বিষয়বস্তুতে চলুন

নূরুদ্দিন জাহাঙ্গীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নূরুদ্দিন জাহাঙ্গীর
জন্ম৫ নভেম্বর ১৯৬৫
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাপ্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার ২০২৩

নূরুদ্দিন জাহাঙ্গীর (জন্ম: ৫ নভেম্বর ১৯৬৫) বাংলাদেশি কথাসাহিত্যিক। তিনি ২০২৩ সালে কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। [১][২][৩]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নূরুদ্দিন জাহাঙ্গীর ৫ নভেম্বর ১৯৬৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ তারুয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউনুছ মিয়া ও মাতার নাম পিয়ারা বেগম।

তার পড়াশুনা শুরু দক্ষিণ তারুয়া প্রাথমিক বিদ্যালয়ে এর পর ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে বাংলাদেশের ইউনানী-আয়ুর্বেদ চিকিৎসাব্যবস্থার পলিসি পরিপ্রেক্ষিত নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গ্রন্থ

[সম্পাদনা]

নূরুদ্দিন জাহাঙ্গীরের উল্লেখযোগ্য গ্রন্থ:

  • বিলডাকিনি
  • ভোরের জন্য প্রতীক্ষা,
  • উত্তরসূরিগণ,
  • রবীন্দ্রনাথ উপমা এবং আমি,
  • মরণচাঁদের রবীন্দ্রনাথ
  • মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র
  • পুষ্পিত ফাগুন সায়াহ্নের আগুন
  • সোলেমন
  • উদ্বাস্তু

সম্মাননা

[সম্পাদনা]

সমালোচনা

[সম্পাদনা]

নূরুদ্দিন জাহাঙ্গীর বিলডাকিনি উপন্যাসের লেখক। ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত বিলডাকিনি সিনেমার গেজেটে মনজুরুল ইসলাম নাম ঘোষণা হবার পরে, নূরুদ্দিন প্রাশনিক ক্ষমতা ব্যবহার করে অবৈধ উপায়ে মনজুরুল ইসলাম নাম বাদ দিলে বিতর্ক উঠে এবং চিত্রনাট্য চুরির অভিযোগ উঠে। তবে বিলডাকিনি উপন্যাসের একাধিক চিত্রনাট্য রচিত হয়েছে এর একটির সাথে লেখকের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আন্দোলনের বিরধীতা করে আওয়ামী লীগ সরকারের পক্ষে মিথ্যা অপপ্রচার করার কারনে অন্তবর্তীকালীন সরকার বিটিভি ডিজি থেকে জাহাঙ্গীরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে। [৪][৫][৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
  2. ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
  3. ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
  4. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
  5. ↑ "বাংলা একাডেমি পুরস্কার বাতিল চেয়ে শাহবাগে অবস্থান"। দৈনিক দেশ রুপান্তর। ৩১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  6. ↑ https://www.kalbela.com/national/112978