বিষয়বস্তুতে চলুন

কেতকী কুশারী ডাইসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেতকী কুশারী ডাইসন (২৬ জুন ১৯৪০ — ১১ সেপ্টেম্বর ২০২৬) ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কবি, ঔপন্যাসিক, লেখিকা, অনুবাদক ও গবেষক। ১৯৬০ সাল থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করতেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তিনি লিখেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা বিষয়ক গবেষণা ও অনুবাদকর্মের জন্য খ্যাতিমান ছিলেন।[] []

জীবন ও কর্ম

[সম্পাদনা]

পিতা অবনীমোহন কুশারী এবং মাতা অমিতা কুশারীর সংসারে কলকাতায় ১৯৪০ সালের ২৬ জুন জন্মগ্রহণ তার জন্ম। তবে শৈশব কেটেছে তৎকালীন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) মেহেরপুরে। সে সময়ে (১৯৪২-৪৫) তার পিতা মেহেরপুর মহুকুমার মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন।

১৯৫৮ খ্রিষ্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে রেকর্ড নম্বর পেয়ে তিনি বি.এ পাস করেন।টেমপ্লেট:তেথ্যসূত্র ১৯৬৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ডিগ্রী অর্জন করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

জন্মসূত্রে তার নাম কেতকী কুশারী বোস। রর্বাট ডাইসনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং ডাইসন পদবী ব্যবহার করতে শুরু করেন।[]

তার প্রথম পুত্র ভার্জিল পূজারী ডাইসন ১৯৬৭ সালে এবং কনিষ্ঠ পুত্র ইগোর নীলাদ্রি ডাইসন ১৯৬৯ সালে জন্মগ্রহণ করে।

সাহিত্যিক জীবন

[সম্পাদনা]


মানে না সে জন্ম নিয়ন্ত্রণ। তারই অপত্য সব ঝাঁকে ঝাঁকে জন্মায় আর ওড়ে, বাতাসে তাদেরই ভন্ ভন্।

কেউ দীপ্ত, কেউ স্নান, কারও তৃষ্ণা, কারও অভিমান। কারও ঠোঁট কেঁপে ওঠে, রাত্রি জুড়ে কারও বা রোদন।


পড়ুক সে দেয়াললিখন। অনুপস্থিত জনকের দিন গেছে — শোনেনি কি বন্দোবস্ত, নয়া উচ্চারণ?

সামলাক এদের এবার। আমার কি নেই হাটে-মাঠে অন্য কাজ, ঘাটে-বাটে-পাবে নিমন্ত্রণ?

কবিতা “প্রজনন”, কেতকী কুশারী ডাইসন

তার সাহিত্যিক জীবন প্রোজ্জ্বল। তার আত্মপ্রকাশ কবি হিসেবে হলেও সাহিত্যের নানা মহলে তার পদচারণা ছিল। বাংলার পাশাপাশি ইংরেজিতেও লিখেছেন কবিতা, নাটক ও প্রবন্ধ। অনুবাদ করেছেন। তার নারী, নগরী কলকাতার ১৯৬৫ সালে দেশ পত্রিকায় ধারাবাহিভাবে প্রকাশিত হয়েছিল। ছাত্রজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই আত্মজীবনীমূলক রচনাটি লিখেছিলেন। ১৯৮১ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাস নোটন নোটন পায়রাগুলি রচনার সময় তিনি একটি ইংরাজি প্রবন্ধ লেখেন যার শিরোনাম "Towards a Multi-Dimensional Women's Movement"। ১৯৭৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘বল্কল’। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ছয়টি । তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘নোটন নোটন পায়রাগুলি’। এটি একটি নারীবাদী উপন্যাস। এ বইয়ের মুখবন্ধে তিনি লিখেছেন, "এই উপন্যাসে... সত্তরের দশকের নারী-আন্দোলনের ফসল ঘরে আনা হয়েছে" । (পৃ. ৯) তার রচিত রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে একটি জনপ্রিয় গবেষণামূলক প্রবন্ধ।[]

প্রকাশনা

[সম্পাদনা]
  • বাংলা কাব্য গ্রন্থ: "বল্কল (১৯৭৭)", "সজীব পৃথিবী" (১৯৮০), "জলের করিডোর ধরে" (১৯৮১), "কথা বলতে দাও" (১৯৯২), "যাদুকর প্রেম" (১৯৯৯), "দোলনচাঁপায় ফুল ফুটেছে" (২০০০) প্রভৃতি।
  • উপন্যাস: "নারী, নগরী" (১৯৮১), "নোটন নোটন পায়রাগুলি" (১৯৮৩), জল ফুঁড়ে আগুন (২০০৩), "এই পৃথিবীর তিন কাহিনী" (২০০৬)।
  • গবেষণা গ্রন্থ: "রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে" (১৯৮৫)।
  • প্রবন্ধগ্রন্থ: "ভাবনার ভাস্কর্য" (১৯৮৮), "শিকড় বাকড়" (১৯৯০), "রঙের রবীন্দ্রনাথ" (১৯৯৭), "চলন্ত নির্মাণ" (২০০৫), ''কাছে-দূরের কক্ষপথে'' (২০১৫)।
  • নাটক: "রাতের রোদ" (১৯৯৪), "মোত্সার্ট চকোলেট" (১৯৯৮), "সুপর্ণরেখা" (২০০২)।

ইংরেজি সাহিত্যকর্ম

[সম্পাদনা]
  • Sap Wood (১৯৭৮)
  • A Various Universe (১৯৭৮),
  • Hibiscus in the North (১৯৭৯),
  • Spaces I inhabit (১৯৮৩),
  • In Your Blossoming Flower-Garden: Rabindranath Tagore and Victoria Ocampo (১৯৮৮),
  • Bilingual Women (১৯৯৪),
  • Memories of Argentina and Other Poems (১৯৯৯),
  • In That Sense You Touched It (২০০৫)

অনুবাদ কর্ম

[সম্পাদনা]
  • "আংলোস্যক্সন কবিতা" (১৯৮৭),
  • Kobirul Islam, Poems (১৯৭৯), (বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ)
  • The Home-Coming by Kabirul Islam (১৯৮২) (বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ)
  • I Won’t Let You Go: Selected Poems of Rabindranath Tagore (১৯৯১)
  • Night's Sunlight (২০০০)
  • The Selected Poems of Buddhadeva Bose (২০০৩)
  • "ভারতীয় নারীত্বের আদর্শ" (১৯৮৮) - মানবেন্দ্র নাথ রায়ের ইংরেজি রচনার বাংলায় অনুবাদ।[]

সম্মাননা

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

লেখিকা, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সমালোচক কেতকী কুশারী ডাইসন, ৮৬, যিনি তাঁর গবেষণা ও অনুবাদের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীকে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অক্সফোর্ডে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী রবার্ট ডাইসন এবং পুত্র ভার্জিল পূজারি ডাইসন ও ইগর নীলাদ্রি ডাইসনকে রেখে গেছেন। [][][]

সময় রেখা

[সম্পাদনা]

কেতকী কুশারী ডাইসন (২৬ জুন ১৯৪০ — ১১ সেপ্টেম্বর ২০২৬) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং অনুবাদক। বাংলা প্রবাসী সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বমঞ্চে অনুবাদের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।

১৯৪০ (২৬ জুন): অবিভক্ত বাংলার কুষ্টিয়ায় (বর্তমান বাংলাদেশ) জন্ম।

১৯৫৮: কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৬০-এর দশক: উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গমন এবং রবার্ট ডাইসনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া (পরবর্তীতে তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন)।

১৯৭৫: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (PhD) ডিগ্রি লাভ।

১৯৭৮: তাঁর অন্যতম প্রথম ইংরেজি গবেষণা গ্রন্থ 'A Various Universe' অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়।


১৯৮৬: সাহিত্যে অনন্য অবদানের জন্য প্রথমবারের মতো সম্মানজনক আনন্দ পুরস্কার লাভ করেন।

১৯৮৮: রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা গ্রন্থ 'In Your Blossoming Flower-Garden' সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত হয়।

১৯৯১: রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদ গ্রন্থ 'I Won't Let You Go: Selected Poems by Rabindranath Tagore' প্রকাশিত হয়, যা আন্তর্জাতিক স্তরে দারুণ প্রশংসিত হয়।


১৯৯৪: অক্সফোর্ডের গবেষক হিসেবে যুক্ত থাকাকালীন সহ-সম্পাদনা করেন 'Bilingual Women' নামক নৃতাত্ত্বিক গ্রন্থ।


১৯৯৭: রবীন্দ্রনাথের বর্ণান্ধতা এবং তাঁর শিল্পকর্মের ওপর বিশেষ যৌথ গবেষণা গ্রন্থ 'রঙের রবীন্দ্রনাথ' প্রকাশের পর তিনি দ্বিতীয়বারের মতো আনন্দ পুরস্কার লাভ করেন।

২০০০: তাঁর নিজস্ব নাটক 'রাতের রোদ'-এর ইংরেজি অনুবাদ 'Night's Sunlight' অক্সফোর্ডের মিলেনিয়াম ফেস্টিভ্যালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়।


২০২৬ (৩১ আগস্ট): বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইংল্যান্ডের অক্সফোর্ড শহরতলীর একটি হাসপাতালে ভর্তি হন।

২০২৬ (১১ সেপ্টেম্বর): রাত ৯টা নাগাদ ৮৬ বছর বয়সে ইংল্যান্ডে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[][১০][১১][১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কেতকী কুশারী ডাইসন"। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫
  2. প্রয়াত কেতকী কুশারী ডাইসন
  3. "জীবন ও কর্ম/ কেতকী কুশারী ডাইসন"
  4. এই পৃথিবীর তিন কাহিনী— কেতকী কুশারী ডাইসন
  5. "সাহিত্য কর্ম"। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫
  6. কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
  7. "detail/national/Diaspora-writer-Tagore-scholar-Ketaki-Kushari-Dyson-dies-in-England-at-86"। pti news। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬
  8. "writer-novelist-playwright-and-critic-ketaki-kushari-dyson-dies-in-england"। times of india। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬
  9. "a-lifelong-tryst-with-duality"। telegraph india। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬
  10. "Contributors/D/Dyson-Ketaki-Kushari"। canadian digital library। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬
  11. "news/ketaki-kushari-dyson-writer-and-tagore-scholar-dies-86"। the daily star। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬
  12. "category/ketaki-kushari-dyson"। blood axe books। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬