মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
| গঠিত | ২০১৭ |
|---|---|
| প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
| ধরন | শিক্ষা বোর্ড |
| সদরদপ্তর | ময়মনসিংহ, বাংলাদেশ |
| অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | ময়মনসিংহ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
চেয়ারম্যান | প্রফেসর ড. মো: শহীদুল্লাহ |
প্রধান প্রতিষ্ঠান | শিক্ষা মন্ত্রণালয় |
| ওয়েবসাইট | mymensingheducationboard |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বোর্ডের অন্তর্ভুক্ত।[১] এটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৯ম এবং সব মিলিয়ে ১১তম।[২]
গঠন
[সম্পাদনা]২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। তারপর থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত চিঠি পাঠান। পরে আগস্টের মাঝামাঝি সরকার ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এর যৌক্তিকতা যাচাইয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির মতামতের ভিত্তিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন করেন।[৩] ২৮ আগস্ট ২০১৭ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।[৪][৫]
কার্যক্রম
[সম্পাদনা]- সনদপত্র উত্তোলন।
- নম্বরপত্র উত্তোলন।
- নাম সংশোধন।
- যেকোন বিষয়ে ফলাফল সংশোধন।
- ভর্তি বাতিল।
- এক কলেজ থেকে ভর্তি বাতিল করে নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করন।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]স্কুলঃ-
- ময়মনসিংহ জিলা স্কুল
- ত্রিশাল সরকারি নজরুল একাডেমি
- বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ
- ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
- জামালপুর জিলা স্কুল
- হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়
- শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
- নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কলেজঃ-
- আনন্দ মোহন কলেজ
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
- মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
- ময়মনসিংহ সরকারি কলেজ
- আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ
- সরকারি নজরুল কলেজ, ত্রিশাল
- সরকারি আশেক মাহমুদ কলেজ
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
- কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
- সরকারি জাহেদা সফির মহিলা কলেজ
- মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- রয়েল মিডিয়া কলেজ
- নটর ডেম কলেজ
- নাসিরাবাদ কলেজ
- সরকারি নজরুল কলেজ
- ঈশ্বরগঞ্জ কলেজ
- গফরগাঁও সরকারি কলেজ
- নেত্রকোণা সরকারি কলেজ
- শহীদ স্মৃতি সরকারি কলেজ
- হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ
- সরকারি ইসলামপুর কলেজ
- মেলান্দহ সরকারি কলেজ
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রথমবারের মত পাবলিক পরীক্ষা নিচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ নভেম্বর ২০১৯। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "অনুমোদন পেল ময়মনসিংহ শিক্ষা বোর্ড, কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে"। banglanews24.com। ১৩ জানুয়ারি ২০১৭।
- ↑ "ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন"। দৈনিক প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০১৭। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত"। এনটিভি অনলাইন। ৩০ আগস্ট ২০১৭। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮।
- ↑ "'স্বনির্ভর' হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড"। banglanews24.com। ১৩ অক্টোবর ২০১৮।
| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |