বিমল কর
বিমল কর | |
|---|---|
| জন্ম | ১৯ সেপ্টেম্বর ১৯২১ টাকি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ২৬ আগস্ট ২০০৩ বিধাননগর, পশ্চিমবঙ্গ, ভারত |
| পেশা | লেখক, ঔপন্যাসিক |
| উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য একাদেমী |
বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ - ২৬ আগস্ট ২০০৩) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর।[১][২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন । তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন । তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে কর্মজীবনের শুরু হয়।[১]
সাহিত্য
[সম্পাদনা]১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন । ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন।[১] এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।[৩]
ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা । কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত।[৩]
তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, হ্রদ ( চলচ্চিত্র), বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।[৩] তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাস লিখেছেন ।
পুরস্কার
[সম্পাদনা]বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন ।
মৃত্যু
[সম্পাদনা]বিমল কর ৮২ বছর বয়েসে তার বিধাননগরের বাসভবনে মারা যান । তিনি মৃত্যুকালে স্ত্রী তিন মেয়ে এবং এক ছেলে রেখে গিয়েছেন।[৩]
গ্রন্থতালিকা
[সম্পাদনা]| উপন্যাসের নাম[৪] | রহস্য রোমাঞ্চ সিরিজ ( কিশোর) | অন্যান্য | গোয়েন্দা গল্প | নাটক |
|---|---|---|---|---|
| হ্রদ | ওয়ান্ডার মামা | এক ভৌতিক মালগাড়ী আর গার্ড সাহেব | কিকিরা সমগ্র ১ | ঘুঘু |
| বনভুমি | গজপতি ভেজিটেবল সু কোম্পানী | কেউ কি এসেছিলো | কিকিরা সমগ্র ২ | |
| ত্রিপদী | অলৌকিক | ম্যাজিশিয়ান | কিকিরা সমগ্র ৩ | |
| দেওয়াল | শীষের আংটি | ভুনি কাকা'র চৌরশতম | ||
| ফানুসের আয়ু | হারানো জীপের রহস্য | মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি | ||
| অপরাহ্ণ | কিশোর ফিরে এসেছিলো | বন বিড়াল | ||
| খোয়াই | মন্দাগড়'এর রহস্যময় জোৎস্না | একটি ভুতের ঘড়ি | ||
| কেরানীপাড়ার | হারানো ডাইরীর খোঁজে | |||
| স্বর্গখেলনা | কালবৈশাখের রাত্রে | |||
| খড়কুটো | রাবণের মুখোশ | |||
| এই প্রেম আঁধারে | একটি ফটো চুরির রহস্য | |||
| বালিকা বধূ | নীল বানরের হার | |||
| গ্রহণ | একটি অভিশপ্ত পুঁথি ও অষ্ট ধাতু | |||
| পরবাস | পাখী ঘর | |||
| পরিচয় | বাঘের থাবা | |||
| পূর্ণ অপূর্ণ | জাদুকরের রহস্যময় মৃত্যু | |||
| যদুবংশ | সার্কাস থেকে পালিয়ে | |||
| একদা কুয়াশায় | হলুদ পালক বাধা তীর | |||
| ওই ছায়া | ভুলের ফাদে নবকুমার | |||
| ভুবনেশ্বরী | তুরুপের শেষ তাস | |||
| এক অভিনেতার মৃত্যু | সোনার ঘড়ির খোঁজে | |||
| একা একা | হায়দার লেনের ১৩ নাম্বার বাড়ীর কফিন বাক্স | |||
| অলস ভ্রমণ | ঝিলের ধারে একদিন | |||
| অসময় | ফুলদানী ক্লাব | |||
| সান্নিধ্য | সোনালী সাপের ছোবল | |||
| জীবনায়ন | আজব দেশের গজব রাজা | |||
| নির্ভর | ||||
| দাংশন | ||||
| সহভূমিকায় | ||||
| নির্বাসন | ||||
| দ্বীপ | ||||
| কালের নায়ক | ||||
| অতপরঃ | ||||
| এ আবরণ | ||||
| সংশয় | ||||
| প্রচ্ছন্ন | ||||
| নিরস্ত্র | ||||
| উভয়পক্ষ | ||||
| মৃত ও জীবিত | ||||
| নিমফুলের গন্ধ | ||||
| অপ্রবাস | ||||
| বেদনাপর্ব | ||||
| গ্রন্থি | ||||
| নতুন তারা | ||||
| রত্ননিবাসে তিন অতিথি | ||||
| জনৈক শয়তানের পত্রগুচ্ছ | ||||
| দিনান্ত | ||||
| চন্দ্রগিরির রাজকাহিনী | ||||
| অজ্ঞাতবাস | ||||
| সরসী | ||||
| দ্বন্দ্ব | ||||
| চাতক | ||||
| শমীক | ||||
| সহচর | ||||
| গোলাপের দুঃখ | ||||
| তথাপি | ||||
| এই বেদনায়, বিষাদে | ||||
| তারা তিনজন | ||||
| শীত বসন্তের অতিথি (২০০১) | ||||
| রাজমোহনের সুখ-দুঃখ (২০০১) | ||||
| একটি বনচাঁপার গাছ ও আমার বন্ধু | ||||
| ইমলিগড়ের রূপকথা (২০০৩) | ||||
| প্রথম ও শেষ অঙ্ক | ||||
| পরস্পর | ||||
| আকাশকুসুম | ||||
| অবগুণ্ঠন | ||||
| মোহ | ||||
| স্বপ্নে | ||||
| নীলপদ্ম | ||||
| মালিনীচরিত | ||||
| জলজ |
- উপাখ্যানমালা (১৯৯২) (গল্প সংকলন)
- পঞ্চাশটি গল্প (১৯৯৫)
- গল্পসংগ্ৰহ (২ খণ্ড)
সিনেমা
[সম্পাদনা]| সিনেমার নাম | সাল |
|---|---|
| হ্রদ | ১৯৫৫ |
| ছুটি (খড়কুটো) | ১৯৬৭ |
| বালিকা বধূ (বাংলা) | ১৯৬৭ |
| বসন্ত বিলাপ | ১৯৭৩ |
| রৌদ্রছায়া | ১৯৭৩ |
| যদুবংশ | ১৯৭৪ |
| বালিকা বধূ (হিন্দী) | ১৯৭৬ |
| অসময় | ১৯৭৬ |
| দিল্লাগি (হিন্দী) (কালিদাস ও কেমিস্ট্রি) | ১৯৭৮ |
| বনভূমি | ২০০৭ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- আনন্দ পুরস্কার বিজয়ী
- বাঙালি লেখক
- বাঙালি ঔপন্যাসিক
- বাঙালি ছোটগল্পকার
- বাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী
- ১৯২১-এ জন্ম
- ২০০৩-এ মৃত্যু
- আসানসোলের ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- কলকাতার লেখক
- বাঙালি গোয়েন্দা কাহিনি লেখক
- ভারতীয় শিশুসাহিত্যিক
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক
- পশ্চিমবঙ্গের লেখক