স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
| লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র ইউনিভার্সিটি | |
|---|---|
![]() |
|
| Motto | Die Luft der Freiheit weht (মুক্তির বাতাস বয়ে যায়)[১] |
| Established | ১৮৯১[২] |
| ধরণ | বেসরকারী |
| Endowment | US $ ১৭,২০০,০০০,০০০ [৩] |
| প্রেসিডেন্ট | জন হেনেসি |
| Academic staff | ১,৮০৭ [৪] |
| প্রাকস্নাতক | ৬,৬৮৯[৫] |
| স্নাতকোত্তর | ৮,২০১[৫] |
| অবস্থান | স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| ক্যাম্পাস | উপশহরীয়, ৮,১৮০ একর (৩৩.১ বর্গকিমি) |
| অ্যাথলেটিক্স | এনসিএএ প্রথম ডিভিশন |
| মাসকট | Cardinal |
| ওয়েবসাইট | Stanford.edu |
![]() |
|
লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র ইউনিভার্সিটি তথা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়(ইংরেজি:Stanford University) মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা[৬] বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ফ্রান্সিসকো শহরের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সান হোসে শহরের ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে পালো আল্টো শহর তথা সিলিকন ভ্যালির কাছে স্ট্যানফোর্ড শহরে অবস্থিত।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
রেল মোগল ও ক্যালিফোর্নিয়ার গভর্নর লিল্যান্ড স্ট্যানফোর্ড ও তাঁর স্ত্রী জেন স্ট্যানফোর্ড ১৮৯১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন[তথ্যসূত্র প্রয়োজন] এবং তাঁদের একমাত্র সন্তান ১৬ বছর বয়সে টাইফয়েডে অকালে মৃত্যুবরণকারী লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়রের নামে সম্মানে এর নামকরণ করেন। বিশ্ববিদ্যালয়টি লিল্যান্ডের ঘোড়ার খামারের জায়গায় প্রতিষ্ঠা করা হয়। তাই আজও স্থানীয় লোকেরা ও বিশ্ববিদ্যালয়ের সদস্যরা বিশ্ববিদ্যালটিকে "দ্য ফার্ম" নামে ডাকেন।
[সম্পাদনা] বিখ্যাত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
স্ট্যানফোর্ডের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনেক বিখ্যাত আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত। আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন সার্ফ (Vinton Cerf) এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। হিউলেট-প্যাকার্ড (Hewlett-Packard)(সংক্ষেপে এইচপি), সিসকো সিষ্টেম, ইয়াহু!, গুগল, নাইকি, গ্যাপ, লজিটেক, ওয়াইপপ্রো, সান মাইক্রো সিস্টেমসসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে ৫১ জন নোবেল পুরস্কার বিজয়ী, ১৯ জন টুরিং পুরস্কার বিজয়ী রয়েছেন। স্ট্যানফোর্ডের বর্তমান সম্প্রদায়ের মধ্যে ১৭ জন নোবেল বিজয়ী, ৪ জন পুলিতজার পুরস্কার বিজয়ী, ১৫০ জন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমীর সদস্য, ৯৪ জন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রকৌশল একাডেমীর সদস্য, ৬৪ জন ইনস্টিটিউট অব মেডিসিনের সদস্য, ১৮ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী, ২ জন ন্যাশনাল মেডেল অব টেকনোলজি বিজয়ী, ৩ জন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বিজয়ী। [৭] উল্লেখ্য, স্ট্যানফোর্ডের ছাত্র-শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক টুরিং পুরস্কার লাভ করেছেন।
[সম্পাদনা] কৃতি শিক্ষার্থী
- ফ্রেডরিক টারম্যান, আমেরিকান প্রকৌশলী, শিক্ষাবিদ, সিলিকন ভ্যালির প্রতিষ্ঠাতা
- উইলিয়াম হিউলেট, হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা
- ডেভিড প্যাকার্ড, হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা
- ফজলে হোসেন, বাংলাদেশী-আমেরিকান যন্ত্রপ্রকৌশলী
- ভিন্টন সার্ফ, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী
- সের্গেই ব্রিন, গুগল এর প্রতিষ্ঠাতা
[সম্পাদনা] কৃতি শিক্ষক
- ফ্রেডরিক টারম্যান, আমেরিকান প্রকৌশলী, শিক্ষাবিদ, সিলিকন ভ্যালির প্রতিষ্ঠাতা
- অমর্ত্য সেন, অর্থনীতিবিদ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৯৮
- ফেলিক্স ব্লখ, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৫২
- জেরোম আইজ্যাক ফ্রিডম্যান, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৯০
- শেল্ডন লি গ্ল্যাশো, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৭৯
- বার্টন রিখটার, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৭৬
- আর্থার লিওনার্ড শলো, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৮১
- রিচার্ড এডওয়ার্ড টেইলর, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৯০
- মেলভিন শোয়ার্জ, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৮৮
- উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৫৬
- কেনেথ জি উইলসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৮২
- লিনাস পাউলিং, রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৫৪, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৬৩
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://www.stanford.edu/dept/pres-provost/president/speeches/951005dieluft.html
- ↑ Stanford University History। প্রকাশক: Stanford University। http://www.stanford.edu/home/stanford/history/begin.html। সংগৃহীত হয়েছে: 2007-04-26।
- ↑ Stanford Management Company report issued। প্রকাশক: Stanford News Service। September 28 2007। http://news-service.stanford.edu/pr/2007/pr-smc-100307.html। সংগৃহীত হয়েছে: 2007-09-30।
- ↑ Stanford Facts 2007 (The Stanford Faculty)। প্রকাশক: Stanford University। http://www.stanford.edu/home/stanford/facts/faculty.html। সংগৃহীত হয়েছে: 2007-04-26।
- ↑ ৫.০ ৫.১ Stanford Facts 2007। প্রকাশক: Stanford University। http://www.stanford.edu/home/stanford/facts/chron.html#faculty। সংগৃহীত হয়েছে: 2007-04-26।
- ↑ http://www.gallup.com/poll/9109/harvard-number-one-university-eyes-public.aspx
- ↑ http://facts.stanford.edu/faculty.html
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |

