মহাদেশ
মহাদেশ বলতে পৃথিবীর বিভিন্ন বৃহৎ অঞ্চলকে বোঝায়। মহাদেশগুলো সাধারণত কোনো সুনির্দিষ্ট মানদণ্ডের দ্বারা নির্ধারিত নয়, বরং কোনো প্রচলিত প্রথা দ্বারা নির্ধারিত হয়, যার ফলে মহাদেশের সংখ্যা ৪ থেকে ৭ পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ইংরেজিভাষী দেশ নিম্নলিখিত ৭টি অঞ্চলকে মহাদেশ হিসাবে স্বীকৃতি দেয় (বড় থেকে ছোট ক্রমানুযায়ী): এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।[১] অন্যান্য প্রথায় এই ৭টি অঞ্চলের মধ্যে কিছু অঞ্চলকে একত্রিত করা হয়; যেমন উত্তর ও দক্ষিণ আমেরিকাকে একত্রিত ক'রে আমেরিকা মহাদেশ, এশিয়া ও ইউরোপকে একত্রিত ক'রে ইউরেশিয়া মহাদেশ এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে একত্রিত ক'রে আফ্রো-ইউরেশিয়া মহাদেশ।
সামুদ্রিক দ্বীপকে অনেকসময় নিকটবর্তী মহাদেশের অন্তর্গত হিসাবে ধরা হয়, যার মাধ্যমে সমগ্র ভূপৃষ্ঠকে বিভিন্ন মহাদেশে ভাগ করা যায়। এই প্রথা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ দ্বীপরাষ্ট্র ও অঞ্চলকে অস্ট্রেলিয়া মহাদেশের সাথে একত্রিত ক'রে ওশেনিয়া অঞ্চল গঠন করা হয়।[২]
ভূতত্ত্বে মহাদেশ বলতে পৃথিবীর এক প্রধান ভূখণ্ডকে বোঝায়, যার মধ্যে শুষ্ক ভূমি ও মহীসোপান উভয়ই অন্তর্গত।[৩] এই ভূতাত্ত্বিক মহাদেশগুলো বিভিন্ন ভূত্বকীয় পাতের অন্তর্গত সাতটি বৃহৎ মহাদেশীয় ভূত্বকের সাথে সম্পর্কিত। তবে এর মধ্যে মাদাগাস্কারের মতো মহাদেশীয় খণ্ড অন্তর্গত নয়। কেবল পৃথিবীতেই মহাদেশীয় ভূত্বকের অস্তিত্ব আছে বলে মনে করা হয়।[৪]
বিংশ শতাব্দীতে মহাদেশীয় প্রবাহ তত্ত্ব স্বীকৃতি লাভ করেছিল, যার মতে কয়েক কোটি বছর আগে গঠিত প্যানজিয়া অতিমহাদেশ ভেঙে গিয়ে বর্তমান মহাদেশগুলো গঠিত হয়।
সংজ্ঞা ও প্রয়োগ
[সম্পাদনা]সংখ্যা
[সম্পাদনা]
একইরকম রঙের অঞ্চলগুলোকে প্রথা অনুযায়ী একত্রিত বা বিভক্ত করা হয়।
| সংখ্যা | মহাদেশ | উৎস | মন্তব্য | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৪ | অস্ট্রেলিয়া | অ্যান্টার্কটিকা | আফ্রো-ইউরেশিয়া (প্রাচীন বিশ্ব) | আমেরিকা (নয়াবিশ্ব) | [৫][৬][৭][৮][৯][১০][১১][১২][১৩][১৪] | নিরবিচ্ছিন্ন ভূখণ্ড | |||
| ৫ | অস্ট্রেলিয়া | অ্যান্টার্কটিকা | আফ্রিকা | ইউরেশিয়া | আমেরিকা | [১৫][১৬][১৭][১৮] | প্রাকৃতিক ভৌগোলিক অঞ্চল | ||
| ৬ | অস্ট্রেলিয়া | অ্যান্টার্কটিকা | আফ্রিকা | ইউরেশিয়া | উত্তর আমেরিকা | দক্ষিণ আমেরিকা | [১৯][২০] | ভূতাত্ত্বিক মহাদেশ | |
| অস্ট্রেলিয়া | অ্যান্টার্কটিকা | আফ্রিকা | ইউরোপ | এশিয়া | আমেরিকা | [২১] | জাতিসংঘ অঞ্চল | ||
| ৭ | অস্ট্রেলিয়া | অ্যান্টার্কটিকা | আফ্রিকা | ইউরোপ | এশিয়া | উত্তর আমেরিকা | দক্ষিণ আমেরিকা | [১৯][২২][২৩][২৪][২৫][২৬] | বিশ্বের বিভাগ |
- ইন্দোনেশিয়া, চীন, পাকিস্তান, ফিলিপাইন, বাংলাদেশ, ভারত, পশ্চিম ইউরোপের কিছু অংশ এবং বেশিরভাগ ইংরেজিভাষী দেশ, যেমন অস্ট্রেলিয়া,[২৭] কানাডা, যুক্তরাজ্য[২৮] ও মার্কিন যুক্তরাষ্ট্রে উপরোক্ত সাতটি মহাদেশ শেখানো হয়।
- রাশিয়া এবং পূর্ব ইউরোপের কিছু অংশে ইউরেশিয়াসহ ছয়টি মহাদেশের ধারণা প্রচলিত।[২৯][৩০]
- গ্রিস এবং লাতিন আমেরিকাসহ বিভিন্ন রোমান্স-ভাষী দেশে একক আমেরিকাসহ ছয়টি মহাদেশের ধারণা প্রচলিত।[৩১][৩২]
- অলিম্পিক ক্রীড়ার পতাকায় পাঁচটি বলয় একক আমেরিকাসহ পাঁচটি বসবাসযোগ্য মহাদেশকে প্রতিনিধিত্ব করছে, যেখানে বসতিহীন অ্যান্টার্কটিকাকে বাদ দ্বয়া হয়েছে।[৩৩]
ইংরেজিভাষী জগতে ভূগোলবিদরা অনেকসময় অস্ট্রেলিয়া মহাদেশের সঙ্গে প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ দ্বীপরাষ্ট্র ও অঞ্চলকে একত্রিত করে ওশেনিয়া অঞ্চলের কথা বলেন।[৩৪]
উচ্চতম ও নিম্নতম স্থান
[সম্পাদনা]| মহাদেশ | উচ্চতম স্থান | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) | দেশ বা অঞ্চলে অবস্থান | নিম্নতম স্থান | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) | দেশ বা অঞ্চলে অবস্থান |
|---|---|---|---|---|---|---|---|---|
| এশিয়া | মাউন্ট এভারেস্ট | ৮,৮৪৮ | ২৯,০২৯ | চীন ও নেপাল | মৃত সাগর | -৪২৭ | -১,৪০১ | ইসরায়েল ও জর্দান |
| আফ্রিকা | কিলিমাঞ্জারো | ৫,৮৯৫ | ১৯,৩৪১ | তানজানিয়া | আসাল হ্রদ | -১৫৫ | -৫০৯ | জিবুতি |
| ইউরোপ | এলব্রুস পর্বত | ৫,৬৪২ | ১৮,৫১০ | রাশিয়া | কাস্পিয়ান সাগর | -২৮ | -৯২ | রাশিয়া |
| উত্তর আমেরিকা | দেনালি | ৬,১৯৮ | ২০,৩৩৫ | যুক্তরাষ্ট্র | মৃত উপত্যকা | -৮৬ | -২৮২ | যুক্তরাষ্ট্র |
| দক্ষিণ আমেরিকা | অ্যাকনকাগুয়া পর্বত | ৬,৯৬০ | ২২,৮৩০ | আর্জেন্টিনা | লাগুনা দেন কার্বন | -১০৫ | -৩৪৪ | আর্জেন্টিনা |
| অ্যান্টার্কটিকা | ভিনসন স্তূপপর্বত | ৪,৮২০ | ১৬,০৫০ | (নেই) | ভেস্টফোল্ড পর্বত | -৫০ | -১৬০ | (নেই) |
| অস্ট্রেলিয়া | পুঞ্চাক জায়া | ৪,৮৮৪ | ১৬,০২৪ | ইন্দোনেশিয়া (পাপুয়া) | আয়ার হ্রদ | -১৫ | -৪৯ | অস্ট্রেলিয়া |
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Continents: What is a Continent?"। ন্যাশনাল জিওগ্রাফিক। ২০ সেপ্টেম্বর ২০১১। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০। "Most people recognize seven continents—Asia, Africa, North America, South America, Antarctica, Europe, and Australia, from largest to smallest—although sometimes Asia and Europe are considered a single continent, Eurasia."
- ↑ Murray, Warwick E. (২০১৬)। "Changing Rural Worlds – A Global View"। Daniels, Peter; Bradshaw, Michael; Shaw, Denis; Sidaway, James; Hall, Tim (সম্পাদকগণ)। An Introduction To Human Geography (5th সংস্করণ)। পিয়ারসন। পৃ. ২৩১। আইএসবিএন ৯৭৮-১-২৯২-১২৯৩৯-৬।
- ↑ Neuendorf, K.K.E.; Mehl, J.P. Jr.; Jackson, J.A., সম্পাদকগণ (২০০৫)। Glossary of Geology (5th সংস্করণ)। Alexandria, Virginia: American Geological Institute। পৃ. ১৩৯। আইএসবিএন ৯৭৮-০৯২২১৫২৮৯৬।
- ↑ Choi, Charles Q. (১৬ জুলাই ২০১৫)। "Did Ancient Mars Have Continents?"। Space.com। ৯ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০।
- ↑ Dempsey, Caitlin (১৫ অক্টোবর ২০১৩)। "Geography Facts about the World's Continents"। Geography Realm। ২৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;McCollনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "4 Continents This would probably be the correct subdivision if we adopted a strict definition of continents, ideally defined as large land masses separated by water. Furthermore, we should consider "separated" only what is naturally separated, excluding therefore the separations resulting from the artificially made Panama Canal (which separates North and South America) and Suez Canal (which separates Africa from Eurasia). Under this model, the four continents of the world are: Afro-Eurasia (or Eurafrasia), America, Antarctica, and Australia (not Oceania, which combines Australia with smaller countries in the Pacific Ocean which are separated by water). An alternative four-continent model, introduced at the beginning of the 20th century, included Europe, Asia, Africa, and America."worldometers
- ↑ "How many continents are there?"। Wonderopolis। ২৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০।
If you count Europe and Asia as one continent (called Eurasia), then there are six continents. Some people also count North America and South America as one continent (called America), since the two land masses are separated only by the human-made Panama Canal. This would allow for a model with only five continents.
wonderopolis - ↑ Strobel, Christoph (২০১৫)। The Global Atlantic: 1400 to 1900। Routledge। পৃ. ১৩–। আইএসবিএন ৯৭৮-১-৩১৭-৫২৫৫২-৩।
- ↑ Manual of Modern Geography: 2। William Blackwood। ১৮৭০। পৃ. ১৮– – Google Books এর মাধ্যমে।
- ↑ Dunn, Ross E.; Mitchell, Laura J.; Ward, Kerry (২০১৬)। The New World History: A Field Guide for Teachers and Researchers। University of California Press। পৃ. ২৩২–। আইএসবিএন ৯৭৮-০-৫২০-২৮৯৮৯-৫। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০ – Google Books এর মাধ্যমে।
- ↑ Chatterjee, Sankar (২০১৫)। The Rise of Birds: 225 Million Years of Evolution। Johns Hopkins University Press। পৃ. ২০৪–। আইএসবিএন ৯৭৮-১-৪২১৪-১৬১৪-৪ – Google Books এর মাধ্যমে।
- ↑ Mackay, Alexander (১৮৬১)। Manual of Modern Geography: Mathematical, Physical, and Political : on a New Plan : Embracing a Complete Development of the River Systems of the Globe। W. Blackwood and Sons। পৃ. ১৫–।
- ↑ Kermack, D. M. (২০১৩)। The Evolution of Mammalian Characters। Springer Science+Business Media। পৃ. ১৪১–। আইএসবিএন ৯৭৮-১-৪৬৮৪-৭৮১৭-৪ – Google Books এর মাধ্যমে।
- ↑ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০২৩ তারিখে "In some textbooks, North and South America are combined into 'America' and/or Europe and Asia are combined into 'Eurasia', for a grand total of 6 or even 5."scienceline
- ↑ Martin W. Lewis and Kären E. Wigen, The Myth of Continents: A Critique of Metageography (Berkeley and Los Angeles: University of California Press, 1997)Wigen
- ↑ "5 Continents This model adopts the criteria of both the six-continent models, resulting in the following 5 continents: Africa, Eurasia, America, Oceania (or Australia), and Antarctica. An alternative five-continent model is the one adopted, among others, by the Olympic Charter, which excludes Antarctica as uninhabited and lists the following five: Africa, Europe, Asia, America, and Oceania (or Australia)."worldometers2
- ↑ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ মে ২০২৩ তারিখে "There are even geographical views that prefer the presence of both a Eurasian as well as one American continent. These geographers therefore contend that there should only be 5 continents."universetoday
- 1 2 "Continent ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুন ২০১৯ তারিখে". Encyclopædia Britannica. 2006. Chicago: Encyclopædia Britannica, Inc.
- ↑ "Continent"। The Columbia Encyclopedia। New York: Columbia University Press। ২০০১। ২ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত – Bartleby এর মাধ্যমে।
- ↑ Older/previous official Greek Paedagogical Institute 6th grade Geography textbook (at the Wayback Machine), 5+1 continents combined-America model; Pankosmios Enyklopaidikos Atlas, CIL Hellas Publications, আইএসবিএন ৮৪-৪০৭-০৪৭০-৪, p. 30, 5+1 combined-America continents model; Neos Eikonographemenos Geographikos Atlas, Siola-Alexiou, 6 continents combined-America model; Lexico tes Hellenikes Glossas, Papyros Publications, আইএসবিএন ৯৭৮-৯৬০-৬৭১৫-৪৭-১, lemma continent (epeiros), 5 continents model; Lexico Triantaphyllide online dictionary, Greek Language Center (Kentro Hellenikes Glossas), lemma continent (epeiros), 6 continents combined-America model; Lexico tes Neas Hellenikes Glossas, G.Babiniotes, Kentro Lexikologias (Legicology Center) LTD Publications, আইএসবিএন ৯৬০-৮৬১৯০-১-৭, lemma continent (epeiros), 6 continents combined-America model
- ↑ World ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ নভেম্বর ২০২৩ তারিখে, National Geographic – Xpeditions Atlas. 2006. Washington, DC: National Geographic Society.
- ↑ The World – Continents ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে, Atlas of Canada ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে
- ↑ The New Oxford Dictionary of English. 2001. New York: Oxford University Press.
- ↑ "Continent ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ অক্টোবর ২০০৯ তারিখে". MSN Encarta Online Encyclopedia 2006.. 31 October 2009.
- ↑ "Continent". McArthur, Tom, ed. 1992. The Oxford Companion to the English Language. New York: Oxford University Press; p. 260.
- ↑ "F-10 Curriculum Geograph"। Australian Curriculum, Assessment, and Reporting Authority। ২৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ, ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "National curriculum in England: geography programmes of study"। UK Department for Education। সংগ্রহের তারিখ ১৯ মার্চ, ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Какое количество материков и частей света на планете Земля?"। Природа Мира। ৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩।
- ↑ "kontynent"। encyklopedia pwn। WN PWN SA। ৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
7 November 2023
- ↑ Older/previous official Greek Paedagogical Institute 6th grade Geography textbook (at the Wayback Machine), 5+1 continents combined-America model; Pankosmios Enyklopaidikos Atlas, CIL Hellas Publications, আইএসবিএন ৮৪-৪০৭-০৪৭০-৪, p. 30, 5+1 combined-America continents model; Neos Eikonographemenos Geographikos Atlas, Siola-Alexiou, 6 continents combined-America model; Lexico tes Hellenikes Glossas, Papyros Publications, আইএসবিএন ৯৭৮-৯৬০-৬৭১৫-৪৭-১, lemma continent (epeiros), 5 continents model; Lexico Triantaphyllide online dictionary, Greek Language Center (Kentro Hellenikes Glossas), lemma continent (epeiros ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ এপ্রিল ২০১৯ তারিখে), 6 continents combined-America model; Lexico tes Neas Hellenikes Glossas, G.Babiniotes, Kentro Lexikologias (Legicology Center) LTD Publications, আইএসবিএন ৯৬০-৮৬১৯০-১-৭, lemma continent (epeiros), 6 continents combined-America model
- ↑ "Continents" (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
six-continent model (used mostly in France, Italy, Portugal, Spain, Romania, Greece, and Latin America) groups together North America+South America into the single continent America.
- ↑ "Preamble" (পিডিএফ)। Olympic Charter। International Olympic Committee। ১৭ জুলাই ২০২০। পৃ. ১০। ১৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
the five interlaced rings, which represent the union of the five continents
- ↑ "The Four Sub-regions Of Oceania"। WorldAtlas। ২৬ ডিসেম্বর ২০১৭। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।