রুনা লায়লা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| রুনা লায়লা | |
|---|---|
গীত পরিবেশনরত রুনা লায়লা |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| জন্ম নাম | রুনা লায়লা |
| জন্ম | ১৭ নভেম্বর, ১৯৫২ |
| ধরন | গজল, পপ, আধুনিক গান, সিনেমার গান |
| পেশা | সঙ্গীত শিল্পী |
| কার্যকাল | ১৯৬৯ - বর্তমান |
রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর, ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী গায়িকা। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তাঁর সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানী চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাকিস্তানে তাঁর গান দমাদম মাস কালান্দার অত্যন্ত জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা বাংলাদেশী চিত্রনায়ক আলমগীরের সাথে বিবাহিত।[১]
পরিচ্ছেদসমূহ |
অভিনয় জীবন [সম্পাদনা]
রুনা লায়লা শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। ‘শিল্পী’ চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র the Bodyguard-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
পুরস্কার [সম্পাদনা]
- বাংলাদেশ
- ভারত
- সায়গল পুরস্কার
- পাকিস্তান
- নিগার পুরস্কার (২ বার)
- ক্রিটিক্স পুরস্কার
- গ্র্যাজুয়েট পুরস্কার (২ বার)
- জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- রুনা লায়লা'র জীবনী
- পাকিস্তানে রুনা লায়লা'র সঙ্গীত
- Runa Laila Casts a Magic Spell
- রুনা লায়লা'র গান, বাংলা মিউজিক ডট কম
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |