা তত্ত্ব ও অর্থনৈতিক উন্থান-পতন বিষয়ে তাঁদের প্রারম্ভিক ব্যাখ্যা এবং অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিষয়ের পারস্পরিক নির্ভরশীলতা বিষয়ে তাঁদের অনুসন্ধানমুলক গবেষণার জন্য।
ফ্রিড্‌রিখ হায়েক অস্ট্রিয়া
১৯৭৫ লিওনিদ কান্তোরোভিচ সোভিয়েত ইউনিয়ন সম্পদের সুষ্ঠ বণ্টনের তত্ত্ব প্রতিষ্ঠায় তাঁদের অংশগ্রহণের জন্য।
টিয়ালিং কুপ্‌মান্স নেদারল্যান্ড
১৯৭৬ মিল্টন ফ্রিড্‌ম্যান যুক্তরাষ্ট্র ভোগ বিশ্লেষন, আর্থিক ইতিহাস ও তত্ত্ব ক্ষেত্রে তাঁর সাফল্য এবং স্থায়ী নীতির জটিলতায় তাঁর ব্যাখ্যা প্রদর্শনের জন্য।
১৯৭৭ বের্টিল ওলিন সুইডেন আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহের তত্ত্ব প্রতিষ্ঠায় তাঁদের নিরলস অবদানের জন্য।
জেমস মীড যুক্তরাজ্য
১৯৭৮ হার্বার্ট আলেকজান্ডার সিমন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের গবেষণার জন্য।
১৯৭৯ থিওডোর শুল্ট্‌স যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশের সমস্যার বিশেষ বিবেচনার সহিৎ অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষনের সম্পর্ক নিয়ে তাঁদের গবেষণার জন্য।
আর্থার লিউইস সেন্ট লুসিয়া

[সম্পাদনা] ১৯৮০'র দশক

১৯৮০ লরেন্স ক্লাইন যুক্তরাষ্ট্র ইকোনোমেট্রিক্স মডেল তৈরি এবং অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক নীতিমালা বিশ্লেষনের ব্যবহারের জন্য।
১৯৮১ জেমস টোবিন যুক্তরাষ্ট্র আর্থিক বাজার এবং ব্যয় সিদ্ধান্ত, নিয়োগ, উৎপাদন ও মূল্যের বিশ্লেষনের জন্য।
১৯৮২ জর্জ স্টিগ্‌লার যুক্তরাষ্ট্র শিল্প অবকাঠামো, বাজার কার্যক্রম এবং সরকারি আইনের কারণ ও প্রভাব নিয়ে আলোচনার জন্য।
১৯৮৩ জেরার্ড দেব্রু ফ্রান্স অর্থনৈতিক তত্ত্বে নতুন বিশ্লেষন পদ্ধতি সুসজ্জিতকরন এবং সাধারণ ভারসাম্য তত্ত্বের তাঁর পুনঃসূত্রীকরনের জন্য।
১৯৮৪ রিচার্ড স্টোন যুক্তরাজ্য জাতীয় হিসাব প্রক্রিয়া উন্নয়নে তাঁর মৌলিক অবদান এবং পরীক্ষামুলক অর্থনৈতিক বিশ্লেষনের ভিত্তি উন্নয়নে বিশাল অবদানের জন্য।
১৯৮৫ ফ্রাংকো মোদিগ্‌লিয়ানি যুক্তরাষ্ট্র সঞ্চয় ও আর্থিক বাজার নিয়ে তাঁর সুচনামুলক বিশ্লেষনের জন্য।
১৯৮৬ জেমস বিউকানান জুনিয়র যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের তত্ত্বের ভিত্তি হিসেবে তাঁর চুক্তিভিত্তিক ও সাংবিধানিক উন্নয়নের জন্য।
১৯৮৭ রবার্ট সলো যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্বে তাঁর অবদানের জন্য।
১৯৮৮ মরিস আলে ফ্রান্স বাজার ও সম্পদের উপযোগীতা তত্ত্বে তাঁর সুচনামুলক অবদানের জন্য।
১৯৮৯ ট্রিগ্‌ভে হাভেল্‌মো নরওয়ে ইকোনোমেট্রিক্স অবকাঠামোতে সম্ভাবনা তত্ত্ব ও সমপ্রবাহ অর্থনৈতিক গঠনের তাঁর স্বচ্ছ ব্যাখ্যা প্রদানের জন্য।

[সম্পাদনা] ১৯৯০'র দশক

১৯৯০ হ্যারি মার্কোউইট্‌স যুক্তরাষ্ট্র রাজস্ব অর্থনীতি তত্ত্বে তাঁদের সুচনামুলক অবদানের জন্য।
মার্টন মিলার
উইলিয়াম শার্প
১৯৯১ রোনাল্ড কোজ যুক্তরাজ্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য হস্তান্তর ব্যয় ও সম্পত্তির অধিকার মুল বিষয়বস্তু ধরে তাঁর আবিস্কার ও স্বচ্ছ ব্যাখ্যা প্রদানের জন্য।
১৯৯২ গ্যারি বেকার যুক্তরাষ্ট্র সামষ্টিক অর্থনীতির বিশ্লেষনের ধারাকে মানব আচরণ এবং প্রতিক্রিয়া (অবাজার আচরণ সহ ) কে বৃহৎ পরিসরে বর্ধিত আলোচনার জন্য।
১৯৯৩ রবার্ট ফোগেল যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যাখ্যার পরিবর্তনের জন্য অর্থনৈতিক তত্ত্ব ও পরিমাণ গত পদ্ধতি ব্যবহার অর্থনৈতিক ইতিহাসে নতুন গবেষণার জন্য।
ডগলাস নর্থ
১৯৯৪ জন হার্সান্‌ইয়ি যুক্তরাষ্ট্র অ-যৌথ ক্রীড়া তত্ত্বে ভারসাম্য বিশ্লেষনের সূচনামুলক আলোচনার জন্য।
জন ফর্ব্‌স ন্যাশ
রাইনহার্ড সেল্টেন জার্মানি
১৯৯৫ রবার্ট লুকাস যুক্তরাষ্ট্র যৌক্তিক প্রত্যাশা অনুসিদ্ধান্ত উন্নয়ন ও প্রয়োগ এবং ইহাতে সামষ্টিক অর্থনীতি বিশ্লেষনকে অন্তর্ভুক্ত এবং অর্থনৈতিক নীতিমালার বোঝার জন্য গভীরভাবে পর্যবেক্ষনের জন্য।
১৯৯৬ জেমস মের্লিস যুক্তরাজ্য অর্থনীতিতে অসমানুপাত তথ্যের সুবিধা তত্ত্বে তাঁদের অবকাঠামোগত অবদানের জন্য।
উইলিয়াম ভিক্‌রি যুক্তরাষ্ট্র
১৯৯৭ রবার্ট মার্টন যুক্তরাষ্ট্র প্রবাহমান মূল্য নির্ধারণের জন্য নতুন পদ্ধতি আবিস্কারের জন্য।
মাইরন শোল্‌স কানাডা
১৯৯৮ অমর্ত্য সেন ভারত কল্যাণ অর্থনীতিতে তাঁর অবদানের জন্য।
১৯৯৯ রবার্ট মান্ডেল কানাডা বিভিন্ন বিনিময় হারের পরিসরে আর্থিক নীতি ও রাজস্ব নীতি নিয়ে তাঁর বিশ্লেষন এবং সর্বোচ্চ সন্তুষ্টজনক মুদ্রা ক্ষেত্র নিয়ে তাঁর বিশ্লেষনের জন্য।

[সম্পাদনা] ২০০০'র দশক

২০০০ জেমস হেক্‌ম্যান যুক্তরাষ্ট্র নির্দিষ্ট তথ্যের বিশ্লেষনে তাঁর তত্ত্ব ও পদ্ধতি উন্নয়নের জন্য।

বিচ্ছিন্ন পছন্দের বিশ্লেষনে তাঁর তত্ত্ব ও পদ্ধতি উন্নয়নের জন্য।

ড্যানিয়েল ম্যাক্‌ফ্যাডেন
২০০১ জর্জ একারলফ যুক্তরাষ্ট্র অসমানুপাত তথ্যের সাথে বাজার নিয়ে তাঁদের বিশ্লেষনের জন্য।
মাইকেল স্পেন্স
জোসেফ স্টিগ্‌লিট্‌স
২০০২ ড্যানিয়েল কানেমান ফ্রান্স, ইসরাইল, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিজ্ঞানে মনোবৈজ্ঞানিক গবেষণার থেকে অন্তর্নিহিত সামঞ্জস্য বিশেষ করে অনিশ্চয়তায় মানব বিচার ও সিদ্ধান্ত গ্রহণকে বিবেচনা করে। পর্যবেক্ষনমুলক অর্থনৈতিক বিশ্লেষনে গবেষণাগার পরীক্ষাকে বিশেষ করে বিকল্প বাজার প্রভাবক শিক্ষাকে বিবেচনায় এনে একটি হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করে।
ভের্নন স্মিথ যুক্তরাষ্ট্র
২০০৩ রবার্ট এঙ্গেল যুক্তরাষ্ট্র সময় পার্থক্যের বিভিন্নতা বা সাধারণ গতিধারারা সাথে অর্থনৈতিক কালীন সারি বিশ্লেষন পদ্ধতি তৈরির জন্য।
ক্লাইভ গ্রেঞ্জার যুক্তরাজ্য
২০০৪ ফিন কিড্‌ল্যান্ড নরওয়ে গতীয় সামষ্টিক অর্থনীতিতে তাঁদের অবদানের জন্যঃ অর্থনৈতিক নীতিমালার সময় গভীরতা এবং বাণিজ্য চক্রের পিছনে চালকের শক্তি।
এডওয়ার্ড প্রেস্‌কট যুক্তরাষ্ট্র
২০০৫ রবার্ট আউমান ইসরাইল ক্রীড়া তত্ত্ব বিশ্লেষনের সাহায্যে জটিলতা ও সমবায়ের বোধগম্যতাকে উৎসাহিত করার জন্য।
টমাস শেলিং যুক্তরাষ্ট্র
২০০৬ এডমণ্ড এস ফেল্পস যুক্তরাষ্ট্র সামষ্টিক অর্থনীতি নীতিমালাতে আন্তঃবাণিজ্য ব্যবস্থা বিশ্লেষন করার জন্য।
২০০৭ লিওনিড হারউইচ রাশিয়া; যুক্তরাষ্ট্র চলক সজ্জিত তত্ত্বের অবকাঠামো গঠনের জন্য।
এরিক মাসকিন যুক্তরাষ্ট্র
রজার মায়ারসন যুক্তরাষ্ট্র

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel
  2. All Prizes in Economic Sciences
  3. All Prizes in Economic Sciences

[সম্পাদনা] আরও দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ