বিষয়বস্তুতে চলুন

পরিণীতি চোপড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরিণীতি চোপড়া
২০২২ সালে পরিণীতি চোপড়া
জন্ম (1988-10-22) ২২ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৮)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১১ – বর্তমান
দাম্পত্য সঙ্গীরাঘব চাড্ডা
আত্মীয়প্রিয়াঙ্কা চোপড়া (চাচাতো বোন) ও (সাইদ খান )

পরিণীতি চোপড়া (উচ্চারিত [pəriːniːt̪iː ˈtʃoːpɽaː]; ইংরেজি: Parineeti Chopra; জন্ম: ২২ অক্টোবর, ১৯৮৮) একজন ভারতীয় অভিনেত্রী। ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন । শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি চোপড়া, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন । ভারতে এসে যশ রাজ ফিল্মস -এ 'জনসংযোগ পরামর্শক' হিসেবে কাজ শুরু করেন । প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মা'র নজরে আসেন । পরবর্তীতে অডিশনের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন ।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

পরিণীতি চোপড়া হরিয়ানার আমবালায় একটি পাঞ্জাব পরিবারে ১৯৮৮ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। [১][২][৩] তার বাবার নাম পাওয়ান চোপড়া যিনি একজন ব্যবসায়ী। তিনি অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

অভিনয় জীবন

[সম্পাদনা]

পরিণীতি চোপড়া Debut and breakthrough (২০১১–১২) ছবির মাধ্যমে প্রথম দর্শকের সামনে হাজির হন।

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
চলচ্চিত্রসমূহ
বছরচলচ্চিত্রের নামভূমিকা
২০১১লেডিস vs. রিকি বেহেলডিম্পল চাড্ডা
২০১২ইশাকজাদেজয়া কোরেশী
২০১৩শুদ্ধ দেশী রোমান্সগায়েত্রী
২০১৪হাসি তো ফাসিমিতা সোলাঙ্কি
দাওয়াত এ ইশক
কিল দিল
২০১৭মেরি পেয়ারি বিন্দুবিন্দু
গোলমাল এগেইন খুশী

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Birthday Bells"। Dainik Bhaskar। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩।
  2. ↑ Bhattacharya, Budhaditya (২২ জুন ২০১২)। "Films for real!"। The Hindu। ৩১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩।
  3. ↑ "Parineeti Chopra: Who is she?"। India Today। ১১ এপ্রিল ২০১২। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]