সুপৌল জেলা
| সুপৌল জেলা | |
|---|---|
| বিহারের জেলা | |
বিহারে সুপৌলের অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | বিহার |
| প্রশাসনিক বিভাগ | কোশী |
| সদরদপ্তর | সুপৌল |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | সুপৌল |
| • বিধানসভা আসন | নিরমলি, পিপরা, সুপৌল, ত্রিবেণী, ছাতাপুর |
| আয়তন | |
| • মোট | ২,৪১০ বর্গকিমি (৯৩০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২২,২৮,৩৯৭ |
| • জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৫৯.৬৫% |
| • লিঙ্গানুপাত | ৯২৫ |
| প্রধান মহাসড়ক | ৫৭ নং জাতীয় সড়ক, ১০৬ নং জাতীয় সড়ক, ১০৭ নং জাতীয় সড়ক |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সুপৌল জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর সুপৌল। সুপৌল জেলা বিহারের কোশী বিভাগের অন্তর্গত। ১৯৯১ সালের ১৪ মার্চ সহরসা জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।
ভূগোল
[সম্পাদনা]সুপৌল জেলার আয়তন ২,৪২৫ বর্গকিলোমিটার (৯৩৬ বর্গমাইল)।[১] এই জেলার আয়তন আন্টার্কটিকার আনভারস দ্বীপের আয়তনের সমান।[২]
সুপৌল জেলার উত্তর দিকে নেপাল রাষ্ট্র; পূর্ব দিকে অররিয়া জেলা; দক্ষিণ দিকে মাধেপুরা ও সহরসা জেলা এবং পশ্চিম দিকে মধুবনী জেলা অবস্থিত।
কোশী নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত। এই নদীতে প্রায়শই বন্যা দেখা দেয়।
বিভাগ
[সম্পাদনা]সুপৌল জেলা চারটি মহকুমায় বিভক্ত। যথা: সুপৌল, বীরপুর, ত্রিবেণীগঞ্জ ও নিরমলি। সুপৌল মহকুমা চারটি ব্লকে বিভক্ত। যথা: সুপৌল, কিশানপুর, সরাইগড়-ভাপতিয়াহি ও পিপরা। বীরপুর মহকুমা তিনটি ব্লকে বিভক্ত। যথা: বসন্তপুর, রাঘোপুর ও প্রতাপগঞ্জ। ত্রিবেণীগঞ্জ মহকুমাটি দুটি ব্লকে বিভক্ত। যথা: ত্রিবেণীগঞ্জ ও ছাতাপুর। নিরমলি মহকুমাটি দুটি ব্লকে বিভক্ত। যথা: নিরমলি ও মারুনা।
অর্থনীতি
[সম্পাদনা]সুপৌল জেলার অর্থনীতি কৃষিনির্ভর। ধান এই জেলার প্রধান কৃষিজ ফসল।
২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় সুপৌল জেলার নাম অন্তর্ভুক্ত করে।[৩] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[৩]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, সুপৌল জেলার জনসংখ্যা ২,২২৮,৩৯৭।[৪] এই জেলার জনসংখ্যান লাটভিয়া রাষ্ট্র[৫] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৬] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ২০৪তম।[৪] সুপৌল জেলার জনঘনত্ব ৯১৯ জন প্রতি বর্গকিলোমিটার (২,৩৮০ জন/বর্গমাইল)।[৪] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২৮.৬২%।[৪] সুপৌল জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২৫ জন মহিলা[৪] এবং সাক্ষরতার হার ৫৯.৬৫%।[৪].
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
Anvers Island 2,432km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 14 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Latvia 2,204,708 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 7 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
New Mexico - 2,059,179