ইয়োহানেস কেপলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়োহানেস কেপলার
ককপলারের একটি পোর্ট্রেট, ১৬১০ সালে আঁকা ছবিটির শিল্পীর নাম জানা যায়নি
ককপলারের একটি পোর্ট্রেট, ১৬১০ সালে আঁকা ছবিটির শিল্পীর নাম জানা যায়নি
জন্ম ডিসেম্বর ২৭, ১৫৭১
Weil der Stadt, স্টুটগার্টের কাছে, জার্মানি
মৃত্যু নভেম্বর ১৫, ১৬৩০ (৫৮ বছর)
Regensburg, বাভারিয়া, জার্মানি
বাসস্থান Baden-Württemberg; Styria; বোহেমিয়া; আপার অস্ট্রিয়া
ক্ষেত্র জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ শাস্ত্র, গণিত এবং প্রাকৃতিক দর্শন
প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ লিন্‌ৎস
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ইউনিভার্সিটি অফ টুবিঙেন
যেজন্য পরিচিত কেপলারের গ্রহীয় গতি সূত্র
Kepler conjecture
ধর্মীয় অবস্থান Lutheranism

ইয়োহানেস কেপলার (জার্মান ভাষায়: Johannes Kepler) (২৭শে ডিসেম্বর, ১৫৭১১৫ই নভেম্বর, ১৬৩০) একজন জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী। তিনি ১৭শ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। কেপলারের বিধিসমূহের জন্য বিখ্যাত হয়ে আছেন। এই বিধিগুলি পরবর্তীকালের জ্যোতির্বিজ্ঞানীরা তাঁর লেখা Astronomia nova, Harmonices Mundi এবং Epitome of Copernican Astronomy বইগুলির উপর ভিত্তি করে সূত্রাবদ্ধ করেন।

কেপলারের আগে গ্রহগুলির গতিপথ স্বর্গীয় বস্তুসমূহের গোলকীয় পথ (celestial spheres) অনুসরণ করে নির্ণয় করা হত। কেপলারের পরে জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহদের গতি উপবৃত্তাকার কক্ষপথভিত্তিক ধরে নিয়ে গাণিতিকভাবে এদের গতিপথ নির্ণয় করা শুরু করেন। কেপলারের বিধিগুলি আইজাক নিউটনের বিশ্বজনীন মহাকর্ষ তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করেছিল।

সূচিপত্র

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] কেপলারের রচনাবলি

  • Mysterium cosmographicum (মহাবিশ্বের পবিত্র রহস্য) (১৫৯৬)
  • Astronomiae Pars Optica (জ্যোতির্বিজ্ঞানের আলোকবিজ্ঞান সংশ্লিষ্ট অংশ) (১৬০৪)
  • De Stella nova in pede Serpentarii (অফিয়াকাসের পায়ের পাতায় অবস্থিত নতুন তারাটি বিষয়ে) (১৬০৪)
  • Astronomia nova (নতুন জ্যোতির্বিজ্ঞান) (১৬০৯)
  • Tertius Interveniens (তৃতীয় পক্ষের হস্তক্ষেপ) (১৬১০)
  • Dissertatio cum Nuncio Sidereo (তারাময় দূতের সাথে কথোপকথন) (১৬১০)
  • Dioptrice (১৬১১)
  • De nive sexangula (On the Six-Cornered Snowflake) (১৬১১)
  • De vero Anno, quo aeternus Dei Filius humanam naturam in Utero benedictae Virginis Mariae assumpsit (১৬১৩)
  • Eclogae Chronicae (১৬১৫ সালে Dissertatio cum Nuncio Sidereo এর সাথে প্রকাশিত হয়)
  • Nova stereometria doliorum vinariorum (New Stereometry of Wine Barrels) (১৬১৫)
  • Epitome astronomiae Copernicanae (Epitome of Copernican Astronomy) (১৬১৮-২১ এর মধ্যে ৩ খণ্ডে প্রকাশিত হয়)
  • Harmonice Mundi (Harmony of the Worlds) (১৬১৯)
  • Mysterium cosmographicum (The Sacred Mystery of the Cosmos) ২য় সংস্করণ (১৬২১)
  • Rudolphine Tables (Rudolphine Tables) (১৬২৭)
  • Somnium (স্বপ্ন) (১৬৩৪)

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] কেপলারের সম্মানে নামকৃত

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikiquote-logo-en.png
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: