বিষয়বস্তুতে চলুন

ব্ল্যাক আনোয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্ল্যাক আনোয়ার
জন্ম(১৯৪১-০৭-১০)১০ জুলাই ১৯৪১
মৃত্যু১০ নভেম্বর ২০০৭(2007-11-10) (বয়স ৬৬)
পেশাঅভিনেতা

ব্ল্যাক আনোয়ার (জুলাই ১০, ১৯৪১   নভেম্বর ১০, ২০০৭) বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন।[] ১৯৮৯ সালে তিনি ব্যাথার দান চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্ল্যাক আনোয়ার ঢাকার সূত্রাপুরে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা সোনা মিয়া ছিলেন একজন অভিনয়শিল্পী। ব্ল্যাক আনোয়ার ২০০৭ সালের ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

আনোয়ার সুয়োরানী দুয়োরানী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচিত্রাঙ্গনে আগমন করেন।[] তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল কাবুলিওয়ালা[] তিনি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেন।

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]
  • কেয়ামত থেকে কেয়ামত
  • অনন্তপ্রেম
  • অশান্ত ঢেউ
  • স্বাক্ষী
  • সৎ ভাই
  • সুয়োরানী দুয়োরানী (১৯৬৮)
  • জীবন থেকে নেয়া (১৯৭০)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Actor Black Anwar passes away" [অভিনেতা ব্ল্যাক আনোয়ার চলে গেছেন]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ২০০৭। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৫
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]