আব্দুল লতিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল লতিফ
Replace this image male bn.svg
জাতীয়তা বাংলাদেশী
বংশোদ্ভূত বাঙালি
নাগরিকত্ব  বাংলাদেশ
যে জন্য পরিচিত গীতিকার, সুরকার
ধর্ম মুসলিম
একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দেখুন আবদুল লতিফ

আব্দুল লতিফ একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার ও সুরকার। তিনি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গানের রচয়িতা, যেমনঃ ওরা আমার মুখের কথা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা ইত্যাদি। এছাড়া তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জনপ্রিয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার[১]

প্রারম্ভিক জীবন ও ক্যারিয়ার [সম্পাদনা]

উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষাতর্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অনুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন। পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। বর্তমানে আলতাফ মাহমুদের সুরটিই টিকে আছে। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।[২]

বহিঃসংযোগ [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. http://www.sdnbd.org/sdi/news/general-news/Sept-2004/29-09-2004/Feature.htm
  2. Ahmed, Monowar. Bhasha Andoloner Shochitro Dolil, Agamee Prokashani, pp. 110 ISBN 984-401-147-7