জ্যোতিষশাস্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Hand-coloured version of the anonymous Flammarion woodcut.
Astrological glyphs for some of the planets of astrology, including the Sun, the Earth, the Moon, and Pluto.

ফলিত জ্যোতিষ-শাস্ত্র (ইংরেজি: Astrology) হল কিছু পদ্ধতি, প্রথা এবং বিশ্বাসের সমষ্টি যাতে মহাকাশে জ্যোতিষ্কসমূহের আপেক্ষিক অবস্থান এবং তৎসংশ্লিষ্ট তথ্যাদির মাধ্যমে মানব জীবন, মানুষের ব্যক্তিত্ব এবং মানবীয় ও বহির্জাগতিক ঘটনাবলী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়। কিছু লোক বিশ্বাস করেন যে জ্যোতিষ্কসমূহের আপেক্ষিক অবস্থান পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনধারায় প্রভাব বিস্তার করে।[১] যিনি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কর্মজীবন অতিবাহিত করেন, তিনি জ্যোতিষী নামে পরিচিত। তিনি গ্রহের অবস্থান নির্ণয় করে ব্যক্তির জীবনধারা সম্বন্ধে আগাম ধারণা তুলে ধরেন। আধুনিককালের জ্যোতিষীগণ প্রতীকের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে থাকেন।[২][৩] এছাড়াও এটি একধরনের কলাশাস্ত্র বা ভবিষ্যৎকথন হিসেবে পরিচিত।[৪][৫] জ্যোতিষীগণ প্রায়ই বলে থাকেন যে, তাঁরা গ্রহ-তারার অবস্থানের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারেন কিন্তু তারা প্রকৃতপক্ষে তা করতে পারেন না।[১] ফলিত জ্যোতিষ-শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র একই বিষয় থেকে উদ্ভূত হলেও বর্তমানে এগুলো বেশ পৃথক।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ The cosmic perspective (4th ed. ed.). San Francisco, Calif.: Pearson/Addison-Wesley. 2007. পৃ: 82–84. আইএসবিএন 0805392831.
  2. Reinhold Ebertin (1994). Combination of Stellar Influences. Tempe, Ariz.: American Federation of Astrologers. আইএসবিএন 978-0866900874.
  3. Alan Oken. Alan Oken's As Above So Below. আইএসবিএন 978-0553027761.
  4. "Merriam-Webster Online Dictionary"। Meriam-Webster। সংগৃহীত 2006-07-19 
  5. ""astrology" Encyclopædia Britannica"। Britannica Concise Encyclopedia। 2006। সংগৃহীত 2006-07-17 

বাড়তি পঠন [সম্পাদনা]

জ্যোতিষ বনাম বিজ্ঞান [সম্পাদনা]

  • অলৌকিক নয় লৌকিক (৩য় খণ্ড), প্রবীর ঘোষ।
  • বিজ্ঞান জ্যোতিষ সমাজ, উৎস, মানুষ সংকলন।
  • রাশিফল বিশ্বাস করি না নিবন্ধ, মো. আ. জব্বার; মহাকাশ বার্তা, নভেম্বর ১৯৯৩ সংখ্যা।