বিষয়বস্তুতে চলুন

এশা দেওল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এশা দেওল
Esha Deol
২০১৫ সালে এশা দেওল
জন্ম
এশা ধর্মেন্দ্র দেওল

(1981-11-02) ২ নভেম্বর ১৯৮১ (বয়স ৪৪)
শিক্ষামিথিবাই কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীভারত তাখতানি (২০১২–বর্তমান)
পিতা-মাতাধর্মেন্দ্র
হেমা মালিনী
আত্মীয়অহনা দেওল (বোন)
সানি দেওল (ভাই)
ববি দেওল (ভাই)
অভয় দেওল (চাচাতো ভাই)

এশা দেওল (জন্ম: ২ নভেম্বর ১৯৮১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; যিনি মূলত বলিউড চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের কোই মেরে দিল সে পুছে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। এশা দেওল চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান এবং তাঁর অভিনয় জীবনে অনেকগুলি পুরস্কার অর্জন করতে সক্ষম হন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]
এশা দেওল এবং ভারত তাখতানি তাঁদের বিবাহ অনুষ্ঠানে

এশা দেওল ১৯৮১ সালের ২ নভেম্বর তারিখে ভারতের মুম্বাই, মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন।[][][] তার পূর্ণ নাম হল এশা ধর্মেন্দ্র দেওল। [] এশা নামটি উপনিষদ্‌ এবং সংস্কৃত ভাষার থেকে নেওয়া হয়েছে; যার অর্থ হল "ঐশ্বরিক দয়িত" বা স্বর্গীয় ভালবাসা। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এর বড় মেয়ে। তাঁর অহনা দেওল নামে একটি ছোট বোন রয়েছে। তিনি অভিনেতা সানি দেওলববি দেওল এর সম-বোন এবং অভিনেতা অভয় দেওল এর চাচাতো বোন।

এশা পাঞ্জাবিতামিল ভাষায় কথা বলতে পারেন। তিনি যখন তাঁর মা এবং বোনের সাথে কথা বলেন তখন তামিল ভাষা ব্যবহার করেন।

এশা দেওল ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি তার প্রেমিক ভারত তাখতানির (একজন ব্যবসায়ী) সাথে বিবাহের বাগদান সম্পন্ন করেন[] এবং ২০১২ সালের ২৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[]

অভিনয় জীৱন

[সম্পাদনা]

তিনি ২০০২ সালে বিনয় শুক্লার কোই মেরে দিল সে পুছে নামক চলচ্চিত্ৰে মুখ্য নায়িকার চরিত্ৰে অভিনয় করে চলচ্চিত্ৰ জগতে পদাৰ্পণ করেন। সেই চলচ্চিত্ৰে তাঁর সাথে সৈতে আফতাব শিবদাসানি, সঞ্জয় কাপুর, জয়া বচ্চন,অনুপম খেরসহ অনেকে অভিনয় করেছিলেন। চলচ্চিত্ৰটি ব্যবসায়িকভাবে অসফল ছিল। এই চলচ্চিত্ৰে তাঁর অভিনয় নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছিলেন।[] তারপরও তিনি এই চলচ্চিত্ৰের জন্য ৪৮তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে শ্ৰেষ্ঠ নবাগত অভিনেত্ৰী হন ও অন্য অনেক পুরস্কার পান।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০২কই মেরে দিল সে পুছেআইশা সিংফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী
২০০২না তুম জানো না হামএশা মালহোত্রা
২০০২ক্যা দিল নে কাহাএশা
২০০৩কুছ তো হ্যায়তন্যা
২০০৩চুরা লিয়া হ্যায় তুমনেতিনা খান্না
২০০৩লক কার্গিলডিম্পল
২০০৪আয়ুথা এজহুথুগীতাঞ্জলিতামিল চলচ্চিত্র
২০০৪যুবারাধিকা
২০০৪ধুমসীনা
২০০৫ইনসানহীনা
২০০৫কালরিয়া থাপর
২০০৫ম্যায় এইসা হি হুমায়া ত্রিবেদী
২০০৫দাসনেহা
২০০৫নো এন্ট্রিপুজা
২০০৫শাদি নাম্বার ওয়ানদিয়া সাক্সিনা
২০০৬প্যায়ারে মোহনপ্রিতি
২০০৬আনকাহিকাব্য কৃষ্ণ
২০০৭জাস্ট ম্যারিডরিতিকা খান্না
২০০৭ডারলিংগীতা মেনন
২০০৭ক্যাশপুজা
২০০৮সানডেনিজ"কাশমাকাশ" গানে বিশেষ উপস্থিতি
২০০৮ মানি হ্যায় তোহ হানি হ্যায়নিজ"তা না না" গান বিশেষ উপস্থিতি
২০০৮ ওয়ান টু থ্রিজিয়া
২০০৮ হাইজ্যাকসায়রা
২০১১টেল মি ও খুদাতানিয়া আর. কাপুর
২০১৫কেয়ার অব ফুটপথ ২মীরাকন্নাটা
কিল দেম ইয়ংহিন্দি
মাঞ্জাতেলুগু

টেলিভিশন

[সম্পাদনা]
বছর টেলিভিশন ভূমিকা মন্তব্য
২০১৫এমটিভি রোডিস এক্স২গ্যাং লীডার

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৩বলিউড মুভি অ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রীকই মেরে দিল সে পুছেবিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রীকই মেরে দিল সে পুছেবিজয়ী
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডনবাগত উদিয়মান অভিনেত্রীকই মেরে দিল সে পুছে
না তুম জানো না হুম
কেয়্ দিল না খা
বিজয়ী
আইফা পুরস্কারশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী -২০১২কই মেরে দিল সে পুছেবিজয়ী
২০০৫শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীধুমমনোনীত

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Filmfare Awards: Winners of 2002"India Times। ৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২
  2. "Esha Deol: Know about the actor's family members on her birthday"Republic World। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০
  3. "Esha Deol celebrates birthday with hubby and close friends"Mid Day। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬
  4. "I want Esha to have a baby soon: Hema Malini"The Indian Express। ২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬
  5. "Esha Deol Takhtani"Penguin India। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০
  6. "Esha Deol to wed in temple on June 29"। Mumbai: Indian Express। ১১ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১২ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  7. "Esha Deol to wed in a temple"The Times Of India। ১১ জুন ২০১২।
  8. Savera R Someshwar (১১ জানুয়ারি ২০০২)। "Can Esha act?"Rediff। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২
  9. "2003 Filmfare Awards"Internet Movie Database। ২১ ফেব্রুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]