ত্রিপোলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 32°54′8″N, 13°11′9″E টেমপ্লেট:Three other uses

ত্রিপোলি / ত্বারাবুলুস
طرابلس
ত্রিপোলির দুর্গ ও সবুজ চত্ত্বর
ত্রিপোলির দুর্গ ও সবুজ চত্ত্বর
চিত্র:Tripoli, Libya city seal.png
Seal
লিবিয়াতে ত্রিপোলির অবস্থান
লিবিয়াতে ত্রিপোলির অবস্থান
Country লিবিয়া
Sha'biyah Tripoli Sha'biyah
Government
 - Head of the People's Committee Abdullatif Abdulrahman Aldaali
আয়তন
 - Total ৪০০ km² (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন ক্যারেক্টার "�" sq mi)
উচ্চতা ৮১ m (২৬৬ ft)
জনসংখ্যা (২০০৪)
 - Total ১৬৮২০০০
সময় অঞ্চল EET (UTC+2)
 - Summer (DST) not observed (UTC+2)

ত্রিপোলি (আরবি: طرابلس ত্বারাবুলুস) উত্তর আফ্রিকার রাষ্ট্র লিবিয়ার রাজধানী। শহরটি লিবিয়ার উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। এটি লিবিয়ার ব্রৃহত্তম শহর, প্রধান বন্দর এবং শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও উৎপাদন শিল্পকেন্দ্র। উৎপাদন শিল্পের মধ্যে আছে খাবার প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, বস্ত্র, নির্মাণ সামগ্রী, ও তামাকজাত দ্রব্য উৎপাদন। শরটির কাছেই ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আলফাতেহ বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। ত্রিপোলিতানিয়ার ইতিহাস সমৃদ্ধ জাতীয় আর্কাইভ এবং সরকারী গ্রন্থাগার এখানে অবস্থিত। এছাড়াও প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নৃবৈজ্ঞানিক জাদুঘর, শিলালিপি জাদুঘর অন্যতম দর্শনীয় স্থান। আরও আছে ইসলামী জাদুঘর, রোমান সম্রাট মার্কুস আউরেলিয়ুসের সম্মানে নির্মিত রোমান বিজয় খিলান, কারামানলি ও গুর্গি মসজিদ, এবং ১৬শ শতকে নির্মিত একটি স্পেনীয় দুর্গ।

এই এলাকায় সম্ভবত সর্বপ্রথম ফিনিশীয়রা খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে ওয়েয়া নামে বসতি স্থাপন করে। ১৯৫১ সালে লিবিয়ার স্বাধীনতা লাভের পর ত্রিপোলি ও বানগাজি দেশটির সহ-রাজধানী নির্বাচিত হয়। ১৯৭০-এর দশকের শুরুতে ত্রিপোলিকে একক রাজধানীতে উন্নীত করা হয়। ১৯৬৩ সাল থেকে পেট্রোলিয়াম বিক্রিলব্ধ অর্থ ত্রিপোলির উন্নয়নে প্রচুর সহায়তা করেছে।

বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ২০ লক্ষ।

[সম্পাদনা] গ্যালারি