বিষয়বস্তুতে চলুন

কোয়েল মল্লিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোয়েল মল্লিক
২০০৭ সালে কোয়েল মল্লিক
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ এপ্রিল, ২০২৬
পূর্বসূরীঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচনী এলাকাপশ্চিমবঙ্গ
ব্যক্তিগত বিবরণ
জন্মরুক্মিণী মল্লিক
(1982-04-28) ২৮ এপ্রিল ১৯৮২ (বয়স ৪৪)[]
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতভারতীয়
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০২৬- বর্তমান)
দাম্পত্য সঙ্গীনিসপাল সিং (বি. ২০১৩)
সন্তান১ ছেলে,১ মেয়ে
মাতাদীপা মল্লিক
পিতারঞ্জিত মল্লিক
শিক্ষামনোবিজ্ঞান (বিএসসি)
প্রাক্তন শিক্ষার্থীগোখলে মেমোরিয়াল গার্লস কলেজ
পেশাঅভিনয়শিল্পী

কোয়েল মল্লিক (জন্ম: ২৮ এপ্রিল ১৯৮২, জন্ম নাম রুক্মিণী মল্লিক)[] একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। টলি-কুইন হিসেবে পরিচিত[][] কোয়েল একবার ফিল্মফেয়ার পুরস্কার বাংলা, দুইবার বিএফজেএ পুরস্কার, একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে।[] বর্তমানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের মনোনয়নে ৩ রা এপ্রিল, ২০২৬ থেকে রাজ্যসভার সদস্য।

তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তিনি জিতের বিপরীতে নাটের গুরু (২০০৩) দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। তার অনেক চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন জিৎদেব। তার জনপ্রিয় কিছু চলচ্চিত্র হলো শুভ দৃষ্টি (২০০৫), মন মানে না (২০০৮), প্রেমের কাহিনী (২০০৮), পাগলু (২০১১), পাগলু ২ (২০১২), রংবাজ (২০১৩), অরুন্ধতী (২০১৪) এবং বেশ করেছি প্রেম করেছি (২০১৫)।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

কোয়েল ১৯৮২ সালের ২৮ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে তার স্কুলজীবন অতিবাহিত করেন। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্দার ফিল্মসের কর্ণধার নিসপাল সিং কে বিয়ে করেন।[][] বাঙালিপাঞ্জাবি দুই নিয়মেই তার বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[][] ২০২০ সালের ৫ মে তার এক‌টি পুত্র সন্তান হয়।[১০] ২০২৪ সালের ডিসেম্বর মাসে কোয়েল একটি কন্যা সন্তানের জন্ম দেন।[১১]

কর্মজীবন

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]

কোয়েল মল্লিক ২০০৩ সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শুরু করেন।[১২] এই ছবির পর থেকে জিৎ-কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন (প্রায় ১১টি ছবিতে)।[১৩] ২০০৪ সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশাহ্‌, বন্ধন ছবিতে অভিনয় করেন। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ্‌ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। ২০০৫ সালে কোয়েল শুভ দৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই ছবিতে অভিনয় করেন। যুদ্ধ ছবিতে তিনি মিঠুন চক্রবর্তীদেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন। ২০০৬ সালে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে, একজন সাংবাদিক হিসেবে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করেন। সে ১৯৭০ সালে নির্মিত লাভ স্টোরির পুননির্মান লাভ ছবিতে ২০০৮ সালে অভিনয় করেন।[১৪] ২০০৯ সাল হতে কোয়েল নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লাভ, হেমলক সোসাইটি, পাগলু ২ সহ আরো নানা ছবিতে অভিনয় করে। ২০১১ সালে দেব-কোয়েল জুটি রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ ২ (২০১২) এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। এর পর এই জুটি পাগলু ২ ছবিতেও অভিনয় করেন। এছাড়াও এই জুটি আরো নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন।

টেলিভিশন

[সম্পাদনা]

কোয়েল কথা ও কাহিনী টক-শোর মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটান ও ইটিভি বাংলায় রিয়েলেটি শো ঝলক দিখলা ঝা বিপরীতে রেমো ডি' সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যর বিপরীত।[১৫]

২০০৭ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত মহালয়ায় তিনি দেবী মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

পণ্যদূত

[সম্পাদনা]

কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে টিভিএস মোটর কোম্পানী, ফেয়ার এন্ড লাভলী, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করেন।[১৬]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরছবিপরিচালক সহশিল্পী মন্তব্য
২০২৫ একটি খুনীর সন্ধানে মিতিন অরিন্দম শীল গৌরব চক্রবর্তী আসন্ন চলচ্চিত্র
স্বার্থপর আসন্ন চলচ্চিত্র
সোনার কেল্লায় যকের ধন সায়ন্তন ঘোষাল পরমব্রত চট্টোপাধ্যায়
২০২৩ জঙ্গলে মিতিন মাসি অরিন্দম শীল শুভ্রজিৎ দত্ত
২০২১ বনি পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত
ফ্লাইওভার অভিমন্যু মুখার্জি গৌরব চক্রবর্তী
২০২০ রক্ত রহস্য সৌকর্য ঘোষাল লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি
২০১৯ সাগরদ্বীপে যকের ধন সায়ন্তন ঘোষাল পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিককৌশিক সেন
মিতিনমাসিঅরিন্দম শীলবিনয় পাঠক, জুন মালিয়া
শেষ থেকে শুরু রাজ চক্রবর্তী জিৎ
২০১৮ঘরে ও বাইরেমৈনাক ভৌমিকযীশু সেনগুপ্ত
২০১৭ককপিটকমলেশ্বর মুখার্জীদেবরুক্মিণী মৈত্র
ছায়া ও ছবি কৌশিক গাঙ্গুলি আবীর চট্টোপাধ্যায় , কোয়েল মল্লিক
২০১৫বেশ করেছি প্রেম করেছি[১৭]রাজা চন্দজিৎ
হিরোগিরি[১৮]রবি কিনাগীদেব, মিঠুন চক্রবর্তী
২০১৪হাইওয়েসুদিপ্ত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
চারসন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়
অরুন্ধতী[১৯]সুজিত মন্ডলইন্দ্রনীল সেনগুপ্ত
২০১৩রংবাজরাজা চন্দদেব, রজতাভ দত্ত
২০১২দশমীসুমন মৈত্রইন্দ্রনীল সেনগুপ্ত
পাগলু ২সুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরী
হেমলক সোসাইটিসৃজিত মুখোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার
জানেমনরাজা চন্দসোহম চক্রবর্তী, আশীষ বিদ্যার্থী
১০০% লাভরবি কিনাগীজিৎ
২০১১পাগলুরাজিব বিশ্বাসদেব
২০১০হ্যাংওভারপ্রভাত রায় বিশেষ আবির্ভাব
মন যে করে উড়ু উড়ুসুজিত গুহহিরণ চট্টোপাধ্যায়
তু থা মন জাসি রাসিশ্রীতম দাসমিহির দাস, হারা পাটনায়েক ওড়িয়া চলচ্চিত্র
দুই পৃথিবীরাজ চক্রবর্তীজিৎ, দেব
প্রেম বাই চান্সসুদেষ্ণা রায়আবীর চট্টোপাধ্যায়
২০০৯বলো না তুমি আমারসুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরী
হিটলিস্টসন্দীপ রায়সাহেব চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী
নীল আকাশের চাঁদনীসুজিত গুহজিৎ, যীশু সেনগুপ্ত
সাত পাকে বাঁধাসুজিত মন্ডলজিৎ
জ্যাকপটকৌশিক গাঙ্গুলিহিরণ চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোহিনী পাল, দেব
২০০৮চিরসাথীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়
মন মানে নাসুজিত গুহদেব
বর আসবে এখনি রনজন চক্রবর্তী যীশু সেনগুপ্ত
লাভরিঙ্গো বন্দ্যোপাধ্যায়যীশু সেনগুপ্ত
প্রেমের কাহিনীরবি কিনাগীদেব, যীশু সেনগুপ্ত
২০০৭ চক্র সংঘমিত্রা চৌধুরী যীশু সেনগুপ্ত
মিনিষ্টার ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী
চাঁদের বাড়িতরুন চক্রবর্তীসোহম চক্রবর্তী
মহানায়কদেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তি, বিজয় মোহান্তি ওড়িয়া চলচ্চিত্র
নবাব নন্দিনীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়, তাথৈ দেব
২০০৬শিকারসারান দত্তঅমিতাভ ভট্টাচার্য
ঘাতকস্বপন সাহাজিৎ
এরই নাম প্রেমসুজিত গুহঅনুভব মোহান্তি
হিরোস্বপন সাহাজিৎ
এম.এল.এ ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী
২০০৫প্রেমি নং ১দেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তি ওড়িয়া চলচ্চিত্র
যুদ্ধরবি কিনাগীমিঠুন চক্রবর্তী, জিৎ
শুভ দৃষ্টিপ্রভাত রায়জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়
চোরে চোরে মাসতুতো ভাইঅনুপ সেনগুপ্তযীশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, জিৎ, চিরঞ্জিত চক্রবর্তী
মানিকপ্রভাত রায়জিৎ
২০০৪বাদশাহসৌরভ চক্রবর্তীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বন্ধনরবি কিনাগীজিৎ
দেবীপক্ষরাজা সেনঋতুপর্ণা সেনগুপ্ত
শুধু তুমিঅভিজিত গুহ, সুদেষ্ণা রায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পায়েল সরকার
২০০৩নাটের গুরুহরনাথ চক্রবর্তীজিৎ অভিষিক্ত চলচ্চিত্র

টেলিভিশন

[সম্পাদনা]
বছর রিয়েলিটি শো চরিত্র চ্যানেল
২০২১ ডান্স বাংলা ডান্স সিজন ১১ অতিথি-বিচারক জি বাংলা
২০২০ সুপার সিঙ্গার গ্র্যান্ড ফিনাল অতিথি-বিচারক স্টার জলসা
২০১৮ দিদি নং ১ সিজন ৭ অতিথি জি বাংলা
ডান্স বাংলা ডান্স সিজন ১০ অতিথি-বিচারক জি বাংলা
২০১৪ বোঝেনা সে বোঝেনা অতিথি উপস্থিতি স্টার জলসা
২০১৩ ঝলক দিকলা জা বিচারক ইটিভি বাংলা
দিদি নং ১ সিজন ৪ অতিথি জি বাংলা
২০১১ সংসার সুখের হয় রমনির গুণে অতিথি উপস্থিতি স্টার জলসা

মহালয়া

[সম্পাদনা]
বছর মহালয়া শিরোনাম চরিত্র চ্যানেল সূত্র
১০ অক্টোবর ২০০৭ মহিষাসুরমর্দিনী দেবী মহিষাসুরমর্দিনী এবং তার বিভিন্ন অবতার জি বাংলা
২৭ সেপ্টেম্বর ২০১১ দুর্গা দুর্গতিনাশিনী দেবী মহিষাসুরমর্দিনী স্টার জলসা
১২ অক্টোবর ২০১৫ মহিষাসুরমর্দিনী নবরূপে নবদুর্গা দেবী মহিষাসুরমর্দিনী এবং তার 9টি অবতার (শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যনি, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী) জি বাংলা
৬ অক্টোবর ২০২১ নবরূপে মহাদুর্গা দেবী পার্বতী, মহামায়া, উমা, মহাদুর্গা/মহিষাসুরমর্দিনী কালার বাংলা [২০][২১]

পুরস্কার

[সম্পাদনা]
বছর পুরস্কার ক্যাটাগরি চলচ্চিত্র তথ্যসূত্র
২০১৯ ফিল্ম এবং ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ অভিনেত্রীর সমালোচক চয়েস মিতিনমাসি
২০১৪ স্টার জলসা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী অরুন্ধতী
২০১৩ বিএফজেএ পুরস্কার হেমলক সোসাইটি
২০১০ জি বাংলা গৌরব সম্মান পুরস্কার বলো না তুমি আমার
স্টার জলসা পুরস্কার দুই পৃথিবী
২০০৬ কলাকার পুরস্কার শুভ দৃষ্টি [২২]
২০০৪ চতুর্থ টেলি সিনে পুরস্কার নাটের গুরু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tollywood top girls on the go, at a glance"The Telegraph। Calcutta, India। ৪ সেপ্টেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০০৮
  2. 1 2 "Koel Mallick"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩
  3. Ghosal, Sharmistha (৩ অক্টোবর ২০১৯)। "Tolly queen Koel Mallick rocks the part in Puja release Mitin Mashi"Indulgexpress (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৫
  4. Nag, Kushali (২৩ মে ২০১৪)। "Koel the queen"The Telegraph। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৫Koel Mallick tells t2 at a photo shoot at Studio 51, Brace Bridge, on a hot summer afternoon as she gears up for the release of Arundhati.
  5. "কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তীকে 'মহানায়ক' সম্মান, শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী"এবিপি আনন্দ। ২৪ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫
  6. "টোপর পরা নিয়ে আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে"আনন্দবাজার পত্রিকা। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২
  7. "আজ কোয়েলের বিয়ে"প্রথম আলো। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  8. "বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কোয়েল"প্রথম আলো। ৩১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩
  9. "রানে যখন জীবনের মানে"আনন্দবাজার পত্রিকা। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩
  10. "পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক"এই সময়। ১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩
  11. "তার মুখের হাসি অবিকল মা কোয়েলের মতো, প্রথম বার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন নায়িকা, কার মতো দেখতে খুদেকে?"আনন্দবাজার পত্রিকা। ২৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  12. Mitra, Aindrila (২৪ এপ্রিল ২০০৪)। "Koel's on a Tolly high with Nater Guru"The Times Of India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  13. "10 Questions – Koel Mullick"। Calcutta, India: www.telegraphindia.com। ২৮ জানুয়ারি ২০০৮। ৬ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  14. Kushali Nag (৩ অক্টোবর ২০০৭)। "A Tale of Tenderness"The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০
  15. "Star talk"The Telegraph। ২৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২
  16. Mukherjee, Roshni (৭ এপ্রিল ২০১১)। "Koel Mullick shoots for an electronic brand"The Times of India। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১২
  17. "তখনই বুঝেছিলাম জিতের সহ্যশক্তি ভালোই"এই সময়। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  18. "ব্যোম শঙ্কর ভজ গৌরাঙ্গ"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪
  19. "রণং দেহি"আনন্দবাজার পত্রিকা। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৩
  20. Bureau, Adgully (৩০ সেপ্টেম্বর ২০২১)। "COLORS Bangla Brings In Mahalaya Through Nabarupe Mahadurga"www.adgully.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  21. "Koel Mallick as Devi Durga: মহিষাসুর বধ করবেন কোয়েল! দেখুন দেবী দুর্গা রূপে নায়িকার PHOTOS"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩
  22. "Wayback Machine" (পিডিএফ)web.archive.org। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]