বিষয়বস্তুতে চলুন

হাতিরঝিল থানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাতিরঝিল
থানা
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
প্রতিষ্ঠা২০১৮; ৮ বছর আগে (2018)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

হাতিরঝিল থানা বাংলাদেশের রাজধানী ঢাকার একটি থানা। হাতিরঝিল প্রকল্প ও এর আশেপাশের এলাকাগুলো নিয়ে ২০১৮ সালে এটি গঠিত হয়।

নামকরণ

[সম্পাদনা]

হাতিরঝিল থানার নামকরণ করা হয়েছে হাতিরঝিল লেকের নামানুসারে। পূর্বে ভাওয়াল রাজ্যের হাতির পাল এ ঝিলে গোসল করাতে ও পানি খাওয়াতে আনা হতো বলে কালক্রমে এ ঝিলের নাম হয় হাতিরঝিল।[১]

ইতিহাস

[সম্পাদনা]

২০১৮ সালের ৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০তম থানা হিসেবে হাতিরঝিল থানা গঠিত হয়। এ থানার অন্তর্গত এলাকাগুলো পূর্বে রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার অধীনে ছিল।[২]

এলাকা

[সম্পাদনা]

হাতিরঝিল থানা ঢাকার হাতিরঝিল প্রকল্প, বাংলামটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মীরবাগ, মধুবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল-বাডডা লিংক রোড, দিলু রোড, ওয়াপদা রোড, আবুল হোসেন রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, মালিবাগ রেলগেট, হাজীপাড়া, সোনারগাঁও হোটেল ও পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "হাতিরঝিলে বাস চালু"। প্রথম আলো। ২৩ ডিসেম্বর ২০১৫। ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
  2. ↑ "রাজধানীর ৫০তম থানা হাতিরঝিল"। মানবজমিন। ৮ জুলাই ২০১৮। ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
  3. ↑ "হাতিরঝিল থানার যাত্রা শুরু"। এনটিভি। ৭ জুলাই ২০১৮। ২৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।