বিষয়বস্তুতে চলুন

বতসোয়ানা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বতসোয়ানা
দলের লোগো
ডাকনামদিপিতসে
অ্যাসোসিয়েশনবতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচআদিল আমরুশ
অধিনায়কজোয়েল মোগোরোসি
সর্বাধিক ম্যাচমোমপাতি থুমা (৮৪)
শীর্ষ গোলদাতাজেরোম রামাতলহাকোয়ানে (২৪)
মাঠবতসোয়ানা জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডBOT
ওয়েবসাইটwww.bfa.co.bw
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৫৩ (ডিসেম্বর ২০১০)
সর্বনিম্ন১৬৫ (নভেম্বর ১৯৯৯ – ফেব্রুয়ারি ২০০০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১২১ হ্রাস ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৯৮ (আগস্ট ২০১১)
সর্বনিম্ন১৮৭ (মার্চ ১৯৯৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মালাউই ৮–১ বতসোয়ানা 
(মালাউই; ১৩ জুলাই ১৯৬৮)
বৃহত্তম জয়
 বতসোয়ানা ৬–০ মরিশাস 
(পোলোকোয়ানে, দক্ষিণ আফ্রিকা; ১ জুন ২০১৮)
বৃহত্তম পরাজয়
 মালাউই ৮–১ বতসোয়ানা 
(মালাউই; ১৩ জুলাই ১৯৬৮)
 বতসোয়ানা ০–৭ জিম্বাবুয়ে 
(গাবুরুনি, বতসোয়ানা; ২৬ আগস্ট ১৯৯০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১২)

বতসোয়ানা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Botswana national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বতসোয়ানার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বতসোয়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬৮ সালের ১৩ই জুলাই তারিখে, বতসোয়ানা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালাউইর অনুষ্ঠিত উক্ত ম্যাচে বতসোয়ানা মালাউইর কাছে ৮–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বতসোয়ানা জাতীয় স্টেডিয়ামে দিপিতসে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বতসোয়ানার রাজধানী গাবুরুনিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আদিল আমরুশ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন টাউনশিপ রোলার্সের আক্রমণভাগের খেলোয়াড় জোয়েল মোগোরোসি

বতসোয়ানা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে বতসোয়ানা এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল।

মোমপাতি থুমা, এনদিয়াপো লেতশলাথেবে, মদিরি মারুমো, জেরোম রামাতলহাকোয়ানে এবং জোয়েল মোগোরোসির মতো খেলোয়াড়গণ বতসোয়ানার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বতসোয়ানা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৫৩তম) অর্জন করে এবং ১৯৯৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বতসোয়ানার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৮তম (যা তারা ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৩অপরিবর্তিত  সুরিনাম১০৭১.৮৫
১৪৪অপরিবর্তিত  ইথিওপিয়া১০৬৮.৭৯
১৪৫অপরিবর্তিত  বতসোয়ানা১০৬৪.৫
১৪৬অপরিবর্তিত  ইন্দোনেশিয়া১০৬৪.০১
১৪৭অপরিবর্তিত  সেন্ট কিট্‌স ও নেভিস১০৫৭.০৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২০বৃদ্ধি ১৩  তানজানিয়া১৩৪৯
১২১হ্রাস ১৭  বেনিন১৩৪৮
১২১হ্রাস  বতসোয়ানা১৩৪৮
১২৩হ্রাস  লাতভিয়া১৩৪৭

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি
জার্মানি ২০০৬১২১৪১৯
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪১০
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২৩৩৬১০২০৩৩৫৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]