রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বাংলা ভাষা আন্দোলনের সময় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্জাদা আদায়ের লক্ষে সেই সময় বাঙালি রাজনীতিবীদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপদর্ণ ভূমিকা পালন করেছিল।
তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহন করেছিল। ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক নূরুল হক ভূঁইয়া ছিলেন । অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সামসুল আলম, আবুল খয়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ। পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তোয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম কমিটিতে যোগ দেন। প্রথম আহ্বায়ক ভুঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকান্ড গোপনে পরিচালনা করা হতো। [১]
১৯৪৮ সালের জানুয়ারী মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়। বৈঠকে বাংলাকে শিক্ষার প্রথমিক মাধ্যম হিসাবে ব্যবহার করার প্রস্তাব করা হয়। [২]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Al Helal 2003, pp. 222
- ↑ একুশের সংকলন '৮০. ঢাকা: বাংলা একাডেমি. ১৯৮০. পৃ: ১০২-১০৩.
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Al Helal, B (2003), Bhasha Andoloner Itihas (History of the Language Movement), Agamee Prakashani, Dhaka, আইএসবিএন 984-401-523-5 (বাংলা)