সহর্সা জেলা
| সহর্সা জেলা ضلع سہرس | |
|---|---|
| বিহারের জেলা | |
বিহারে সহর্সার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | বিহার |
| প্রশাসনিক বিভাগ | কোশী |
| সদরদপ্তর | সহর্সা |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | সহরসা |
| • বিধানসভা আসন | সোনবর্ষা, সহরসা, সিমরি বখতিয়ারপুর, মাহিষী |
| আয়তন | |
| • মোট | ১,৭০২ বর্গকিমি (৬৫৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৮,৯৭,১০২ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৫৪.৫৭% |
| • লিঙ্গানুপাত | ৯০৬ |
| প্রধান মহাসড়ক | ১০৭ নং জাতীয় সড়ক |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সহর্সা জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর সহর্সা। সহরসা জেলা বিহারের কোশী বিভাগের অন্তর্গত। ১৯৫৪ সালের ১ এপ্রিল এই জেলা গঠিত হয়। ১৯৮১ সালে এই জেলা ভেঙে মাধেপুরা জেলা গঠিত হয়েছিল।
ভূগোল
[সম্পাদনা]সহরসা জেলার আয়তন ১,৬৮৭ বর্গকিলোমিটার (৬৫১ বর্গমাইল)।[১] এই জেলার আয়তন রাশিয়ার বেরিং দ্বীপের আয়তনের প্রায় সমান।[২]
সহরসা জেলার পশ্চিম সীমান্ত ঘেঁষে কোশী নদী প্রবাহিত। এই জেলা আম ও লিচুর জন্য বিখ্যাত।
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় সহরসা জেলার নাম অন্তর্ভুক্ত করে।[৩] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[৩]
বিভাগ
[সম্পাদনা]সহরসা জেলা দুটি মহকুমায় বিভক্ত। যথা: সহরসা সদর ও সিমরি বখতিয়ারপুর।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, সহরসা জেলার জনসংখ্যা ১,৮৯৭,১০২।[৪] এই জেলার জনসংখ্যা লেসোথো রাষ্ট্র[৫] বা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৬] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ২৪৭তম।[৪] সহরসা জেলার জনঘনত্ব ১,১২৫ জন প্রতি বর্গকিলোমিটার (২,৯১০ জন/বর্গমাইল)।[৪] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৫.৭৯%।[৪] সহরসা জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯০৬ জন মহিলা[৪] এবং সাক্ষরতার হার ৫৪.৫৭%।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
Bering Island 1,660km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 14 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Lesotho 1,924,886
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 8 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U.S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
West Virginia 1,852,994
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 14 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)