বিষয়বস্তুতে চলুন

মালাউই জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালাউই
দলের লোগো
ডাকনামশিখা
অ্যাসোসিয়েশনমালাউই ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচমেকে মোয়াসে
অধিনায়কলিম্বিকানি এমজাভা
সর্বাধিক ম্যাচইয়াং চিমোদজি (১৫৯)
শীর্ষ গোলদাতাকিন্নাহ ফিরি (৭১)[১]
মাঠবিঙ্গু জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডMWI
ওয়েবসাইটwww.fam.mw
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১২৯ অপরিবর্তিত (২৫ জুলাই ২০২৬)[২]
সর্বোচ্চ৫৩ (ডিসেম্বর ১৯৯২)
সর্বনিম্ন১৩৮ (ডিসেম্বর ২০০৭, মার্চ ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫১ অপরিবর্তিত (২৫ জুলাই ২০২৬)[৩]
সর্বোচ্চ৫৩ (জুলাই ১৯৮৮)
সর্বনিম্ন১৪৮ (নভেম্বর ২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
নায়াসাল্যান্ড নায়াসাল্যান্ড ০–৫ উত্তর রোডেসিয়া 
(মালাউই; ১৯৫৭)[৪]
বৃহত্তম জয়
 মালাউই ৮–১ বতসোয়ানা 
(মালাউই; ১৩ জুলাই ১৯৬৮)
 মালাউই ৮–১ জিবুতি 
(ব্ল্যান্টায়ার, মালাউই; ৩১ মে ২০০৮)
বৃহত্তম পরাজয়
নায়াসাল্যান্ড নায়াসাল্যান্ড ০–১২ গোল্ড কোস্ট 
(মালাউই; ১৫ অক্টোবর ১৯৬২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ২ (১৯৮৪-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮৪, ২০১০

মালাউই জাতীয় ফুটবল দল (ইংরেজি: Malawi national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মালাউইয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মালাউইয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৫] ১৯৫৭ সালে, মালাউই প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালাউইয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মালাউই উত্তর রোডেসিয়ার কাছে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৪১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বিঙ্গু জাতীয় স্টেডিয়ামে শিখা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মালাউইয়ের রাজধানী লিলোঙ্গুইয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মেকে মোয়াসে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আমাজুলুর রক্ষণভাগের খেলোয়াড় লিম্বিকানি এমজাভা।

মালাউই এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মালাউই এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

পিটার এমপোন্ডা, জোসেফ কামওয়েন্ডো, জেমস সাঙ্গালা, ইয়াং চিমোদজি এবং কিন্নাহ ফিরির মতো খেলোয়াড়গণ মালাউইয়ের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মালাউই তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৫৩তম) অর্জন করে এবং ২০০৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৩৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মালাউইয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫৩তম (যা তারা ১৯৮৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২৫ জুলাই ২০২৬ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৭অপরিবর্তিত  এস্তোনিয়া১১৩০.৬৪
১২৮অপরিবর্তিত  রুয়ান্ডা১১২৬.৬২
১২৯অপরিবর্তিত  মালাউই১১২২.০৫
১৩০অপরিবর্তিত  জিম্বাবুয়ে১১১৯.৭৮
১৩১অপরিবর্তিত  নিকারাগুয়া১১১৪.৬৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
২৫ জুলাই ২০২৬ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৯বৃদ্ধি ৪  মাল্টা১২৫৫
১৫০হ্রাস ২  গিনি-বিসাউ১২৪৮
১৫১বৃদ্ধি ৪  কিউবা১২৩৯
১৫১অপরিবর্তিত  মালাউই১২৩৯
১৫৩হ্রাস ৭  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১২৩৬

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮উত্তীর্ণ হয়নি২০০২০৫
স্পেন ১৯৮২২০১১১৪
মেক্সিকো ১৯৮৬৪২০২৫২
ইতালি ১৯৯০৮২৩৩৬৬
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি২০০২০৪
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২৮১২৫৬১২
জার্মানি ২০০৬১২২৪৬১৫২৭
দক্ষিণ আফ্রিকা ২০১০১২৫১৬১৮১৬
ব্রাজিল ২০১৪৬১৪১৪৫
রাশিয়া ২০১৮২১০১১২
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২০৫৮১৪১৫২৯৫৬৮৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The 12 Players Who've Scored More International Goals Than Cristiano Ronaldo"। fourfourtwo.com.au। nextmedia Pty Ltd। ৩ এপ্রিল ২০১৭। ২৯ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭।
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"। ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
  4. ↑ "মালাউই"। rsssf। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
  5. ↑ The Daily Times (Malawi). 24 April 1974.

বহিঃসংযোগ

[সম্পাদনা]