মধুবনী জেলা
| মধুবনী জেলা | |
|---|---|
| বিহারের জেলা | |
বিহারে মধুবনীর অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | বিহার |
| প্রশাসনিক বিভাগ | দারভাঙ্গা বিভাগ |
| সদরদপ্তর | মধুবনী, ভারত |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | মধুবনী, ঝঞ্ঝারপুর |
| • বিধানসভা আসন | হরলাখি, বেনিপাত্তি, খাজাউলি, বাবুবাড়ি, বিসফি, মধুবনী, রাজনগর, ঝঞ্ঝারপুর, ফুলপরস, লউকাহা |
| আয়তন | |
| • মোট | ৩,৫০১ বর্গকিমি (১,৩৫২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪৪,৭৬,০৪৪ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৪৩.৩৫% |
| • লিঙ্গানুপাত | ৯২৫ |
| প্রধান মহাসড়ক | ১০৪ নং জাতীয় সড়ক, ১০৫ নং জাতীয় সড়ক |
| গড় বার্ষিক বৃষ্টিপাত | ১২৭৩ মিমি |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

মধুবনী জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর মধুবনী। মধুবনী জেলা বিহারের দারভাঙ্গা বিভাগের অন্তর্গত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭২ সালে দারভাঙ্গা জেলা ভেঙ্গে মধুবনী জেলা গঠিত হয়।[১]
ভূগোল
[সম্পাদনা]মধুবনী জেলার আয়তন ৩,৫০১ বর্গকিলোমিটার (১,৩৫২ বর্গমাইল)।[২] এই জেলার আয়তন বাহামার নর্থ অ্যান্ড্রোস দ্বীপের প্রায় সমান।[৩]
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় এই জেলার নাম নথিভুক্ত করে।[৪] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিলের অধীনে অনুদান পেয়ে থাকে মধুবনী জেলা তার মধ্যে অন্যতম।[৪]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, মধুবনী জেলার জনসংখ্যা ৪,৪৭৬,০৪৪।[৫] এই জেলার জনসংখ্যা ক্রোয়েশিয়া রাষ্ট্র[৬] বা মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানিয়া রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৭] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৩৭তম।[৫] এই জেলার জনঘনত্ব ১,২৭৯ জন প্রতি বর্গকিলোমিটার (৩,৩১০ জন/বর্গমাইল)।[৫] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৫.১৯%।[৫] মধুবনী জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২৫ জন মহিলা[৫] এবং সাক্ষরতার হার ৪৩.৩৫%।[৫]
বিভাগ
[সম্পাদনা]মধুবনী জেলা পাঁচটি মহকুমায় বিভক্ত। এগুলি হল: মধুবনী, জয়নগর, বেনিপাত্তি, ঝঞ্ঝারপুর ও ফুলপরস।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
North Andros Island 3,439km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 20 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Croatia 4,483,804 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 8 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Louisiana 4,533,372
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 10 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]টেমপ্লেট:Darbhanga Division টেমপ্লেট:Darbhanga Division topics