উইলিয়াম গিলবার্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
উইলিয়াম গিলবার্ট (মে ২৪, ১৫৪৪ - নভেম্বর ৩০, ১৬০৩) ছিলেন ইংরেজ চিকিৎসক এবং প্রাকৃতিক দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের কোলচেস্টারে, আর তার মৃত্যু হয় লন্ডনে। তিনি আদি কোপার্নিকানদের মধ্যে অন্যতম। গিলবার্ট আরিস্টটলীয় দর্শন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্বন্ধে স্কলাস্টিক পদ্ধতি- এই উভয়টিই প্রত্যাখ্যান করেছিলেন। ১৫৬৯ সনে কেমব্রিজ থেকে এমডি ডিগ্রী লাভের পর তিনি কিছুকাল কেমব্রিজের সেন্ট জন্স কলেজে অনুশীলন করেন। এরপর ডাক্তারী ছেড়ে দিয়ে চাকরি জীবনে চলে আসেন; নির্বাচিত হন কলেজ অফ ফিজিশিয়ান্স-এর সভাপতি। ১৬০১ থেকে ১৬০৩ সনে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বৃটেনের রাণী এলিজাবেথ ১-এর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।