মোদের গরব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা একাডেমী প্রাঙ্গনে মোদের গরব ভাস্কর্য
মোদের গরব ভাস্কর্যের পেছনের অংশ

মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের সম্মানে এই ভাষ্কর্যটি তৈরী করা হয়। [১]

পরিচ্ছেদসমূহ

উদ্বোধন [সম্পাদনা]

২০০৭ সালের পহেলা ফেব্রুয়ারীতে সেই সময়ের তত্ত্ববধায়ক সরকার প্রধান ড: ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় এটি উদ্বোধন করেন।

কাঠামো [সম্পাদনা]

এখানে ভাষা শহীদ আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, এবং আবুল বরকত এর ধাতব মুর্তি রয়েছে। এগুলো মূল ভিত্তিটির উপর রয়েছে এবং এর পেছনের একটি উচু দেয়াল রয়েছে। এই দেয়ালটির উভয় পাশে টেরাকোরা নকশা করা আছে। এখানে ভাষা আন্দলনের ঘটনার সাথে সম্পর্কিত বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

বিনিয়য়োগ [সম্পাদনা]

ভাস্কর্যটি তৈরী করতে মোট ১৩ লক্ষ টাকা খরচ হয় এতর থেকে স্পন্সর হিসাবে গ্রামীনফোন নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকা দেয়, অবশিষ্ট টাকা সংগ্রহ করা হয় বাংলা একাডেমীর নিজেস্ব ফান্ড থেকে।


তথ্যসূত্র [সম্পাদনা]

  1. http://www.banglapedia.org/httpdocs/HT/L_0063.HTM