ভারতের উপজেলার তালিকা
অবয়ব

ভারত ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত, যা আবার বিভিন্ন জেলায় বিভক্ত। এই জেলাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যা উত্তর ভারতে "তহশিল", পশ্চিম ও দক্ষিণ ভারতে "তালুক" এবং পূর্ব ও উত্তরপূর্ব ভারতে "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত।
রাজ্য অনুযায়ী উপজেলা
[সম্পাদনা]ভারতের রাজ্যগুলো উপজেলার জন্য বিভিন্ন নাম ব্যবহার করে। বিস্তারিত তথ্য নিচে দেয়া হল (২০১৮ সালের হিসাব অনুযায়ী):[১]
| রাজ্য | উপজেলার নাম | উপজেলার সংখ্যা |
|---|---|---|
| অন্ধ্রপ্রদেশ | রাজস্ব বিভাগ | ৭৬ |
| অরুণাচল প্রদেশ | সার্কেল | ১৪৯ |
| আসাম | মহকুমা | ১৫৫ |
| বিহার | অনুমণ্ডল | ১০১ |
| ছত্তিশগড় | তহশিল | ২২৮ |
| গোয়া | তালুকা | ১২ |
| গুজরাত | তালুকা | ২৪৮[২] |
| হরিয়ানা | তহশিল | ৬৭ |
| হিমাচল প্রদেশ | তহশিল | ১০৯ |
| ঝাড়খণ্ড | উপবিভাগ | ২১০ |
| কর্ণাটক | তালুক | ২৪০ |
| কেরল | তালুক | ৭৫ |
| মধ্যপ্রদেশ | তহশিল | ৪১২ |
| মহারাষ্ট্র | তালুকার | ৩৫৩ |
| মণিপুর | উপবিভাগ | ৩৮ |
| মেঘালয় | উপবিভাগ | ৩৯ |
| মিজোরাম | উপবিভাগ | ২২ |
| নাগাল্যান্ড | সার্কেল | ৯৩ |
| ওড়িশা | তহশিল | ৪৮৫ |
| পাঞ্জাব | তহশিল | ১৭২ |
| রাজস্থান | তহশিল | ২৬৮ |
| সিকিম | উপবিভাগ | ৯ |
| তামিলনাড়ু | রাজস্ব বিভাগ | ৮৭[৩] |
| তেলেঙ্গানা | রাজস্ব বিভাগ | ৭৪ |
| ত্রিপুরা | মহকুমা | ৩৮ |
| উত্তরপ্রদেশ | তহশিল | ৩৫০ |
| উত্তরাখণ্ড | তহশিল | ১১৩ |
| পশ্চিমবঙ্গ | মহকুমা | ৬৯ |
| আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | তহশিল | ৭ |
| চণ্ডীগড় | — | ১ |
| দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | তালুকা | ৩ |
| দিল্লি | তহশিল | ৩৩ |
| জম্মু ও কাশ্মীর | তহশিল | ৫৫ |
| লাদাখ | তহশিল | ৪ |
| লাক্ষাদ্বীপ | উপবিভাগ | ৪ |
| পুদুচেরি | তালুক | ৮ |
| মোট | ৬০৫৭ | |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs"। Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১১।
- ↑ "State Govt Announces 23 New Talukas"। DNA। ১০ সেপ্টেম্বর ২০১৩। ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "State Govt About"। tngov।