বিষয়বস্তুতে চলুন

সোনম কাপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনম কাপুর
২০১৮ সালে সোনম
জন্ম (1985-06-09) ৯ জুন ১৯৮৫ (বয়স ৪১)[][]
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৭ - বর্তমান
দাম্পত্য সঙ্গীআনন্দ আহুজা (বি. ২০১৮)
সন্তান১ (ছেলে)
পিতা-মাতাঅনিল কাপুর (পিতা)
সুনিতা কাপুর (মাতা)
আত্মীয়শ্রীদেবী
সঞ্জয় কাপুর
জাহ্নবী কাপুর
খুশি কাপুর

সোনম কাপুর (ইংরেজি: Sonam Kapoor; হিন্দি: सोनम कपूर) (জন্ম: ৯ই জুন, ১৯৮৫) ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরী চলচ্চিত্রে অভিনয় করেন।

জীবনী

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সোনম কাপুর অনিল কাপুর এবং সুনিতা কাপুর এর কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি।তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ সন্দীপ মারওয়াহ-এর ভাইঝি। তিন ভাইবোনের মধ্যে সোনাম সবচেয়ে বড়; তার পরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন।

তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন আন্তর্জাতিক ব্যাকালোরিয়েটের জন্য। পরে সোনাম মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার প্রধান বিষয় ছিলো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। তিনি ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবী ভাষায় কথা বলতে দক্ষ। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন ল্যাটিন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন।

২০১৮ সালের ৮ মে তিনি ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পেশাদারী জীবন

[সম্পাদনা]

অভিনয়জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন। ব্ল্যাক (২০০৫) ছবিটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে বনসলির সাওয়ারিয়া (২০০৭) ছবিতে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি[]। তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন[]

২০০৯ সালে সোনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার দিল্লি ৬ -এ অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনামের অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছে। সমালোচক রাজীব মাসান্দের মতে, "দিল্লি ৬-এ সোনম নতুন করে আবিষ্কৃত হয়েছেন। তিনি প্রতিভাবান অভিনেত্রী যিনি তার সহজাত অভিনয় ক্ষমতার সাহায্যে স্বতস্ফুর্ত অভিনয় করেছেন, যদিও তার ভূমিকাটি তথাকথিত মুখ্য অভিনেত্রীর ছিলো না।"

২০১০ সালে সোনম পুনিত মালহোত্রার আই হেইট লাভ স্টোরিজ -এ ইমরান খানের বিপরীতে অভিনয় করেন । ছবিটি সোনমের প্রথম বক্স অফিস সাফল্য।[] এ বছর তিনি অভয় দেওলের বিপরীতে আয়েশা ছবিতে অভিনয় করেন যা মোটামুটি ব্যবসা করে।[]

২০১১ সালে সোনমের প্রথম ছবি থ্যাংক ইউ মাঝারি মানের ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায় নি। এবছরই সোনম ভারতে এল ও রিয়েল এর পরিবেশক হিসেবে ৬৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। সোনমের পরবর্তী ছবি শহীদ কপূরের বিপরীতে মওসম এবং অভিষেক বচ্চন, ববি দেওলবিপাশা বসুর সাথে দ্য ইতালীয় জব ছবির পুনঃনির্মাণ প্লেয়ার্স

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা নোট
২০০৭ সাওয়ারিয়া সকিনা মনোনয়নী–শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার
২০০৯ দিল্লি-৬ বিট্টু শর্মা
২০১০ আই হেট লাভ স্টোরিস সিমরান সাক্সেন
২০১০ আইশা আইশা কাপূর
২০১১ থ্যাঙ্ক ইউ সাঞ্জনা
২০১১ মাউসাম আয়াত রাসোল
২০১২ প্লেয়ারস নাইনা
২০১৩ বোম্বে টকিজ স্বয়ং "আপনা বোম্বে টকিজ" গানে বিশেষ উপস্থিতি
২০১৩ রানঝানা জোয়া হায়দার
২০১৩ ভাগ মিলখা ভাগ বিরো
২০১৩ Nupur Asthana's Untitled Next মায়েরা সেহগাল
২০১৪ খুবসুরত []
২০১৪ মির্জা সাহিবান [][]
২০১৬ প্রেম রতন ধন পায়ো [১০]

পুরস্কারসমূহ

[সম্পাদনা]
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৮Filmfare AwardsBest Female Debutসাওয়ারিয়ামনোনীত
২০০৮স্ক্রীন পুরস্কারMost Promising Newcomerসাওয়ারিয়ামনোনীত
২০০৮স্ক্রীন পুরস্কারJodi No. 1 With Ranbir KapoorSaawariyaমনোনীত
২০০৮জি সিনে পুরস্কারBest Female Debutসাওয়ারিয়ামনোনীত
২০০৮স্টারডাস্ট পুরস্কারSuperstar of Tomorrow – Femaleসাওয়ারিয়াবিজয়ী
২০০৮IIFA AwardsStar Debut of the Year – Femaleসাওয়ারিয়ামনোনীত
২০১০Asian Film AwardsBest Debutante - Femaleদিল্লি-৬মনোনীত
২০১২স্টারডাস্ট পুরস্কারBest Comedy/Romance Actressথ্যাঙ্ক ইউমনোনীত
২০১২জি সিনে পুরস্কারআন্তর্জাতিক আইকন - নারীবিজয়ী

সম্মান ও সাফল্য

[সম্পাদনা]
বছর পুরস্কার ঘটনা পুরস্কার চলচ্চিত্র ফলাফল
২০০৮ Head & Shoulders Sony Fresh Face Of The Year সাওয়ারিয়া বিজয়ী
২০১১ NDTV Brand Ambassador Of The Year
২০১১ Hello! Hall Of Fame Awards Face Of The Year - Female
২০১২ Cosmopolitan Awards Fun Fearless Female Best Dressed
২০১৩ Hindustan Times Timeless Style Icon Award

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sonam Kapoor" Retrieved 2013-07-05
  2. "Something About Sonam" Retrieved 2013-07-05
  3. Box Office 2007 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জানুয়ারি ২০০৮ তারিখে, BoxOfficeIndia.com, ২০০৮-০১-০৯ তারিখে সংগৃহীত।
  4. Adarsh, Taran (November 9, 2007), Movie Review: Saawariya, IndiaFM, 2007-12-03 তারিখে সংগৃহীত।
  5. "I Hate Luv Stories, a hit"Screenindia.com। ১২ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১০
  6. "Box Office Report for the Week - 20 Aug 2010"। ১৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১১
  7. http://www.indianexpress.com/news/sonam-kapoor-to-star-in-khoobsurat-remake/1048889/
  8. http://www.filmfare.com/news/sonam-to-work-with-rakeysh-again-3677.html
  9. http://www.dnaindia.com/entertainment/1860058/report-rakeysh-omprakash-mehra-to-work-on-third-film-with-sonam-kapoor
  10. http://www.filmfare.com/news/sonam-to-work-with-salman ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০২১ তারিখে khan-again-3677.html</ref<ref name="dnaindia.com"

বহিঃসংযোগ

[সম্পাদনা]