উত্তরখান থানা
| উত্তরখান | |
|---|---|
| থানা | |
| উত্তরখান থানা | |
উত্তরখান থানার পুলিশের লোগো | |
| বাংলাদেশে উত্তরখান থানার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫২′ উত্তর ৯০°২৮′ পূর্ব / ২৩.৮৬৭° উত্তর ৯০.৪৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | ঢাকা জেলা |
| উপজেলা | তেজগাঁও উন্নয়ন সার্কেল |
| সংসদীয় আসন | ঢাকা-১৮ |
| আয়তন | |
| • মোট | ২০.০৯ বর্গকিমি (৭.৭৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৫২,০১৪ |
| • জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৪.৫৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ১২৩০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৬ ৯৬ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উত্তরখান, বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা বা থানা।[১]
আয়তন
[সম্পাদনা]উত্তরখান থানার আয়তন প্রায় ২০.০৯ কিমি২ (৭.৭৬ বর্গমাইল)[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]উত্তরখান থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত। তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি উত্তরা জোন এবং এসি এয়ারপোর্ট জোন। এই থানাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন।[৩]
সীমানা
[সম্পাদনা]উত্তরখান থানার সীমানা: উত্তরে টঙ্গী (খাল) ও গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত ও দক্ষিণখান থানা, পূর্বে বালু নদী ও কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা, গাজীপুর সদর উপজেলা ও পশ্চিমে দক্ষিণখান থানা।[২]
ইতিহাস
[সম্পাদনা]উত্তরখান থানা ২০০৬ সালে ১টি ইউনিয়ন ও ১৪টি মৌজা নিয়ে গঠিত হয়। উত্তরখান ইউনিয়নের নামানুসারে এই থানার নামকরণ করা হয়েছে।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরখান থানার মোট জনসংখ্যা ৫২০১৪, পুরুষ ২৭২৫৪; মহিলা ২৪৭৬০। যার মধ্যে মুসলিম ৪৯৪৮৮, হিন্দু ২১১৪, বৌদ্ধ ৪০৮ এবং অন্যান্য ৪ জন।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরখান থানা সাক্ষরতার হার ৬৪.৫৮%।[২]
যোগাযোগ
[সম্পাদনা]উত্তরখান থানার আওতাধীন মোট ৫ টি বিট রয়েছে। বিট ও এলাকা অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বরঃ-
| বিট নং | আওতাভুক্ত এলাকা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নং |
|---|---|---|
| ১ | ||
| ২ | রাজাবাড়ী, বড়বাগ, কুড়িপাড়ারটেক, মাষ্টারপাড়া, মাষ্টারপাড়া বাজার, মুডা, ভাটুলিয়া, মুন্ডাবাজার, মুন্ডা লালবাগ, মুন্ডাপুলার টেক। | এসআই- ০১৯১৭০৬৩৬৬১
এএসআই- ০১৭১৪৮০৩২৫০ |
| ৩ | মাউসাইদ, চাপানেরটেক, উজামপুর, শীতলেরটেক, নিনিরটেক, নোয়ারখোলা, খঞ্জরদিয়া, মৈনারটেক বাজার, প্রমী ফ্যাক্টরী, তেরমুখঘাট কুমুরখোলা, স্নানঘাটা, চাঁনপাড়াবাজার, নৈকাল কলেজ। | এসআই- ০১৭১২৭৩০০২৪
এএসআই- ০১৭১৩০৫১৩১১ এএসআই- ০১৭১৮২০৫৩৬৩ |
| ৪ | চামুরখান, কাঁচকুড়া, পলাশিয়া, ভারদী, জামাইয়া। | এসআই- ০১৭১০৪২৩৮০০
এএসআই- ০১৯২৬৮৭৯০০৩ এএসআই- ০১৯৪৭৫২১৪৯ |
| ৫ | দোবাদিয়া, কামরুলবাগান , কাঁচকুড়াবাজার (দক্ষিণ) ভাতুরিয়া, বেতুলী, বাউথার। | এসআই- ০১৭১১৯৮০৮৭৩
এএসআই- ০১৭১৬৮৮১৯৫৪ এএসআই- ০১৭১৫২২৬৫৪ |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মো. তুহীন মোল্লা (২০১২)। "ঢাকা জেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- 1 2 3 4 5 শরীফ খুরশীদ আলম (২০১২)। "উত্তরখান থানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)