বিষয়বস্তুতে চলুন

সুরিনাম জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরিনাম
দলের লোগো
ডাকনামসুরিবয়
অ্যাসোসিয়েশনসুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচডিন গোরে
অধিনায়কক্লাইডেল কোহিনুর
সর্বাধিক ম্যাচমার্লন ফেল্টার (৪৪)
শীর্ষ গোলদাতাস্টেফানো রিয়সেল (১৪)
মাঠআন্দ্রে কামপেরভিন স্টেডিয়াম
ফিফা কোডSUR
ওয়েবসাইটsvb.sr
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৩ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৮৪ (আগস্ট ২০০৮)
সর্বনিম্ন১৯১ (ডিসেম্বর ২০১৫)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৪০ হ্রাস ১১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৫৪ (জুলাই ১৯৩৪)
সর্বনিম্ন১৭২ (ফেব্রুয়ারি ২০১৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
নেদারল্যান্ডস সুরিনাম ১–২ ব্রিটিশ গায়ানা 
(সুরিনাম; ১৭ আগস্ট ১৯১৫)[]
বৃহত্তম জয়
নেদারল্যান্ডস সুরিনাম ৯–০ ফরাসি গায়ানা ফ্রান্স
(সুরিনাম; ২ মার্চ ১৯৪৭)
বৃহত্তম পরাজয়
নেদারল্যান্ডস আরুবা ৮–১ সুরিনাম নেদারল্যান্ডস
(সুরিনাম; ৬ জুন ১৯৪৬)
 নেদারল্যান্ডস ৯–২ সুরিনাম নেদারল্যান্ডস
(সুরিনাম; ৩০ জুলাই ১৯৫৮)
 মেক্সিকো ৮–১ সুরিনাম 
(মোন্তেরে, মেক্সিকো; ১৫ অক্টোবর ১৯৭৭)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ২ (১৯৭৭-এ প্রথম)
সেরা সাফল্যষষ্ঠ স্থান (১৯৭৭)

সুরিনাম জাতীয় ফুটবল দল (ইংরেজি: Suriname national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সুরিনামের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সুরিনামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯১৫ সালের ১৭ই আগস্ট তারিখে, সুরিনাম প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সুরিনামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সুরিনাম ব্রিটিশ গায়ানার কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আন্দ্রে কামপেরভিন স্টেডিয়ামে সুরিবয় নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সুরিনামের রাজধানী প্যারামারিবোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিন গোরে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রবিনহুডের গোলরক্ষক ক্লাইডেল কোহিনুর

সুরিনাম এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে সুরিনাম এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৭ কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করা।

হামফ্রি মিয়নালস, মার্লন ফেল্টার, স্টেফানো রিয়সেল, গ্লেওফিলো ভ্লিয়টার এবং ক্লিফটন সান্ডভ্লিয়েটের মতো খেলোয়াড়গণ সুরিনামের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সুরিনাম তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮৪তম) অর্জন করে এবং ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সুরিনামের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫৪তম (যা তারা ১৯৩৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪১অপরিবর্তিত  তুর্কমেনিস্তান১০৭৮.২৫
১৪২অপরিবর্তিত  অ্যান্টিগুয়া ও বার্বুডা১০৭২.৬৬
১৪৩অপরিবর্তিত  সুরিনাম১০৭১.৮৫
১৪৪অপরিবর্তিত  ইথিওপিয়া১০৬৮.৭৯
১৪৫অপরিবর্তিত  বতসোয়ানা১০৬৪.৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৮বৃদ্ধি  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১৩০৬
১৩৯বৃদ্ধি ১৪  মালয়েশিয়া১৩০৪
১৪০হ্রাস ২২  ইথিওপিয়া১৩০৩
১৪০হ্রাস ১১  সুরিনাম১৩০৩
১৪২হ্রাস ১০  লেবানন১২৯৭

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮প্রত্যাহারপ্রত্যাহার
ব্রাজিল ১৯৫০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২উত্তীর্ণ হয়নি
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০১০
পশ্চিম জার্মানি ১৯৭৪১১
আর্জেন্টিনা ১৯৭৮১০১৫২৪
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬১০
ইতালি ১৯৯০প্রত্যাহারপ্রত্যাহার
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১২
দক্ষিণ আফ্রিকা ২০১০১৪২১
ব্রাজিল ২০১৪১১
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৬৫১৯১৪৩২৯১১১১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. https://www.eloratings.net/Suriname
  4. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]