সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়
সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথ
অবস্থান
লক্ষীবাজার, ঢাকা
বাংলাদেশ
তথ্য
ধরন বেসরকারী
প্রতিষ্ঠাকাল ১৮৮২ সাল
শ্রেণীসমূহ শ্রেণী ১-১০

সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশের অন্যতম সেরা স্কুল। এটি পুরোন ঢাকার লক্ষীবাজারে অবস্থিত। ১৮৮২ সালে আমেরিকান মিশনারীদের দ্বারা এই বিদ্যালয় এর জন্ম। ঢাকার নটরডেম কলেজ-এর জন্ম এই স্কুল থেকে। ১৯৫৩ সালে এখানকার ক্যাম্পাস থেকে নটরডেম কে সরিয়ে মতিঝিল এ স্থানান্তরিত করা হয় এবং একে সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় হতে আলাদা করে দেয়া হয়।

ফাদার গ্রেগরী ডি গ্রুট এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক এর নাম ব্রাদার রবি পিউরিফিকেশন সি, এস, সি। প্রতি বছর এখান থেকে প্রচুর ছেলে পাশ করে এবং সামগ্রিক রেজাল্ট বেশ ভাল। এখান থেকে পাশ করে অধিকাংশ ছেলে নটরডেম কলেজ এ ভর্তি হতে হয় , এদের সহজোগী প্রতিস্থান।