নিখিল সরকার
নিখিল সরকার (শ্রীপান্থ) | |
|---|---|
| জন্ম | নিখিল সরকার ১ মে ১৯৩২ |
| মৃত্যু | ১৭ আগস্ট ২০০৪ (বয়স ৭২) |
| জাতীয়তা | ভারত |
| অন্যান্য নাম | শ্রীপান্থ, দৌবারিক |
| মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
| পেশা | সাংবাদিক ও লেখক |
| প্রতিষ্ঠান | যুগান্তর, আনন্দবাজার পত্রিকা |
| পরিচিতির কারণ | কলকাতার কড়চা (কলকাতার নোটবই) |
উল্লেখযোগ্য কর্ম | আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, মোহন্ত-এলোকেশী সংবাদ |
| পুরস্কার | আনন্দ পুরস্কার (১৯৭৮) |
নিখিল সরকার (১ মে,১৯৩২ — ১৭ আগস্ট, ২০০৪) একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিক। তিনি “শ্রীপান্থ” ছদ্মনামে অধিক পরিচিত ছিলেন। [১] 'দৌবারিক' তার আর একটি ছদ্মনাম।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নিখিল সরকার অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপু্র গ্রামে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিক লেখাপড়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন।[৩]
সাংবাদিক জীবন
[সম্পাদনা]তরুন বয়েসে সাংবাদিকতার কাজে যোগ দেন তিনি। প্রথমে যুগান্তর ও পরে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত হন| আনন্দবাজারে সোমবার প্রকাশিত কলকাতার কড়চা বিভাগটির দায়িত্বে ছিলেন দীর্ঘকাল। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ও গবেষণামূলক রচনাদি লিখেছেন নিখিল সরকার। তরুন সাংবাদিক প্রতিভাদের খুঁজে আনা ও প্রতিষ্ঠা দেওয়া ছিল তার অন্যতম কাজ।[৪] তার চর্চার বিষয় ছিল বাংলার সামাজিক ইতিহাস, কলকাতার সমাজ ও সংস্কৃতি। কলকাতার শিল্পী সংস্কৃতি বিষয়ে তার বেশি কিছু প্রবন্ধ ইংরেজিতেও প্রকাশিত হয়েছে। বাংলা মুলুকে প্রথম ধাতব হরফে ছাপা বই হালেদের 'আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ'-এর দীর্ঘ ভূমিকা তার মধ্যে অন্যতম। ১৯৭৮ সালে আনন্দ পুরস্কার পান নিখিল সরকার।[৫]
নাটক
[সম্পাদনা]- আজব নগরী
- শ্রীপান্থের কলকাতা
- যখন ছাপাখানা এল
- এলোকেশী মোহন্ত সম্বাদ
- কেয়াবাৎ মেয়ে
- মেটিয়াবুরুজের নবাব
- দায়
- বটতলা
- পড়ার বই এর বাইরে পড়া
- জিপসীর পায়ে পায়ে
- ক্রীতদাস
- "ঠগী"
- "কালি কলম মন"
- "হারেম"
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা,জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা ১৯৩আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃ. ২১৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Journalist dead"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ ঘোষ, সেমন্তী। "পড়াশোনার শিল্পকর্মের সাধন-সন্ধানী"। anandabazar.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "Sreepantha"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।