ফাল্গুন
অবয়ব
| << ফাল্গুন >> | ||||||
| শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | |||||
| ১৪৩২ | ||||||
| ফাল্গুন | |
|---|---|
এই মাসে ঋতুর রাজা বসন্তের আগমন ঘটে | |
| বর্ষপঞ্জি | বাংলা বর্ষপঞ্জি |
| মাসের ক্রম | ১১ |
| দিনের সংখ্যা | ২৯/৩০ |
| ঋতু | বসন্ত |
| গ্রেগরীয় সমতুল্য | ফেব্রুয়ারি-মার্চ |
| গুরুত্বপূর্ণ দিবস | পহেলা ফাল্গুন |
ফাল্গুন বা ফাগুন বাংলা সনের একাদশ মাস,[১] এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের ষষ্ঠ ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[২] বাংলাদেশে বাংলা বর্ষপঞ্জি কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[৩]
নামের উৎস
[সম্পাদনা]নামটি এসেছে উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
সংস্কৃতি
[সম্পাদনা]বাংলাদেশ
[সম্পাদনা]ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদ্যাপন করা হয়,[৪] যা ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়েছিল।[৫]
ফাগ
[সম্পাদনা]ফাগুন মাসে হোলি উৎসবে আবীর ব্যবহার হয় বলে আবীরের অন্য নাম ফাগ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সৈয়দ আশরাফ আলী (২০১২)। "বাংলা বর্ষপঞ্জি"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "Nepali Date Converter"। nepcal.com। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
- ↑ ভালোবাসার দিনে বসন্তবরণ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১৩ ফেব্রুয়ারি ২০২০
- ↑ "Ushering in Pahela Falgun"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭।
- ↑ "Falgun Fest at DU: How it all began"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |