বিষয়বস্তুতে চলুন

সময় টিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সময় নিউজ থেকে পুনর্নির্দেশিত)
সময় টিভি
উদ্বোধন১৭ এপ্রিল ২০১১; ১৪ বছর আগে (2011-04-17)
মালিকানাসময় মিডিয়া লিমিটেড
চিত্রের বিন্যাস৪:৩, ১৬:৯
(৫৭৬আই, এসডিটিভি, এইচডিটিভি)
অংশীদারের ভাগ৫০% সিটি গ্রুপ[]
স্লোগানসময়ের প্রয়োজনে সময়
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানবাংলাদেশ
প্রধান কার্যালয়৮৯, বীর উত্তম সি.আর. দত্ত সড়ক, ঢাকা, বাংলাদেশ
ওয়েবসাইটsomoynews.tv
স্ট্রিমিং মিডিয়া
somoynews.tv/tv
www.jagobd.com/somoynews

সময় টিভি হচ্ছে বাংলাদেশ থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ২০১১ সালের ১৭ই এপ্রিল সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।[] বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করে।[][][] একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভুয়া সংবাদ প্রকাশে সময় টিভির অবস্থান শীর্ষে।[][]

সময় টিভি বাংলাদেশের চ্যানেলের মধ্যে সবার আগে ইউটিউবে ১ কোটি সাবস্ক্রাইবার অতিক্রম করে। বর্তমানে সময় টিভির ২ কোটি ৭০ লক্ষের অধিক সাবস্ক্রাইবার রয়েছে।

ইতিহাস

সময় টিভি ২০০৯ সালের অক্টোবর মাসে সম্প্রচারের জন্য সরকারের অনুমতি পায়।[] ২০১০ সালের ১০শে অক্টোবর তারিখে পরীক্ষামূলক সম্প্রচার চালু হয়। বাংলাদেশ সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং তিন টিভি সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী, তুষার আবদুল্লাহ ও আহমেদ জোবায়েরের নামে সময় টিভির অনুমতিপত্র দেওয়া হয়। পরবর্তীতে ৫০ শতাংশ অংশীদারত্ব হস্তান্তর করা হয় সিটি গ্রুপের ফজলুর রহমানের কাছে।[]

২০১৪ সালের ১লা জানুয়ারি তারিখে অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রামে সময় টিভির একটি গাড়িতে বোমা নিক্ষেপ করে, এতে গাড়ির চালক আহত হয়।[১০] বাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলার জন্য অভিযুক্ত করা হয়।[১১]

২০১৫ সালের ১লা এপ্রিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে থেকে সময় টিভির সম্প্রচায় সরঞ্জাম জব্দ করে।[১২] ২০১৬ সালের মে মাসে মাদক ব্যবসায়ীরা সময় টিভির কক্সবাজার জেলার সংবাদ প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে মাদক পাচার সম্পর্কিত তার প্রতিবেদনের জন্য লাঞ্ছিত করে।[১৩] ২০১৭ সালের ৩০শে নভেম্বর তারিখে, তৎকালীন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্রের নেতৃত্বে সময় টিভির একজনসহ মোট চার সাংবাদিককে আক্রমণ করে আহত করে।[১৪]

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সময় টিভির কভারেজ অত্যন্ত বিতর্কিত হয়। সময় টিভির বিরুদ্ধে সরকারী পক্ষপাতিত্বের অভিযোগ আনেন আন্দোলকারী ও বিরোধীরা। ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সময় টিভির কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা করে, এতে প্রায় ১ দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।[১৫]

পরবর্তীতে মালিকানা নিয়ে জটিলতা হলে উচ্চ আদালতে রিট দায়ের করলে সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধ রাখার আদেশ দেয়।[১৬] এরপর থেকে নতুন ব্যবস্থাপনায় আবারো সম্প্রচার শুরু হয়।[১৭]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃ. ৭। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯৫৩৬৪-১-৩। ১৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  2. "About Somoy Media Ltd" [সময় মিডিয়া লিমিটেড সম্পর্কে তথ্য]সময় টিভি (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  3. "বঙ্গবন্ধু স্যাটেলাইটে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন"। দ্য ডেইলি স্টার। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  4. ইসলাম, মুহাম্মদ জাহিদুল (২৪ জুলাই ২০১৯)। "Satellite, submarine cable business may open to private sector" [স্যাটেলাইট, সাবমেরিন কেবল ব্যবসা বেসরকারী ক্ষেত্রে খোলা হতে পারে]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  5. ইসলাম, মুহাম্মদ জাহিদুল (২৩ ডিসেম্বর ২০১৮)। "Local TV channels using Bangabandhu-1 satellite" [বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করা স্থানীয় টিভি চ্যানেল]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  6. শাকির, আমির (৭ জানুয়ারি ২০২৩)। "গণমাধ্যমে ভুয়া খবর ২০২২: এবারও শীর্ষে সময় টিভি"www.boombd.com। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩
  7. "দেশের গণমাধ্যমে ভুয়া খবরের সংখ্যা বেড়েছে ৩ গুণ"দ্য ডেইলি স্টার। ১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪
  8. "13 TV channels await approval" [অনুমোদনের অপেক্ষায় ১৩টি টিভি চ্যানেল]বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  9. প্রতিবেদক, নিজস্ব। "বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা"দৈনিক প্রথম আলো। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২
  10. "চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা"সমকাল। ১ জানুয়ারি ২০১৪। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  11. "Somoy TV staff hurt in Ctg blast" [চট্টগ্রামে এক বিস্ফোরণে সময় টিভির কর্মী আহত]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১৪। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  12. "Police seize Somoy TV's equipment" [পুলিশ সময় টিভির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  13. "Yaba traders injure five journalists" [ইয়াবা ব্যবসায়ী পাঁচ সাংবাদিককে আহত করেছে]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০১৫। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  14. "4 journalists beaten up in Pabna" [পাবনায় ৪ সাংবাদিককে পিটিয়ে আহত]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৭। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১
  15. প্রতিবেদকঢাকা, নিজস্ব। "বেসরকারি একাত্তর, সময়সহ ৫ টেলিভিশন স্টেশনে হামলা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  16. জ্যেষ্ঠ প্রতিবেদক (১৯ আগস্ট ২০২৪)। "সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৫
  17. জ্যেষ্ঠ প্রতিবেদক (২৬ আগস্ট ২০২৪)। "রাতেই সম্প্রচারে আসছে সময় টিভি"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৫

বহিঃসংযোগ