ডেনীয় ভাষা
| দিনেমার | |
|---|---|
| dansk | |
১২৪১ খ্রিস্টাব্দের হল্মিনেসিস হস্তলিখিত পুঁথিতে জুটল্যান্ডীয় আইনের প্রথম পৃষ্ঠা, ১৩৫০ খ্রিস্টাব্দে অনুলিপ্ত প্রথম বাক্য: "Mæth logh skal land byggas" আধুনিক লিখনবিধি: "Med lov skal land bygges" বঙ্গানুবাদ: “আইনের ভিত্তিতে একটি দেশ তৈরি হবে।” | |
| উচ্চারণ | [ˈtænˀsk][১] |
| দেশোদ্ভব | |
| অঞ্চল | ডেনমার্ক, শ্লেসভিখ-হলস্টাইন (জার্মানি), ফ্যারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড |
| জাতি | |
মাতৃভাষী | ৬.০ মিলিয়ন (২০১৯)[২]
|
পূর্বসূরী | প্রাচীন নর্স
|
| উপভাষা |
|
| লাতিন বর্ণমালা: দিনেমার -নরওয়েজীয় বর্ণমালা ∙ দিনেমার লিখনবিধি ∙ দিনেমার ব্রেইল পদ্ধতি | |
| সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | |
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত | |
| নিয়ন্ত্রক সংস্থা | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | da |
| আইএসও ৬৩৯-২ | dan |
| আইএসও ৬৩৯-৩ | দুইয়ের মধ্যে এক:dan – দ্বৈপ দিনেমারjut – জুটল্যান্ডীয় |
| গ্লোটোলগ | dani1285 (দিনেমার)[৪]juti1236 (জুটীয়)[৫] |
| লিঙ্গুয়াস্ফেরা | 5 2-AAA-bf & -ca to -cj |
অঞ্চল যেখানে দিনেমার রাষ্ট্রভাষা (ডেনমার্ক)
অঞ্চল যেখানে দিনেমার একটি দাপ্তরিক ভাষা কিন্তু সংখ্যাগুরু স্থানীয় ভাষা নয় (ফ্যারো দ্বীপপুঞ্জ) অঞ্চল যেখানে দিনেমার একটি স্বীকৃত সংখ্যালঘু ভাষা (গ্রিনল্যান্ড, জার্মানি) | |
দিনেমার ভাষা[৬] (dansk, উচ্চারণ [ˈtænˀsk] () বা dansk sprog উচ্চারণ [ˈtænˀsk ˈspʁɔwˀ])[১] হল ডেনমার্কের রাষ্ট্রভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার উত্তর স্ক্যান্ডিনেভীয় দলের অন্তর্গত। ডেনমার্কে প্রায় ৫০ লক্ষ লোক এতে কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাষায় লোকে কথা বলে। বিশ্বজুড়ে দিনেমার ভাষাভাষীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ।
ধারণা করা হয় ১৩শ শতকের দিকে দিনেমার ভাষা প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত হয়। ১৬শ শতকের লিখিত দলিল থেকে দেখা যায় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় ভাষা থেকে এটি তখনই আলাদা ছিল।
ডেনমার্ক ছাড়াও ডেনমার্কের প্রাক্তন উপনিবেশ গ্রিনল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জে দিনেমার একটি দাপ্তরিক ভাষা এবং ঐ অঞ্চলগুলির স্কুলে দিনেমার ভাষাশিক্ষা বাধ্যতামূলক। এছাড়া ডেনমার্ক-জার্মানির সীমান্তে অবস্থিত জার্মানির শ্লেসভিগ-হোলস্টাইন অঞ্চলের উত্তর প্রান্তে প্রায় ৫০ হাজার লোক দিনেমার ভাষায় কথা বলেন এবং সেখানে দিনেমার একটি সংখ্যালঘু ভাষা হিসেবে সুরক্ষিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "dansk — Den Danske Ordbog"। ordnet.dk।
- ↑ এথ্নোলগে দ্বৈপ দিনেমার (১৮তম সংস্করণ, ২০১৫)
এথ্নোলগে জুটল্যান্ডীয় (১৮তম সংস্করণ, ২০১৫) - ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "ডেনীয় ভাষা"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "দিনেমার"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "জুটীয়"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ "দিনেমার"। Accessible Dictionary [Bengali-Bengali]। Bangladesh: Young Power in Social Action (YPSA)। ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- English online dictionary and grammar for Danish
- "BBC Quickfix: Danish" 12 Danish phrases with audio
- "Learning the Danish language online" a list of courses on newtodenmark.dk
- "GrammarExplorer Danish" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ অক্টোবর ২০১৬ তারিখে an online Danish grammar
- "Speakdanish" a commercial Danish course with audio
- "Danish Online" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুন ২০১২ তারিখে a Danish course with audios, text-to-speech, picture dictionary facilities and many others
- Danish Swadesh list of basic vocabulary words (from Wiktionary's Swadesh list appendix)
- "Danish as a second language" at Studieskolen