বিষয়বস্তুতে চলুন

খগড়িয়া জেলা

স্থানাঙ্ক: ২৫°৩০′০০″ উত্তর ৮৬°২৮′১২″ পূর্ব / ২৫.৫০০০০° উত্তর ৮৬.৪৭০০০° পূর্ব / 25.50000; 86.47000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খগড়িয়া জেলা

বিহারের জেলা
বিহারে খগড়িয়ার অবস্থান
বিহারে খগড়িয়ার অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগমুঙ্গের
সদরদপ্তরখগড়িয়া
সরকার
  লোকসভা কেন্দ্রখগড়িয়া
আয়তন
  মোট১,৪৮৫ বর্গকিমি (৫৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৬,৫৭,৫৯৯
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬০.৮৭%
  লিঙ্গানুপাত৮৮৩
প্রধান মহাসড়ক৩১ নং জাতীয় সড়ক, ১০৭ নং জাতীয় সড়ক
গড় বার্ষিক বৃষ্টিপাত১১৮২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

খগড়িয়া জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর খগড়িয়া। খগড়িয়া জেলা মুঙ্গের বিভাগের অন্তর্গত।

ইতিহাস

[সম্পাদনা]

খগড়িয়া জেলার ভূখণ্ড ফরকিয়া নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে, মুঘল সম্রাট আকবর তার রাজস্ব মন্ত্রী টোডরমলকে সাম্রাজ্যের মানচিত্র প্রস্তুত করতে বলেছিলেন। টোডরমল দুর্গম খগড়িয়া এলাকার মানচিত্র তৈরি করতে পারেননি। তাই তিনি এই জায়গাটির নাম দিয়েছিলেন ‘ফরকিয়া’ (হিন্দিতে ‘ফরক’ শব্দের অর্থ পৃথক)।

ভূগোল

[সম্পাদনা]

খগড়িয়া জেলার আয়তন ১,৪৮৬ বর্গকিলোমিটার (৫৭৪ বর্গমাইল)[] এই জেলার আয়তন গ্রিনল্যান্ডের নারেস দ্বীপের আয়তনের প্রায় সমান।[] গঙ্গা, কমলা বালান, কোশি, বুড়ি গণ্ডক, কারেহ, কালী কোশি ও বাগমতী – এই সাতটি নদী দিয়ে এই জেলা পরিবেষ্টিত রয়েছে। প্রতি বছর এই নদীগুলিতে বন্যা হয়।

বিভাগ

[সম্পাদনা]

খগড়িয়া জেলা দুটি মহকুমায় বিভক্ত। এগুলি হল: খগড়িয়া ও গোগারি।

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় খগড়িয়া জেলার নাম নথিভুক্ত করেছে।[] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[]

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, খগড়িয়া জেলার জনসংখ্যা ১,৬৫৭,৫৯৯।[] এই জেলার জনসংখ্যা গিনি-বিসসাউ রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাহো রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৩০০তম।[] এই জেলার জনঘনত্ব ১,১১৫ জন প্রতি বর্গকিলোমিটার (২,৮৯০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৯.৪৬%।[] খগড়িয়া জেলায় লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৮৩ জন মহিলা[] এবং সাক্ষরতার হার ৬০.৮৭%।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  2. "Island Directory Tables: Islands by Land Area"United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১Nares Land 1,466km2 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 11 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  3. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  4. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  5. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Guinea-Bissau 1,596,677 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 14 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  6. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Idaho 1,567,582 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 6 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Munger Division