মনীষা কোইরালা
মনীষা কৈরালা | |
|---|---|
ডিয়ার মায়া চলচ্চিত্রের প্রথম সাংবাদিক মিলনায়তনে মনীষা কৈরালা | |
| জন্ম | মনিষা কোইরালা ১৬ আগস্ট ১৯৭০ |
| নাগরিকত্ব | নেপালি |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৮৯-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | সম্রাট দাহাল (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২) |
| পিতা-মাতা | প্রকাশ কৈরালা (পিতা) সুষমা কৈরালা (মাতা) |
| আত্মীয় | দেখুন কৈরালা পরিবার |
মনীষা কৈরালা বা মনিষা কোইরালা (নেপালি: मनिषा कोइराला, ১৬ আগস্ট ১৯৭০) হলেন একজন নেপালি অভিনেত্রী, যিনি প্রধানত বলিউড (হিন্দি) চলচ্চিত্রে কাজ করে থাকেন।[১] তিনি নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালা কন্যা এবং নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী। কর্মজীবনে কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১ সালে নেপাল রাজ্য তাকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহুয় ভূষিত করে।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কৈরালা মঞ্চে পরিবেশনার সাথে জড়িত এবং তার জরায়ুর ক্যান্সার নিয়ে রচিত উপন্যাস হিলড রচনায় সাহায্য করেন। কৈরালা ১৯৯৯ সালে ইউএনপিএফের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণকার্যের সাথে জড়িত ছিলেন। তিনি নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার ও ক্যান্সার বিষয়ক সচেতনতায় কাজ করেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার সওদাগর ছিলো মনীষা অভিনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র।
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
| বছর | চলচ্চিত্র | চরিত্র | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৯১ | সওদাগর | রাধা | |
| ১৯৯৫ | বম্বে | শায়লা | তামিল চলচ্চিত্র |
| ১৯৯৫ | আকেলে হাম আকেলে তুম | কিরণ | হিন্দি
চলচ্চিত্র |
| ১৯৯৫ | গুড্ডু | সালিনা গুপ্ত | |
| ১৯৯৫ | ক্রিমিনাল | শ্বেতা | |
| ১৯৯৬ | খামোশি: দ্যা মিউজিক্যাল | এ্যানি | |
| ১৯৯৮ | দিল সে.. | মেঘনা | |
| ১৯৯৮ | আচানক | পূজা | |
| ১৯৯৯ | মুদালভান | দেনমোড়ি | তামিল চলচ্চিত্র |
| ১৯৯৯ | মন | প্রিয়া বর্মা | |
| ২০০১ | আলাভান্দান | শর্মিলী | তামিল চলচ্চিত্র |
| ২০০২ | বাবা | চমুন্ডেশ্বরী | তামিল চলচ্চিত্র |
| ২০০৫ | মুম্বাই এক্সপ্রেস | আহাল্য | তামিল চলচ্চিত্র |
| ২০১৯ | প্রস্থানাম | সুকমিনি প্রতাপ সিং |
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- বিজয়ী
- ১৯৯৪, স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার[২]
- ১৯৯৬: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার (তামিল), বোম্বে[৩]
- ১৯৯৬: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, বোম্বে[৪]
- ১৯৯৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার - খামোশি: দ্যা মিউজিক্যাল[৪]
- ১৯৯৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার, খামোশি: দ্যা মিউজিক্যাল[৫]
- ২০০১: চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য নেপাল রাজ্য কর্তৃক প্রদত্ত সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু[৬][৭]
- ২০০৩: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, কোম্পানি[৮]
- ২০০৪: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার - এসকেপ ফ্রম তালিবান[৯]
- ২০১৪: ইন্ডিয়া টুডে বর্ষসেরা নারী পুরস্কার[১০]
- ২০১৭: দাদাসাহেব ফালকে সাহসিকতা ও সৌন্দর্য পুরস্কার
- ২০১৭: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য নবভারত টাইমস পুরস্কার
- ২০১৮: ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বৈচিত্রময় অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Tribune, Chandigarh, India – World"। Tribuneindia.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২।
- ↑ "Photo Gallery"। Priyadarshniacademy.com। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২।
- ↑ "Filmfare Awards"। Filmfare। ১০ অক্টোবর ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫।
- 1 2 "Critics Award for Best Performance"। Filmfare। Times Internet Limited। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ আগারওয়াল, বন্দিতা (৩০ নভেম্বর ২০১২)। "ManishaKoirala's 12 Most Powerful Performances"। India Times। Times Interner Limited। ৩০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ "King Gyanendra is all ears for Kali Baba"। dnaindia.com। ১৩ এপ্রিল ২০০৬। ১৯ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ "June 2001"। Siliconeer। ১ জানুয়ারি ১৯৯৫। ৩ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ দীক্ষিত, রেখা; ওয়ালিয়া, কাজল (২১ ফেব্রুয়ারি ২০০৩)। "Devdas sweeps Filmfare Awards"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ "67th Annual BFJA Awards"। BFJA। ৮ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- ↑ "india-today-woman-awards-2014-winners"। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনীষা কোইরালা (ইংরেজি)
- ১৯৭০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর নেপালি অভিনেত্রী
- ২১শ শতাব্দীর নেপালি অভিনেত্রী
- কৈরালা পরিবার
- কাঠমান্ডুর অভিনেত্রী
- নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- নেপালি চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতে নেপালি প্রবাসী
- অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু
- ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার বিজয়ী
- ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার বিজয়ী
- তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- মুম্বইয়ের অভিনেত্রী
- নেপালি টেলিভিশন অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- নেপালি চলচ্চিত্র প্রযোজক
- বাহুন
- খস জাতিগোষ্ঠী
- ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- স্ক্রিন পুরস্কার বিজয়ী
- ১৯৭১-এ জন্ম