বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:বলিউড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমিকা

হিন্দি চলচ্চিত্র, যা বলিউড নামেও পরিচিত এবং পূর্বে বোম্বে সিনেমা নামে পরিচিত, মুম্বাইভিত্তিক চলচ্চিত্র শিল্পকে বোঝায়, যা হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। "বলিউড" নামটি একটি পোর্টম্যান্ট্, যেটি ভারতের বোম্বে এবং মার্কিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, হলিউড (বি (ওম্বে-এইচ) ওলিউড) থেকে উৎপন্ন। একটি শারীরিক স্থান হিসেবে হলিউডের মতো বলিউডেরও কোন অস্তিত্ব নেই। বলিউড হচ্ছে ভারতে বৃহত্তম চলচ্চিত্র পরিবেশক এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র।

বলিউডকে আনুষ্ঠানিকভাবে হিন্দি সিনেমা হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। এর চলচ্চিত্রের কথোপকথন বা সংলাপ সাধারণত নিরলংকার হিন্দিতে লেখা হয়ে থাকে, যা সর্বাধিক সম্ভাব্য শ্রোতারা বোঝে। সংলাপ ও গানগুলোতেও ভারতীয় ইংরেজির ক্রমবর্ধমান উপস্থিতি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বলিউডের চলচ্চিত্রগুলোর বেশিরভাগই সঙ্গীতধর্মী হয় এবং প্রত্যাশা করা হয় যে, সংগীত ও নৃত্য সংকলনের মাধ্যমে ভারতীয় এবং পাশ্চাত্য সংগীতের মিশ্রণে আকর্ষণীয় সংগীত এই সকল চলচ্চিত্রে উপস্থাপন করা হয়। পূর্বের তুলনায় বলিউডের কাহিনীগুলো অতিনাটকীয় হয়ে উঠেছে। এই সকল চলচ্চিত্রে প্রায়শই তারকাদের ত্রিকোণী প্রেম এবং ক্রুদ্ধ বাবা-মা, পারিবারিক বন্ধন, আত্মাহুতি, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অপহরণকারী, কুমারী খলনায়ক, দীর্ঘস্থায়ী আত্মীয় এবং ভাগ্যবর্গের মাধ্যমে বিভক্ত ভাইবোন, নাটকীয় বিপর্যয় ভাগ্য এবং সুবিধাজনক কাকতালীয়তা লক্ষ্য করা যায়। বলিউড সিনেমার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শক উপভোগ করে থাকে। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত চলচ্চিত্র

কুছ কুছ হোতা হ্যায় হল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেন করণ জোহর। এতে চতুর্থবারের মত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় পর্দা জুটি শাহরুখ খানকাজলরানী মুখার্জী পার্শ্ব অভিনেত্রী চরিত্রে এবং সালমান খান ক্ষণিক চরিত্রে অভিনয় করেন। ত্রিভূজ প্রেমের কাহিনী-নির্ভর চলচ্চিত্রটি বলিউডে ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে এবং একাধিক পুরস্কার অর্জন করে, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সুস্থ্য বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কারবলিউড মুভি পুরস্কার। চলচ্চিত্রটি আটটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং একমাত্র চলচ্চিত্র হিসেবে অভিনয়ের চারটি বিভাগে তথা শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে।

আপনি জানেন কি...

শ্রীদেবী

উপবিষয়শ্রেণী


নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণীগুলো দেখতে "+" চিহ্নে ক্লিক করুন। পূর্বাবস্থায় ফেরৎ যেতে "−" চিহ্নে ক্লিক করুন।
কিছু পাওয়া যায়নি

নির্বাচিত জীবনী

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ 'বিগ বি' বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তাঁর পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন। বচ্চন কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন; তন্মধ্যে রয়েছে ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন।

নির্বাচিত চিত্র

অক্ষয় কুমার
অক্ষয় কুমার
কৃৃতিত্ব: দাদাসাহেব ফালকে
রাজা হরিশচন্দ্র, ভারতের প্রথম নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্য। চলচ্চিত্রটি ১৯১৩ সালে মুক্তি পেয়েছিল, কোনও শব্দ বা সঙ্গীত ছিল না এবং পুরুষেরা মহিলাদের ভূমিকায় ছিল।

বিষয়

বলিউড

পুরস্কার: ফিল্মফেয়ার পুরস্কার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্ক্রিন পুরস্কার প্রোডিউসার্স গিল্ড ফিল্ম অ্যাওয়ার্ডস স্টারডাস্ট পুরস্কার জি সিনে পুরস্কার বিলুপ্ত: গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস বলিউড চলচ্চিত্র পুরস্কার

সংস্থা এশিয়ান একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ চলচ্চিত্র উৎসব অধিদপ্তর ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান ফিল্ম সিটি ফক্স স্টার স্টুডিওস ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

তালিকা: বলিউড চলচ্চিত্রসমূহের তালিকাচলচ্চিত্রের পরিবারবিদেশের বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রItem numbers

সম্পর্কিত প্রবেশদ্বার

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে বলিউড
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে বলিউড
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে বলিউড
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে বলিউড
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে বলিউড
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে বলিউড
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে বলিউড
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে বলিউড
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে বলিউড
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা