গৌরব চক্রবর্তী
গৌরব চক্রবর্তী | |
|---|---|
২০১৯ সালে গৌরব | |
| জন্ম | ৬ মার্চ ১৯৮৭ |
| অন্যান্য নাম | নিকি |
| মাতৃশিক্ষায়তন | অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান, পুণে |
| পেশা | অভিনেতা সম্পাদক পডকাস্ট সঞ্চালক টেলিভিশন সঞ্চালক |
| কর্মজীবন | ২০০৭-বর্তমান |
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
| দাম্পত্য সঙ্গী | রিধিমা ঘোষ (২৮ নভেম্বর ২০১৭-বর্তমান) |
| সন্তান | ধীর |
| পিতা-মাতা | সব্যসাচী চক্রবর্তী (পিতা) মিঠু চক্রবর্তী (মা) |
| আত্মীয় | অর্জুন চক্রবর্তী (ভাই) |
গৌরব চক্রবর্তী (জন্ম ৬ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।[১] ২০১০ সালের ২৮ জুন থেকে ২০১১ সালের ১লা এপ্রিল স্টার জলসায় প্রচারিত বাংলা মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে প্রদীপ্ত লাহিড়ীর চরিত্রে অভিনয় করার জন্য এবং বিশেষত বাংলা ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে (২০১৪-২০১৫) তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি এমন এক পরিবারের সন্তান যারা বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বংশ ক্রমে জড়িত, তিনি জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার (তাঁর পিতামহ বড় জেঠু এবং জেঠিমা), বিজন ভট্টাচার্য (তাঁর পিতামহ বড় জেঠু), জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তী (তাঁর ঠাকুরদা এবং ঠাকুমা) এবং তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে আত্মপ্রকাশ করেছিলেন।
শিক্ষা
[সম্পাদনা]গৌরব তার শিক্ষাজীবন শুরু করেন অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট এ ভর্তির মাধ্যমে। তিনি সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্ৰাফি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান, পুণে থেকে ভিডিও এডিটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গৌরব অল্প বয়স থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। 'চাৰ্বাক' নামক একটি গ্ৰুপে তিনি অডিও টেকনিশিয়ান হিসেবে রং, দুধ খেয়েছে ম্যাও ও চলো পটল তুলি এই তিনটি নাটকে ব্যাকস্টেজের কাজ করেছেন। এছাড়াও তিনি অপ্সরা থিয়েটারের মামলা নাটকে 'তপসের' চরিত্রে অভিনয় করেছেন। তিনি কলেজে পড়াকালীন এইচআইভি/এইডস সম্পর্কিত আইসোলেশন নামক তথ্যচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]গৌরব ১৯৮৭ সালের ৬ই মার্চ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[৪] তার বেড়ে ওঠা কলকাতায়। তার ভাই হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ তার অভিনেত্রী রিধিমা ঘোষ এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে।[৫] তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে রিধিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ধীর।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]গৌরব ২০১০ সালে স্টার জলসার মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি প্রদীপ্ত লাহিড়ীর ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন।[৭] তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়র রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করেন। যেটি ২০১১ সালে বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক দ্বারা প্রশংসিত হয়। ২০১৪ সালে তিনি কালার্স বাংলার ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[৮] এছাড়া তিনি ১৯৯৫ সালে জি বাংলার একুশে পা টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gaurav Chakrabarty - Movies, Biography, News, Age & Photos"। BookMyShow। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ চক্রবর্তী, গৌরব। "লং লিভ কলকাতা, লং লিভ ক্রিকেট!"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Gaurav makes his dad proud"। The Times of India। ১১ জানুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "Ridhima Ghosh Bakes Rainbow Cake For Her Husband Gaurav Chakrabarty | SpotboyE"। www.spotboye.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "'তোমার সঙ্গেই অজস্র সূর্যাস্ত দেখতে চাই', ভালবাসার বর্ষপূর্তিতে ঋদ্ধিমার উদ্দেশে পোস্ট গৌরবের"। ABP Bengali। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং, ধীরের মুখে-ভাতের সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা"। Hindustantimes Bangla। ১৭ মার্চ ২০২৪। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ Chakrabarty, Gaurav (৩১ আগস্ট ২০২২)। "অন্য চরিত্রে অভিনয়ের কথা ছিল, 'গানের ওপারে'র প্রদীপ্ত হওয়ার সুযোগ করে দেন ঋতুদা"। Hindustantimes Bangla। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "Gaurav wows as youngest ever Byomkesh"। The Times of India। ২২ নভেম্বর ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"। Hindustantimes Bangla। ২৩ ফেব্রুয়ারি ২০২২। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ক্লিন সেভড থেকে গাল ভর্তি দাড়িতে গৌরব! আচমকা ভোল বদলের কারণ কী জানেন?"। Hindustantimes Bangla। ২৪ জুলাই ২০২১। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গৌরব চক্রবর্তী (ইংরেজি)
- ১৯৮৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাঙালি ব্যক্তি
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় টেলিভিশন অভিনেতা
- বাঙালি টেলিভিশন অভিনেতা
- কলকাতার অভিনেতা
- বাঙালি হিন্দু
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানের প্রাক্তন শিক্ষার্থী
- ১৯৮৭-এ জন্ম
- সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- বাংলা চলচ্চিত্র অভিনেতা
- বাঙালি চলচ্চিত্র অভিনেতা