বিপাশা বসু
বিপাশা বসু | |
|---|---|
২০২০ সালে বসু | |
| জন্ম | ৭ জানুয়ারি ১৯৭৯ |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০০১-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | করণ সিং গ্রোভার (বি. ২০১৬)[১][২] |
| সঙ্গী | দিনো মোরিয়া (১৯৯৫ - ২০০১) জন আব্রাহাম (২০০২ - ২০১২) |
| সন্তান | ১ |
| ওয়েবসাইট | বিপাশা বসু'র ওয়েবসাইট |
বিপাশা বসু (হিন্দি: बिपाशा बसु, ইংরেজি: Bipasha Basu, জন্ম ৭ জানুয়ারি, ১৯৭৯) একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন। একজন প্রাক্তন মডেল তারকা হিসেবে ১৯৯৬ সালে ফোর্ড'স গোদ্রেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগীতায় বিজয়ী হন।
শৈশব জীবন
[সম্পাদনা]বিপাশা বসু ১৯৭৯ সালের ৭ জানুয়ারি নয়াদিল্লিতে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার দুই বোন আছে - বিদিশা ও বিজয়েতা। তন্মধ্যে বিদিশার পরেই বিপাশার অবস্থান। নয়াদিল্লিতে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে তিনি তার বাবা-মায়ের সাথে কলকাতায় ফিরে আসেন।[৩] একান্ত সাক্ষাৎকারে বিপাশা বলেন যে, তিনি চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার জন্য পরিকল্পনা গ্রহণ করলেও মডেলিং এবং অভিনয়ের জগতে প্রবেশ করেন একান্তই আকস্মিকভাবে।[৪] ভবন'স গঙ্গাবাক্স কানোরিয়া বিদ্যামন্দিরে বিপাশা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটি কলেজে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করেন। কলকাতা থাকাকালে তিনি সাময়িক পেশা হিসেবে মডেলিং এবং র্যাম্প শো-তে অংশ নেন।[৫] ১৯৯৬ সালে কলকাতায় বিখ্যাত মডেল মেহের জেসিয়া'র সাথে পরিচিত হন। জেসিয়া বিপাশাকে গোদ্রেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পরামর্শ দেন। এতে বিপাশা বসু অংশ নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন।[৪]
জীবিকা বৃত্তি
[সম্পাদনা]
ফোর্ড গোদ্রেজ সিন্থল প্রতিযোগিতায় জয়লাভের পর বিপাশা বসু ফোর্ড কোম্পানীর আমন্ত্রণে নিউইয়র্কে যান। সেখানে তিনি ১৭ বছর বয়সে সফলভাবে মডেলিংয়ের উপর প্রশিক্ষণ নেন ও মডেলিংয়ের মাধ্যমে প্রচার মাধ্যমে নিজেকে নিয়ে আসেন।[৪] বিপাশা চলচ্চিত্রে তার ১ম ছবি হিসেবে আব্বাস মুসতানের পরিচালনায় ২০০১ সালের আজনবি ছবিতে অভিনয় করেন। অক্ষয় কুমার, ববি দেউল ও কারিনা কাপুরের মতো নামি-দামী তারকারা এ ছবিতে ছিলেন। ছবিতে তিনি একজন বিবাহিতা মহিলার চরিত্রে অভিনয় করেন যিনি তার স্বামীর বিবাহিত বন্ধুর সাথেও প্রেমে জড়িয়ে পড়েন। ঘটনাক্রমে ছবিটিতে তার স্বতঃস্ফূর্ত অভিনয়ে কারণে ফিল্মফেয়ারের সেরা নবীন মহিলা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিপাশা তেলুগু ভাষায় নির্মিত ছবি টক্করী দোঙ্গা এবং বিক্রম ভাটের পরিচালনায় আদি-ভৌতিক রাজ ছবিতে অভিনয় করেন। ঐ বছরে সবচেয়ে ব্যবসা সফল ছবির মর্যাদা পায় রাজ।[৬] ছবিতে অসামান্য অভিনয়শৈলীর জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। দ্য ট্রাইবুন তাদের মন্তব্যে বলে যে, "এটিই বিপাশা বসু যে তার চমৎকার অভিনয়শৈলী দিয়ে সকলের মন চুরি করে নিয়েছে"।[৭] তিনি ২০০৩ সালে আরেক ব্যবসা সফল জিস্ম ছবিতে সোনিয়া খান্না হিসেবে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। এ ছবির মাধ্যমে তিনি ফিল্মফেয়ারের সেরা খল অভিনেত্রীর জন্য মনোনয়ন পান। অভিনয়ের পাশাপাশি বিপাশা বসু ১৯৯৮ সালে সোনু নিগমের তু ভিডিও গানে কিসমত অ্যালবামে অভিনয় করেন। এছাড়াও, তিনি জে সিনের মিউজিক ভিডিও স্টোলেন অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন।[৮] ২০০৮ সালে বিপাশা দ্বিতীয়বারের মতো আব্বাস-মুসতানের রেস ছবিতে অভিনয় করেন। এতে আরো অভিনয় করেছিলেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, অনীল কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি বক্স অফিস হিট করেছিল এবং বিপাশা'র অভিনয়শৈলী সমালোচকদের দৃষ্টি কাড়ে। ইন্ডিয়াএফএমের তরন আদর্শ তার অভিনয়শৈলী সম্পর্কে বলেন যে, তিনি এ পর্যন্ত তার সেরা অভিনয় করেছেন। তিনি সকলের সেরা।[৯] বচনা এ হাসিনো ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেও যথেষ্ট সুনাম অর্জন করেন বিপাশা। তিনি রব নে বানা দি যদি ছবিতে ফির মিলেঙ্গে চলতে চলতে গানের মাধ্যমে বছরটির পূর্ণতা আনেন। ইরজ এর প্রযোজনায় ২০০৫ সালে বিপাশা-জন আব্রাহাম শারীরিক সচেতনতা শীর্ষক ভিডিও তৈরী করেন।[১০]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯৯৬ সালে বন্ধুদের আয়োজন করা একটি ব্লাইন্ড ডেটে বসু–র সঙ্গে ডিনো মোরিয়া–র পরিচয় হয়, যিনি সে সময়ের জনপ্রিয় সুপারমডেল ছিলেন।[১১] তারা ছিলেন একটি বহুল আলোচিত জুটি এবং একসঙ্গে একাধিক চলচ্চিত্র ও মডেলিং অ্যাসাইনমেন্টে কাজ করেছেন।[১২] এ জুটির সম্পর্ক ২০০২ সালে শেষ হয়।[১৩] কয়েক বছর পর মোরেয়া স্বীকার করেন যে তিনিই তাদের সম্পর্কের ইতি টেনেছিলেন রাজ (২০০২)–এর শুটিং চলাকালে, এবং জানান যে এটি বসু–র জন্য কঠিন ছিল এবং তিনি মনঃক্ষুণ্ণ হয়েছিলেন।[১৪]

মোরেয়ার সঙ্গে বিচ্ছেদের পর, বসুর তার জিস্ম–এর সহ–অভিনেতা জন আব্রাহাম–এর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশিত হয়।[১৫] বসু এবং আব্রাহাম ২০০৩ সাল থেকে ২০১১ সালে বিচ্ছেদ পর্যন্ত নয় বছর ধরে একটি উল্লেখযোগ্য সম্পর্ক বজায় রেখেছিলেন।[১৬][১৫] এরপর বসু সংক্ষেপে অভিনেতা হারমন বাওয়েজা–র সঙ্গে সম্পর্কে জড়ান, তবে তারা ২০১৪ সালে সম্পর্ক ভেঙে ফেলেন।[১৭][১৮]
২০১৪ সালে অ্যালোন–এর শুটিংয়ের সময়, বসু তাঁর সহ–অভিনেতা এবং জনপ্রিয় টেলিভিশন তারকা করন সিং গ্রোভার–এর সঙ্গে সম্পর্কে জড়ান, যিনি দিল মিল গয়্য এবং কুবূল হ্যায়–এর মতো হিন্দি টিভি ধারাবাহিকের জন্য পরিচিত।[১৯]
বসু এবং গ্রোভার ৩০ এপ্রিল ২০১৬ সালে একটি ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু বিবাহ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন, প্রায় এক বছরের বেশি সময় সম্পর্ক রাখার পর।[১৯] যদিও বিয়েটি ছিল ঘনিষ্ঠ ও ব্যক্তিগত, তাদের রিসেপশনে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যেমন—ডিনো মোরেয়া, অমিতাভ বচ্চন, সলমান খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, তাবু, রণবীর কাপুর, সুনীল গ্রোভার, করন কুন্দ্রা এবং দৃষ্টি ধামি–সহ অনেকে।[২০][২১]
বসু এবং গ্রোভার ২০২২ সালের নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান, দেবী বসু সিং গ্রোভার নামে এক কন্যাসন্তানের জন্ম দেন।[২২] ২০২৩ সালে বসু জানান যে দেবীর জন্মের মাত্র তিন দিন পর তার ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট (VSD)–এর মতো হৃদ্রোগ ধরা পড়ে, যেখানে হৃদয়ে দুটি ছিদ্র থাকে।[২৩] দেবীর তিন মাস বয়সে ওপেন-হার্ট সার্জারি করা হয়, যা সফল হয় এবং পরে তার সুস্থতার কথা জানানো হয়।[২৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]| শিরোনাম | বছর | চরিত্র | চ্যানেল | সূত্র |
|---|---|---|---|---|
| ডার সাবকো লাগতা হে | ২০১৫-২০১৫ | আয়োজক | অ্যান্ডটিভি | [৮২] |
পুরস্কার প্রাপ্তি ও মনোনয়ন
[সম্পাদনা]
| বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০১১ | আজনবি | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার | বিজয়ী |
| ২০০২ | রাজ | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার | মনোনীত |
| ২০০৩ | জিস্ম | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ খলনায়ক পুরস্কার | মনোনীত |
| ২০০৫ | নো এন্ট্রি | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার | মনোনীত |
| ২০০৬ | কর্পোরেট | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার | মনোনীত |
| ২০০৮ | বাঁচনা এ হাসিনো | ফিল্মফেয়ার পুরস্কার | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার | মনোনীত |
| ক্রমিক নং | সাল | ফলাফল | পুরস্কারের বিভাগ | ছবির নাম |
| (১) | ২০০৮ | মনোনয়ন | স্টারডাস্ট সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার | বাঁচনা এ হাসিনো |
|---|---|---|---|---|
| (২) | ২০০৮ | মনোনয়ন | স্টারডাস্ট ফ্যাশন আইকন |
| ক্রমিক নং | সাল | ফলাফল | পুরস্কারের বিভাগ | ছবির নাম |
| (১) | ২০০২ | মনোনয়ন | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড : সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার | আজনবি (২০০১) |
|---|---|---|---|---|
| (২) | ২০০৩ | মনোনয়ন | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড যদি নাম্বার ওয়ান দিনো মোরিয়া'র সঙ্গে | রাজ (২০০২) |
| (৩) | ২০০৭ | মনোনয়ন | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড : সেরা অভিনেত্রীর পুরস্কার | কর্পোরেট[৮৩] |
| (৪) | ২০০৯ | মনোনয়ন | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড : সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার | বাঁচনা এ হাসিনো |
| (৫) | ২০১০ | মনোনয়ন | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড : সকলের সেরা পুরস্কার[৮৪] |
| ক্রমিক নং | সাল | ফলাফল | পুরস্কারের বিভাগ | ছবির নাম |
| (১) | ২০০২ | মনোনয়ন | জি সিনে অ্যাওয়ার্ড : সেরা অভিষেক পুরস্কার | আজনবি (২০০১) |
|---|---|---|---|---|
| (২) | ২০০৩ | বিজয়ী | জি সিনে অ্যাওয়ার্ড : ডাইনামিক ডু | রাজ (২০০২) (দিনো মোরিয়া'র সঙ্গে) |
| (৩) | ২০০৭ | মনোনয়ন | জি সিনে অ্যাওয়ার্ড : সেরা অভিনেত্রীর পুরস্কার | কর্পোরেট[৮৫] |
| ক্রমিক নং | সাল | ফলাফল | পুরস্কারের বিভাগ | ছবির নাম |
| (১) | ২০০৬ | বিজয়ী | জিআইএফএ সেরা অভিনেত্রীর পুরস্কার | কর্পোরেট |
|---|---|---|---|---|
| (২) | ২০০৬ | বিজয়ী | জিআইএফএ সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কার | কর্পোরেট |
| ক্রমিক নং | সাল | ফলাফল | পুরস্কারের বিভাগ | ছবির নাম |
| (১) | ২০০৩ | বিজয়ী | বলিউড মুভি অ্যাওয়ার্ডস্ : সেরা খল অভিনেত্রী | জিস্ম |
|---|---|---|---|---|
| (২) | ২০০৭ | বিজয়ী | বলিউড মুভি অ্যাওয়ার্ডস্ : সেরা অভিনেত্রী | কর্পোরেট[৮৬] |
আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "First Pics: Bipasha Basu and Karan Singh Grovers Mehendi"। NDTV। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৬।
- ↑ "Bipasha Basu and Karan Singh Grover's Wedding: Best Moments"। NDTV। সংগ্রহের তারিখ 01 May 2016।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ "John's Gift to Bipasha"। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১১।
- 1 2 3 Verma, Sukanya (২৩ সেপ্টেম্বর ১৯৯৯)। "'Once you enter films, your private life becomes a joke'"। Rediff.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০০৭।
- ↑ Verma, Sukanya; Bhattacharya, Priyanka (১৭ মে ২০০২)। "Desperately seeking Bipasha"। Rediff.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০০৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Box Office 2002"। BoxOfficeIndia.Com। ২২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০০৮।
- ↑ D.P. (৩ ফেব্রুয়ারি ২০০২)। "A fast-paced psycho-thriller"। The Tribune। সংগ্রহের তারিখ ৫ জুন ২০০৮।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - ↑ "Powerlist: Top Bollywood Actresses (2006)"। Rediff Top Bollywood Actresses of 2006। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০০৬।
- ↑ Adarsh, Taran (২১ মার্চ ২০০৮)। "Movie review - Race"। indiafm.com। সংগ্রহের তারিখ ৫ জুন ২০০৮।
- ↑ "Bollywood Bodies"। ১৭ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১।
- ↑ Kumar, Nitish (১৩ মার্চ ২০২৫)। "Dino Morea admits he's the one who broke up with Bipasha Basu, says it was 'tough' on her during Raaz shoot because he had 'moved on'"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ Guwalani, Lavisha (১৯ আগস্ট ২০২৫)। "When Dino Morea Reflected On His Breakup With Bipasha Basu: "It Was Very Tough""। Koimoi (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ Basu, Nilanjana (২৫ জুলাই ২০১৯)। "When Bipasha Basu Was A Teenaged Model: Ex Dino Morea Says, 'I Remember That'"। NDTV। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১।
- ↑ "Dino Morea admits he's the one who broke up with Bipasha Basu, says it was 'tough' on her during Raaz shoot because he had 'moved on'"। The Indian Express। ১৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- 1 2 "Relationship with John over for good: Bipasha Basu"। Mid-Day। ২৫ জুলাই ২০১১। ১১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১১।
- ↑ "When Bipasha Basu felt abandoned after break-up with John Abraham: 'I used to howl, went into isolation"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ "Bipasha Basu confirms her split with Harman Baweja"। India Today। ১১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ Chaturvedi, Anshul। "Today's guys are all losers - Bipasha Basu"। The Times of India। ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৫।
- 1 2 "Bipasha Basu, Karan Singh Grover announce their marriage to get hitched on April 30"। The Indian Express। ৬ এপ্রিল ২০১৬। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "Bipasha Basu's Ex-Beau Dino Morea Makes an Entrance at the Wedding"। NDTV (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
- ↑ "Bipasha Basu, Karan Singh Grover tie the knot"। The Hindu। ২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৫।
- ↑ "Bipasha Basu, Karan Singh Grover become parents to baby girl, name her Devi Basu Singh Grover"। The Indian Express। ১২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "Bipasha Basu reveals her baby was born with 2 holes in heart, says 'we went numb'"। The Times of India। ৭ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ "Bipasha Basu breaks down as she shares daughter Devi was born with two holes in heart"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ Mustan, Abbas (২০০১)। Ajnabee (2001 film) (Motion picture) (Hindi ভাষায়)। India: Film Folks, Venus Records & Tapes Pvt Ltd।
{{এভি মিডিয়া উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - 1 2 3 4 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;debutনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Ajnabee"। Bollywood Hungama। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Takkari Donga"। Sify। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Raaz"। Bollywood Hungama। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- 1 2 3 4 "Bipasha Basu: Filmography"। Sify। ৬ জুন ২০০৯। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Verma, Sukanya (৭ জুন ২০০২)। "Meet Bollywood's Julia Roberts and Meg Ryan"। Rediff.com। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Chor Machaye Shor"। Bollywood Hungama। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Gunaah"। Bollywood Hungama। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ Adarsh, Taran (৩ জানুয়ারি ২০০৩)। "Tujhe Meri Kasam"। Bollywood Hungama। ৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;TOIনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Gupta, Parul (১৬ ডিসেম্বর ২০০৩)। "Jism among hottest in UK poll"। The Times of India। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ "Rules – Pyaar Ka Superhit Formula"। Bollywood Hungama। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Aetbaar (2004)"। Rotten Tomatoes। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ "Bipasha's failed experiment"। Rediff.com। ১৩ ফেব্রুয়ারি ২০০৪। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Chopra, Anupama (২০ সেপ্টেম্বর ২০০৪)। "Horrific dullness"। India Today। ৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫।
- ↑ "Madhoshi"। Bollywood Hungama। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Chehraa"। Bollywood Hungama। ২২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;hindu1নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Rangarajan, Malathi (২২ এপ্রিল ২০০৫)। "Return to romance"। The Hindu। ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Viruddh... Family Comes First"। Bollywood Hungama। ৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ Mitra, Indrani Roy (১৯ আগস্ট ২০০৫)। "Barsaat is a washout"। Rediff.com। ২৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৩।
- ↑ "PIX: Meet Bipasha, Salman of the Marathi No Entry"। Rediff.com। ৩০ জুলাই ২০১২। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Sen, Raja (২ ডিসেম্বর ২০০৫)। "Apaharan: Apaharan: A flawed good film"। Rediff.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Verma, Sukanya (৩০ ডিসেম্বর ২০০৫)। "Shikhar is very mediocre"। Rediff.com। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ "Hum Ko Deewana Kar Gaye (2006)"। Bollywood Hungama। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Darna Zaroori Hai (2006)"। Bollywood Hungama। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Phir Hera Pheri (2006)"। Bollywood Hungama। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Alag (2006)"। Bollywood Hungama। ২৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;corporateনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ N, Patcy (৬ জুলাই ২০০৬)। "Revealed: What Corporate is all about"। Rediff.com। ৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ Pereira, Lindsay (২৮ জুলাই ২০০৬)। "Saif and Shakespeare do no wrong"। Rediff.com। ৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Jaane Hoga Kya"। Sify। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ "Dhoom 2"। Bollywood Hungama। ২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Nehlle Pe Dehlla (2007)"। Bollywood Hungama। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "'I was hoping and praying that Chak De would work'"। Rediff.com। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ "Om Shanti Om (2007)"। Bollywood Hungama। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪।
- ↑ Chopra, Sonia। "Dhan Dhana Dhan Goal"। Sify। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Mustan, Abbas (২০০৮)। Race (Motion picture) (Hindi ভাষায়)। India: Tips Industries Limited, UTV Motion Pictures।
{{এভি মিডিয়া উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Saltz, Rachel (১৬ আগস্ট ২০০৮)। "Love in Transition"। The New York Times। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৪।
- ↑ "Nominations for 54th Filmfare Awards 2009"। Sify। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। ৩১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- ↑ "Rab Ne Bana Di Jodi (2008)"। Bollywood Hungama। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Aa Dekhen Zara (2009)"। Bollywood Hungama। ২৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- 1 2 "My role in 'Pankh' is very outlandish: Bipasha Basu"। The Indian Express। ১১ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Telegraphনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Kazmi, Nikhat (১৫ জুলাই ২০১০)। "Lamhaa: Movie Review"। The Times of India। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ Sharma, Suparna (১৮ অক্টোবর ২০১০)। "Violent, gruesome fare that delights"। The Asian Age। ১২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Dum Maaro Dum (2011)"। Rotten Tomatoes। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬।
- ↑ Mustan, Abbas (২০১২)। Players (Motion picture) (Hindi ভাষায়)। India: Viacom 18।
{{এভি মিডিয়া উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Friday Release: Bips-Maddy in 'Jodi Breakers'"। CNN-News18। ২৩ ফেব্রুয়ারি ২০১২। ২৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Trisha (৭ সেপ্টেম্বর ২০১২)। "Movie Review: All the mouth-to-mouth can't bring Raaz 3 back to life"। Firstpost। ২৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬।
- ↑ "Race 2"। CNN-IBN। ৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৬।
- ↑ Tiwari, Nishi (২২ মার্চ ২০১৩)। "Review: Aatma offers some genuine scares"। Rediff.com। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬।
- ↑ Singh, Apurva (১৩ আগস্ট ২০১৪)। "Watch: 'The Lovers' – Bipasha Basu, Josh Hartnett"। The Indian Express। ২৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
- ↑ "Celebs Who Regret Their Movie Choices"। The Times of India। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।
- ↑ Pal, Deepanjana (১৩ সেপ্টেম্বর ২০১৪)। "Creature 3D review: It's Bipasha vs Brahmarakshasa and the audience is the loser"। Firstpost। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬।
- 1 2 Mudi, Aparna (১৮ জানুয়ারি ২০১৫)। "'Alone' review: Queen of horror Bipasha Basu in an unimpressive venture"। Zee News। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;tvনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "imdb.com"। bipasha basu nominated Screen Best Actress for corporate। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০০৭।
- ↑ "bollywoodhungama.com"। bipasha basu nominated Screen Best Actress in popular category for All The Best। ১৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|4=(সাহায্য) - ↑ "imdb.com"। bipasha basu nominated Zee cine best actress for corporate। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "bollywoodawards.com"। Winner for Corporate। ৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় মডেল
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কলকাতার নারী মডেল
- দিল্লির নারী মডেল
- কলকাতার অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- ১৯৭৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- দিল্লির অভিনেত্রী
- বাঙালি অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি টেলিভিশন অভিনেত্রী
- আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর বাঙালি
- ২১শ শতাব্দীর বাঙালি
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় ওয়েব ধারাবাহিক অভিনেত্রী
- নয়াদিল্লির অভিনেত্রী
- ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী