বিষয়বস্তুতে চলুন

দ্রাং-দ্রুং হিমবাহ

দ্রাং-দ্রুং হিমবাহ
দ্রাং-দ্রুং হিমবাহ
দ্রাং-দ্রুং হিমবাহের অবস্থান
দ্রাং-দ্রুং হিমবাহের অবস্থান
দ্রাং-দ্রুং হিমবাহ
দ্রাং-দ্রুং হিমবাহের অবস্থান
ধরনপার্বত্য হিমবাহ
অবস্থানপেনসি গিরিবর্ত্ম, জাংস্কার পর্বতশ্রেণী, জম্মু ও কাশ্মীর
স্থানাঙ্ক৩৩°৪৫′১৯″ উত্তর ৭৬°১৮′০৩″ পূর্ব / ৩৩.৭৫৫২১৩৯° উত্তর ৭৬.৩০০৯৬৩৯° পূর্ব / 33.7552139; 76.3009639
দৈর্ঘ্য২৩ কিলোমিটার (১৪ মাইল)

দ্রাং-দ্রুং হিমবাহ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পার্বত্য হিমবাহ। []

অবস্থান

[সম্পাদনা]

দ্রাং-দ্রুং হিমবাহ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় পেনসি গিরিবর্ত্মের নিকটে জাংস্কার পর্বতশ্রেণীতে অবস্থিত। [] হিমবাহটি ২৩ কিলোমিটার (১৪ মাইল) দীর্ঘ ও সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,৬৮০ ফু (৪,৭৮০ মিটার) উঁচুতে অবস্থিত। [] হিমবাহটি থেকে কার্গিল শহর থেকে ১৪২ কিলোমিটার (৮৮ মাইল) দক্ষিণে ও শ্রীনগর থেকে ৩৩১ কিলোমিটার (২০৬ মাইল)পূর্বে অবস্থিত। []

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

দ্রাং-দ্রুং হিমবাহ জম্মু ও কাশ্মীর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পার্বত্য হিমবাহ। এই রাজ্যে আকৃতিতে কারাকোরাম পর্বতশ্রেণীর সিয়াচেন হিমবাহের পরেই এর স্থান। [] এই হিমবাহ থেকে জাংস্কার নদীর উপনদী ডোডা নদীর উৎপত্তি হয়েছে। [][] এই হিমবাহ থেকে ২১,৪৯০ ফু (৬,৫৫০ মিটার) উচ্চ ডোডা পর্বত উঠেছে। []

ভ্রমণ

[সম্পাদনা]
পেনসি গিরিবর্ত্ম থেকে দৃষ্ট দ্রাং-দ্রুং হিমবাহ

এই হিমবাহে যেতে গেলে শ্রীনগর থেকে ১ডি নং জাতীয় সড়ক ধরে কার্গিল শহরে এসে সেখান থেকে কার্গিল-জাংস্কার সড়ক ধরে সুরু নদীর গর্জ উপত্যকা বরাবর গিয়ে পেনসি গিরিবর্ত্মে উপস্থিত হতে হয়। [] পেনসি গিরিবর্ত্ম থেকে এক দিনের হাঁটা পথে গেলে [] এই হিমবাহে পৌছানো যায়। জোজি গিরিবর্ত্মপেনসি গিরিবর্ত্মে সারা বছরপ্রচন্ড তুষারপাত হওয়ায় এই রাস্তা শুধুমাত্র মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে । [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Jasbir Singh (২০০৪)। The economy of Jammu & Kashmir। Radha Krishan Anand & Co., 2004। পৃ. ২২৩। আইএসবিএন ৯৭৮-৮১-৮৮২৫৬-০৯-৯। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  2. 1 2 Janet Rizvi (১৯৯৬)। Ladakh: crossroads of high Asia। Oxford University Press, 1996। পৃ. ৩০। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৬৪০১৬-৮। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  3. "Zanskar Range"। himalayanclub.org। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  4. 1 2 "Zanskar" (pdf)। rang7.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Stod a tributory of Zanskar river"। tourisminjammukashmir। ২৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  6. "Expeditions and notes"। himalayanclub। ২৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  7. Prem Singh Jina (২০০০)। Ladakh: Past and Present। Gyan Books, 2000। পৃ. ৯৬। আইএসবিএন ৯৭৮-৮১-২১২-০৬৫৪-৯। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  8. Prem Singh Jina (১৯৯৬)। Ladakh: The Land and the People। Indus Publishing, 1996। পৃ. ৩৫। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৮৭-০৫৭-৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২
  9. "Ladakh, Zanskar, Nubra, Kargil"। travel.kashmironline.net। ২১ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১২