কোপা আমেরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোপা আমেরিকা দক্ষিন আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়।১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নাম কোপা আমেরিকা ধারন করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। বর্তমানে বারটি দেশের অংশগ্রহনে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা দশ বলে বাকি দুই দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এ পর্যন্ত অনুষ্ঠিত ৪২ টি টুর্নামেন্টে সর্বাধিক ১৫ বার উরুগুয়ে চ্যাম্পিয়ান হয়।