হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায় | |
|---|---|
| পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২ মে ২০২১[১] | |
| পূর্বসূরী | প্রদীপ সরকার |
| নির্বাচনী এলাকা | খড়গপুর সদর |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯ ডিসেম্বর ১৯৮২ কলকাতা, ভারত |
| প্রাক্তন শিক্ষার্থী | রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ২০০৭–২০২১ |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০২১–বর্তমান) |
| দাম্পত্য সঙ্গী | অনিন্দিতা চ্যাটার্জি (বিয়ে: ২০০০)[২], ঋতিকা গিরি (বিয়ে: ২০২৫)[৩] |
| ওয়েবসাইট | www |
হিরণ চট্টোপাধ্যায় (জন্ম: ১৯শে ডিসেম্বর ১৯৮২) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, লেখক, প্রযোজক এবং রাজনীতিবিদ। তিনি ২০২১ সালে খড়গপুর সদর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন।[৪][৫] এছাড়া তিনি দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী পথশিশুদের সহায়তা প্রদানকারী বেসরকারী সংস্থা ভয়েস অব ওয়ার্ল্ডের সাথে কাজ করছেন।[৬]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]হিরণ চট্টোপাধ্যায় হাওড়ার মহকুমা শহর উলুবেরিয়ার বাসিন্দা ছিলেন, যেখানে তিনি শৈশব কাটিয়েছিলেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক অর্জন করেন।[৭][৮] তিনি মুম্বাইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেন ।[৯]
হিরণের ডাকনাম পাপাই, তার পিতা সতীনাথ চট্টোপাধ্যায় ও মা সুনেত্রা ঘটক। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং মেয়ে নাইসা।[১০]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০২১ সালের তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন[১১] এবং একই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর আসনে জয়লাভের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হন।[১২][১৩]
চলচ্চিত্র জীবন
[সম্পাদনা]হিরণ চট্টোপাধ্যায় হরনাথ চক্রবর্তী পরিচালিত ২০০৭ সালের নবাব নন্দিনী চলচ্চিত্রে কোয়েল মল্লিকের বিপরীতে চিত্রজগতে অভিষেক করেন। চলচ্চিত্রটি প্রচুর খ্যাতি এনে দেয়, টলিউড জগতে এক জনপ্রিয় মুখে পরিণত করে তোলে। এরপর ২০০৮ সালেভালবাসা ভালবাসা ও চিরসাথী ছবিতে সাবলীনতার সঙ্গে অভিনয় করেন। ভালোবাসা ভালোবাসা শীর্ষক ছবিটি বেশ নাম করে এবং দর্শক-শ্রোতারা ভালবেসে তাঁকে ‘চকোলেট বয়’ বলে ডাকতে শুরু করেন।[১৪]
২০১০ সালের মন যে করে উড়ু উড়ু চলচ্চিত্রটি ওয়াও হোয়াট এ লাভ শিরোনামে ২০১৬ সালের মালয়লাম ভাষান্তর করে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[১৫] এরপর তাঁর অভিনীত জ্যাকপট ও রিস্ক সমালোচকদের দ্বারা যথেষ্ট প্রশংসিত হয়। পরবর্তীতে লে হালুয়া লে ও মাচো মস্তানা অত্যন্ত জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে বেশ সফল হয়।
ব্যক্তিগত জীবন ও বিতর্ক
[সম্পাদনা]২০২৬ সালের জানুয়ারিতে অভিনেতা হিরান চ্যাটার্জি ভারতের বারাণসীতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মডেল ঋতিকা গিরিকে বিয়ে করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ঋতিকা গিরিকে লাল বেনারসি শাড়ি এবং চ্যাটার্জিকে হলুদ কুর্তা পরিহিত অবস্থায় দেখা যায়। পরে চ্যাটার্জি তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিগুলো মুছে ফেলেন।[১৬]
চ্যাটার্জির প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন যে তাঁদের মধ্যে কোনো আইনি বিবাহবিচ্ছেদ বা বিচ্ছেদ হয়নি এবং সে কারণে দ্বিতীয় বিয়েটি অবৈধ। তিনি আরও অভিযোগ করেন যে এই ঘটনা তাঁদের পরিবার, বিশেষ করে তাঁদের কন্যাসন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।[৩]
এই অভিযোগের জবাবে ঋতিকা গিরি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন। সেখানে তিনি দাবি করেন যে তিনি ও হিরান চ্যাটার্জি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, অনিন্দিতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল এবং তাঁদের বিয়ে আগেই সম্পন্ন হয়েছিল। তিনি অনিন্দিতাকে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। পরবর্তীতে অনিন্দিতা ও তাঁর কন্যা কলকাতার আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।[১৭]
২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত এই বিষয়ে হিরান চ্যাটার্জির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।[৩]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০০৭ | নবাব নন্দিনী | নবাব | হরনাথ চক্রবর্তী | চলচ্চিত্রে অভিষেক [১৮][১৯] |
| ২০০৮ | ভালবাসা ভালবাসা | সিদ্ধার্থ | রবি কিনাগী | [১৪] |
| চিরসাথী | রাজু | হরনাথ চক্রবর্তী | ||
| ২০০৯ | জ্যাকপট | অর্ক্য | কৌশিক গঙ্গোপাধ্যায় | [২০] |
| মা আমার মা | সূর্য | হরনাথ চক্রবর্তী | ||
| ওলট পালট | রোহান | স্বপন সাহা | ||
| রিস্ক | রনি | রিঙ্গো বন্দ্যোপাধ্যায় | ||
| ২০১০ | মন যে করে উড়ু উড়ু | রাহুল | সুজিত গুহ | |
| বড় একা লাগে | সিদ্ধার্থ | গোবিন্দ শিল | ||
| ২০১২ | মাচো মাস্তানা | নবাব | রেশমী মিত্র | [২১][২২] |
| ভুলভাল...টোটাল কনফিউশান | নিজেই | শঙ্কর ঘোষ | বিশেষ আবির্ভাব | |
| লে হালুয়া লে | রাহুল | রাজা চন্দ | ||
| মিষ্টি ছেলের দুষ্টুমি | নিজেই | পার্থ মান্না | বিশেষ আবির্ভাব | |
| ২০১৩ | মজনু | অভিক | রাজীব বিশ্বাস | [২৩] |
| ২০১৫ | জামাই ৪২০ | রনি | রবি কিনাগী | [২৪] |
| ২০১৭ | মেহের আলি | মেহের আলি | অরিন্দম দে | [২৫][২৬] |
| জিও পাগলা | আনন্দ | রবি কিনাগী | [২৭][২৮] | |
| ২০১৯ | জামাই বদল | রাজ | রবি কিনাগী | [২৯] |
| থাই কারি | অঙ্কিত আদিত্য | [৩০] | ||
| ২০২০ | জিও জামাই | আদিত্য | নেহাল দত্ত | [৩১] |
পুরস্কার
[সম্পাদনা]- নবাব নন্দিনী (২০০৭) চলচ্চিত্রের জন্য সেরা অ্যাকশন হিরো বিভাগে আনন্দলোক পুরস্কার।[৩২]
- ভালবাসা ভালবাসা ছবির জন্য বি.এফ.জে.এ সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ নায়ক পুরস্কার।
- মাচো মুস্তানার জন্য উত্তম কলাকার পুরস্কার ২০১২।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bhanja, Sandipta (২ মে ২০২১)। "গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েই সাফল্যের আলো দেখলেন, খড়্গপুরে 'জিতলেন' বিজেপিপ্রার্থী হিরণ"। Indian Express Bangla। The Indian Express। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "হিরান চ্যাটার্জি ৪০ বছর বয়সী বিজেপি বিধায়ক, ২১ বছর বয়সী ঋতিকা গিরির সঙ্গে বিয়ে? বাস্তব বয়স জানুন"। Hindustan Times Bangla। ২২ জানুয়ারি ২০২৬।
- 1 2 3 "বাঙালি অভিনেতা হিরান চ্যাটার্জির বারাণসীতে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী একে 'অবৈধ' বলে দাবি করেন"। এনডিটিভি। ২১ জানুয়ারি ২০২৬।
- ↑ "গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েই সাফল্যের আলো দেখলেন, খড়্গপুরে 'জিতলেন' বিজেপিপ্রার্থী হিরণ"। Indian Express Bangla। ২ মে ২০২১। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী"। ইটিভি ভারত। ২ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ Subramanian, Mahalakshmi (১৩ অক্টোবর ২০১৩)। "Seawoods was my home before I became an actor"। Daily News and Analysis। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- ↑ প্রতিবেদন, নিজস্ব। "Hiran: আমাদের টালির ছাদ চুঁইয়ে জল, বিনা চিকিৎসায় বাবা মারা যান হাসপাতালের মেঝেতেই: হিরণ"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "মাটির বাড়িতে মানুষ হয়ে আজ বিধায়ক, অল্প বয়সে অনাথ হিরণের জীবন কাহিনি লজ্জা দেবে সিনেমাকে"। বাংলা হান্ট (মার্কিন ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০২২। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Seawoods was my home before I became an actor"। DNA India (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "ছুটির দিনে মেয়ের সঙ্গে বাস্কেটবলে ব্যস্ত অভিনেতা হিরণ"। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Actor Hiran Chatterjee joins BJP"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৯ ফেব্রুয়ারি ২০২১। ২৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
- ↑ "হিরণেই আস্থা বঙ্গ বিজেপির, বড় পদ পেলেন তারকা বিধায়ক"। sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- 1 2 "'আমার ভালোবাসা ভালোবাসা সুপারহিট হয়েছিল', দেবের জন্য ইন্ডাস্ট্রি ছাড়েন হিরণ?"। এই সময়। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Wow! What A Love"। bookmyshow। ৪ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪।
- ↑ "বাঙালি অভিনেতা হিরান চ্যাটার্জির বারাণসীতে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী একে 'অবৈধ' বলে দাবি করেন"। এনডিটিভি। ২১ জানুয়ারি ২০২৬।
- ↑ "হিরান চ্যাটার্জির দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর অভিযোগের জবাব দেন: "আমরা অনেক আগেই বিয়ে করেছি, পুলিশে যান""। এনডিটিভি। ২২ জানুয়ারি ২০২৬।
- ↑ "With a Haranath project, people are bound to take notice"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Nabab Nandini (নবাব নন্দিনী ) | Official Trailer | Koel Mallick | Hiraan | Eskay Movies | Full HD"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Script is the hero of any film: Hiran Chatterjee"। Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "হিরণের 'দাদা'"। আনন্দবাজার পত্রিকা। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১২।
- ↑ "হিরণ অমৃতার কেমিস্ট্রি"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Prime Video: Majnu"। www.primevideo.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Dhakatimes24.com। "হিরণ এবার 'জিও জামাই'"। Dhakatimes News। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "হিরণ-ময়"। Anandabazar Patrika। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Meher AaliA"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Jio PaglaUA"। The Times of India। আইএসএসএন 0971-8257। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "বাংলাদেশে দেশের সিনেমা নেই, ৪৩ হলে কলকাতার জিও পাগলা"। জাগোনিউস২৪.কম। ১৯ জানুয়ারি ২০১৮। ৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "'Jamai Badal' first look poster promises a laugh riot"। The Times of India। ২৯ অক্টোবর ২০১৮। আইএসএসএন 0971-8257। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Thai Curry Movie Review"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "জামাই রূপেই ফের বড়পর্দায় হিরণ"। এই সময়। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ "Anandalok Purashkar highlights"। The Telegraph। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৮৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- হাওড়া জেলার ব্যক্তি
- কলকাতার অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০২১-২০২৬
- ভারতীয় অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলা চলচ্চিত্র অভিনেতা
- বাঙালি চলচ্চিত্র অভিনেতা
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০২৬-২০৩১