বিষয়বস্তুতে চলুন

শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহ (ফার্সি: شاه) একটি প্রাচীন ফার্সি রাজকীয় উপাধি, যার অর্থ ‘রাজা’ বা ‘শাসক’। এই উপাধিটি সর্বাধিকভাবে ইরানের রাজতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট হলেও, পারস্যভিত্তিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী বহু সমাজ ও রাষ্ট্রের শাসকগণ এই উপাধি ব্যবহার করেছেন। এর মধ্যে অটোম্যান সাম্রাজ্য, বুখারা খানাত ও আমিরাত, মুঘল সাম্রাজ্য, দিল্লী সালতানাত, বঙ্গ সালতানাত, বিভিন্ন আফগান রাজবংশ এবং গুর্খা সাম্রাজ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ইরানীয় বা পারস্য ঐতিহ্যে, শাহগণকে কেবল সমসাময়িক রাজবংশ বা রাষ্ট্রের প্রধান হিসেবে নয়, প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে উৎসারিত দীর্ঘ রাজকীয় উত্তরাধিকারের ধারাবাহিক প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হতো। এই ধারাবাহিকতা ও সর্বাধিপত্যের ধারণার সুস্পষ্টভাবে প্রতিফলনের দেখা মেলে “শাহেনশাহ” (শাহদের শাহ বা রাজাদের রাজা/রাজাধিরাজ) উপাধিতে, যা আকেমেনীয় রাজবংশের শাসনামল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। একই অর্থবোধক ও ঘনিষ্ঠ একটি উপাধি হলো “বাদশাহ” বা "পদিশাহ", যা বিশেষত ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনামলে ব্যাপক প্রচলন লাভ করে। ভারতবর্ষের সুলতানী আমলের শাসকেরা এবং মোঘল শাসকেরা নিজেদের নামের সাথে শাহ বা বাদশাহ পদবী ব্যবহার করতেন। এছাড়া সৈয়দ বংশের সুফি পীর, দরবেশদের নামের পদবীতে শাহ্ বহুল ব্যবহৃত হয়। সৈয়দ রা নাম সংক্ষিপ্ত করণের জন্য সৈয়দ এর পরিবর্তে শাহ্ লিখেন। বিভিন্ন অঞ্চলে এই পদবি বিভিন্ন নামে পরিবর্তিত হয়েছে যেমন বাদশাহ, পাদিশাহ, মিয়াশাহ, শাহ সাহেব, শাহজী, ফকির শাহ ইত্যাদি । বর্তমানে ইরানের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান, ইরাকভারতসহ বিভিন্ন দেশে এটি একটি সম্মানজনক উপাধি এ নাম হিসেবে ব্যবহৃত হয়।

শাহ্ পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]