বিষয়বস্তুতে চলুন

টেরাম কাংরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেরাম কাংরি
টেরাম কাংরি জম্মু ও কাশ্মীর-এ অবস্থিত
টেরাম কাংরি
টেরাম কাংরি
টেরাম কাংরি্র অবস্থান
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭,৪৬২ মিটার (২৪,৪৮২ ফুট)
উচ্চতায় ৫৬তম
সুপ্রত্যক্ষতা১,৭০২ মিটার (৫,৫৮৪ ফুট)
তালিকাভুক্তিচরম
ভূগোল
অবস্থানভারতপাকিস্তানের মধ্যে বিতর্কিত অঞ্চল)
অঞ্চলIN
পর্বতশ্রেণীসিয়াচেন মুঝতাঘ (কারাকোরাম)
আরোহণ
প্রথম আরোহণ১৯৭৫, কোদাকা, কোবায়াসি

টেরাম কাংরি কারাকোরাম পর্বতশ্রেণীর উপশাখা সিয়াচেন মুজতাঘ পর্বতশ্রেণীর অন্তর্গত একটি সংঘবদ্ধ পর্বতস্তূপ। টেরাম কাংরি পর্বতস্তূপের তিনটি শৃঙ্গ বর্তমান। এগুলি হল টেরাম কাংরি- ১, টেরাম কাংরি- ২ ও টেরাম কাংরি- ৩।

টেরাম কাংরি- ১

[সম্পাদনা]

টেরাম কাংরি তথা সিয়াচেন মুজতাঘ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শিখর হল টেরাম কাংরি- ১ (উচ্চতা - ৭৪৬২ মিটার উচ্চতায় ৫৬তম) । এই শৃঙ্গটি চীনসিয়াচেন হিমবাহ অঞ্চলের সীমান্তে অবস্থিত। এর উত্তর-পূর্ব দিকে চীন দ্বারা অধিকৃত অঞ্চল ও দক্ষিণ-পশ্চিম দিকে ভারত দ্বারা অধিকৃত সিয়াচেন হিমবাহ। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১০ই আগস্ট কাতায়ামার নেতৃত্বে এক জাপানি পর্বতারোহী দল এই শৃঙ্গটি প্রথম আরোহণ করেন। এই দলটি পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমতিপত্র জোগাড় করে বাইলাফন্ড গিরিবর্ত্ম হয়ে প্রথমে টেরাম কাংরি- ২ পর্বতের দক্ষিণ পশ্চিম শৈলশিরা ধরে আরোহণ করে টেরাম কাংরি- ১ পর্বতের পূর্ব শৈলশিরার পথ ধরে শৃনে আরোহণ করেন।

টেরাম কাংরি- ২

[সম্পাদনা]

কাতায়ামার নেতৃত্বে যে জাপানি পর্বতারোহী দল টেরাম কাংরি- ১ শৃঙ্গে প্রথম আরোহণএকরেছিলেন, তারাই ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট টেরাম কাংরি- ২ (উচ্চতা - ৭,৪০৭ মিটার) শৃঙ্গে প্রথম আরোহণ করেন । ১৯৭৮ খ্রিষ্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর হাই অল্টিচিউড ওয়ারফেয়ার স্কুলের কমান্ডিং অফিসার কর্ণেল নরেন্দ্র কুমার সিয়াচেন অঞ্চলে টেরাম কাংরি-২ পর্বতশৃঙ্গে সেনা পর্বতারোহণ অভিযান করেন। এই অভিযানের দ্বারা ভারত প্রথম সিয়াচেন হিমবাহ অঞ্চলে তাদের দাবী প্রতিষ্ঠার চেষ্টা করে। []

টেরাম কাংরি-৩

[সম্পাদনা]

টেরাম কাংরি-৩ ৩৫°৩৫′৫৯″ উত্তর ৭৭°০২′৫৩″ পূর্ব / ৩৫.৫৯৯৭২° উত্তর ৭৭.০৪৮০৬° পূর্ব / 35.59972; 77.04806 (উচ্চতা ৭,৩৮২ মিটার উচ্চতায় ৭৩তম) শৃঙ্গে ১৯৭৯ খ্রিষ্টাব্দে হানাদার নেতৃত্বে এক জাপানি পর্বতারোহী দল সর্বপ্রথম আরোহণ করেন। এই দলটিও টেরাম কাংরি-১ পর্বতের প্রথম শৃঙ্গাভিযানের মতোই বাইলাফন্ড গিরিবর্ত্ম পার হয়ে করা হয়েছিল। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Outside magazine article about Siachen battleground"। Outsideonline.com। ১১ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১
  2. http://www.peakbagger.com/peak.aspx?pid=18667
  3. http://blankonthemap.free.fr/3_geographie/33_karakoram/337_siachen/siachen_karakoram_range3.htm#tera3