বিষয়বস্তুতে চলুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ঢাকা শিক্ষা বোর্ড
নীতিবাক্যশিক্ষা, শক্তি, প্রগতি
উত্তরসূরীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
গঠিত মে ১৯৬১; ৬৫ বছর আগে (1961-05-07)[]
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
ধরনসরকারি প্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামান
সচিব
প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার
পরীক্ষা নিয়ন্ত্রক
জেসমিন তাসলিমা বানু
প্রধান প্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটdhakaeducationboard.gov.bd
প্রাক্তন নাম
পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বাংলাদেশের ঢাকা বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, ১৯১৭ এর ভিত্তিতে বোর্ড অব ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন, ঢাকা প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা বোর্ড ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা নামধারণ করে হয়। ঢাকার বকশিবাজার এলাকায় জয়নাগ সড়কে এর বর্তমান দাপ্তরিক ভবন অবস্থিত। এটি প্রবাসে অবস্থিত দেশীয় শিক্ষাক্রমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তত্ত্বাবধায়ক সংস্থা।

বোর্ডের অধ্যাদেশ অনুসারে, ঢাকা বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তদারকি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা ও উন্নয়নের জন্যে ক্ষমতাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান; যা পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ ১৯৬১ (১৯৬১ সালের পূর্ব পাকিস্তান অধ্যাদেশ নং ৩৩, ধারা ৩এ(১)) ও এর ১৯৬২ খ্রিষ্টাব্দের ষোড়শ এবং ১৯৭৭ খ্রিষ্টাব্দের সপ্তদশ সংশোধনী দ্বারা দায়িত্বপ্রাপ্ত।[][]

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি হন। অর্থাৎ উনার সিদ্ধান্ত ও নির্দেশ সমস্ত বোর্ডে বলবৎ থাকে[]

বাংলাদেশের নয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং তাদের জেলার মানচিত্র

কার্যক্রম

[সম্পাদনা]
  • সনদপত্র উত্তোলন
  • নম্বরপত্র উত্তোলন
  • নাম সংশোধন
  • যেকোন বিষয়ে ফলাফল সংশোধন
  • ভর্তি বাতিল
  • এক কলেজ থেকে ভর্তি বাতিল করে নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা"। dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৪
  2. "উদ্দেশ্য"। dhakaeducationboard.gov.bd। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৪
  3. "Board of Intermediate and Secondary Education, Dhaka"। educationboard.gov.bd। ১৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৪
  4. "Dhaka Education Board"dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]